Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যর্থ হলো ভারতের চন্দ্র অভিযান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
ব্যর্থ হলো ভারতের চন্দ্র অভিযান
Share on FacebookShare on Twitter

চাঁদে ভারতের দ্বিতীয় মহাকাশ যান চন্দ্রযান-২ এর সাথে অবতরণের ঠিক আগ মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে বিধ্বস্ত হয়েছে।

মহাকাশযানটির পাঠানো তথ্য-উপাত্ত পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা।

চন্দ্রযান-২ এর উদ্দেশ্য ছিলো প্রথম মহাকাশযান হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে পানির সন্ধান করা।

চন্দ্রযান-২ এর উৎক্ষেপণ হয়েছিল গত ২২ জুলাই। মহাকাশযানটির ইঞ্জিন অপেক্ষাকৃত কম শক্তিশালী হওয়ায় এটি কয়েক সপ্তাহ পৃথিবীর কক্ষপথে ঘুরে গতি সঞ্চয় করেছিল। ২২ দিন পর পৃথিবীর কক্ষপথ ছেড়ে চন্দ্রযান-২ চাঁদের দিকে রওনা হয়।

এরপর গত ২০ আগস্ট চন্দ্রযান-২ চাঁদের কক্ষপথে অবস্থান নেয়। ২ সেপ্টেম্বর মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয় এর ল্যান্ডার। ‘বিক্রম’ নামের ল্যান্ডারটি অবতরণের উদ্দেশ্যে ঠিকঠাকভাবে চন্দ্রপৃষ্ঠের দিকে নেমে আসতে শুরু করলেও ২ কিলোমিটার বাকি থাকতেই হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।চন্দ্রযান-২-যোগাযোগ বিচ্ছিন্ন

চন্দ্রযান-২ মিশনের অগ্রগতি পর্যবেক্ষণে ব্যাঙ্গালুরুতে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ‘ইসরো’র হেডকোয়ার্টারে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাকাশযানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হলেও বিজ্ঞানীদের সাহস না হারিয়ে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি।

মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে মনক্ষুণ্ন হওয়া ইসরো’র বিজ্ঞানীদের উদ্দেশ্যে মোদি বলেন, ‘আপনারা কেউ আশা ছাড়বেন না। এটি কোনো ছোট অর্জন ছিল না। পুরো ভারত আপনাদের নিয়ে গর্বিত।’

অন্যদিকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর শুক্রবার রাতে বিজ্ঞানীদের দলটিকে অভিনন্দন জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক টুইটবার্তায় বলেন, ‘আপনাদের পরিশ্রম এবং অসাধারণ প্রচেষ্টা বৃথা যায়নি। এ কাজের প্রতি আপনাদের নিবেদন ও আত্মত্যাগ প্রত্যেক ভারতীয়র জন্য প্রেরণার উৎস। এটি ভবিষ্যতের আরও অনেক নতুন এবং উচ্চাভিলাষী মহাকাশ অভিযানের জন্য ভিত্তি তৈরি করে দিয়েছে।’চন্দ্রযান-২-যোগাযোগ বিচ্ছিন্ন

চন্দ্রযান-২ এর উদ্দেশ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো এবং পানির সন্ধান করা। এর আগে, ২০০৮ সালে ভারত চাঁদে তাদের প্রথম মহাকাশযান চন্দ্রযান-১ পাঠালেও, সেটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের পরিকল্পনা ছিল না।

চন্দ্রযান-২ এর ল্যান্ডার ও রোবটযানের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হলেও মহাকাশযানের বাকি অংশটি সচল অবস্থায় চাঁদের কক্ষপথে আছে, যা প্রতিনিয়ত তথ্য দিয়ে চলেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নজরকাড়া ডিজাইনে আসছে দুর্দান্ত রিয়েলমি সি৩৩
নির্বাচিত

নজরকাড়া ডিজাইনে আসছে দুর্দান্ত রিয়েলমি সি৩৩

হেলিও জি৯৫ প্রসেসর সাথে আসছে রিয়েলমি নারজো ২০ প্রো
নির্বাচিত

হেলিও জি৯৫ প্রসেসর সাথে আসছে রিয়েলমি নারজো ২০ প্রো

শিশুদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে সিসিমপুরের নতুন প্রকল্প
নির্বাচিত

শিশুদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে সিসিমপুরের নতুন প্রকল্প

স্কুলছাত্রের ‘ডিফেন্স করোনা’ অ্যাপ উদ্ভাবন
নির্বাচিত

স্কুলছাত্রের ‘ডিফেন্স করোনা’ অ্যাপ উদ্ভাবন

শাওমি তৈরি করেছে স্ব-ড্রাইভিং স্কুটার, চালকের প্রয়োজন নেই!
অটোমোবাইল

শাওমি তৈরি করেছে স্ব-ড্রাইভিং স্কুটার, চালকের প্রয়োজন নেই!

এএফসি বাছাইপর্বে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো
নির্বাচিত

এএফসি বাছাইপর্বে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি
প্রযুক্তি সংবাদ

দেশে ১০ জনের ৯ জনই ব্যবহার করেন মোবাইল ফোন

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস
নির্বাচিত

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস

স্মার্টফোন পানিতে পড়লে যা করণীয়
প্রযুক্তি সংবাদ

বৃষ্টির পানিতে কি ফোনের ক্ষতি হয়?

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন
অর্থ ও বাণিজ্য

লোকসানের পাহাড়ে বহুজাতিক সিঙ্গার, লভ্যাংশহীন বছরে শেয়ারের অবনমন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং
প্রযুক্তি বাজার

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি নতুন...

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ সেপ্টেম্বর ২০১৯

ব্যর্থ হলো ভারতের চন্দ্র অভিযান

Techzoom.TV |
TechzoomTV