Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক পাওয়ার ব্যাঙ্কে হবে ফোন ও ল্যাপটপ চার্জ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 October 2019
এক পাওয়ার ব্যাঙ্কে হবে ফোন ও ল্যাপটপ চার্জ
Share on FacebookShare on Twitter

চীনা স্মার্টফোন ও কম্পিউটার নির্মাতা লেনোভো, নতুন একটি পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করলো। থিঙ্কপ্লাস সিরিজের এই পাওয়ার ব্যাঙ্ক স্মার্টফোন ও ল্যাপটপে ব্যবহার করা যাবে। লেনোভো ৫০W থিঙ্কপ্লাস নামে আসা এই পাওয়ার ব্যাঙ্কের ম্যাক্সিমাম আউটপুট ৫০ওয়াট। লেনোভো ৫০ওয়াট থিঙ্কপ্লাস বাজারে প্রচলিত পাওয়ার ব্যাঙ্কের থেকে দ্রুত চার্জ করতে সক্ষম। এই পাওয়ার ব্যাঙ্কের ক্ষমতা ১৪,০০০ এমএএইচ। আপাতত এই পাওয়ার ব্যাঙ্ক চীনে লঞ্চ করা হয়েছে। আসা করা যায় শীঘ্রই একে ভারতে আনা হবে।

লেনোভো তাদের এই পাওয়ার ব্যাঙ্ক দুটি রঙে লঞ্চ করেছে – কালো ও লাল। এই পাওয়ার ব্যাঙ্কের দুটি মডেল আছে। যার প্রথমটি ইউএসবি টাইপ সি পোর্টের সাথে এসেছে। এই মডেলের দাম প্রায় ৩,০৫০ টাকা। আবার লেনোভোর স্লিম টিপ্ পোর্ট মডেলের দাম প্রায় ৪,০৫০ টাকা।

লেনোভো ৫০ওয়াট থিঙ্কপ্লাস ম্যাক্সিমাম আউটপুট ৫০ওয়াট এর সাথে দুটি স্মার্টফোন ইউএসবি টাইপ এ পোর্টে এবং ল্যাপটপ ইউএসবি টাইপ সি পোর্টে চার্জ করতে সক্ষম। এই পাওয়ার ব্যাঙ্কে USB PD 2.0, QC 2.0/3.0 সাপোর্ট করবে। এছাড়াও এই পাওয়ার ব্যাঙ্ক ইনপুট এবং আউটপুট ওভারভোল্টেজ, শর্ট সার্কিট এবং উচ্চ-তাপমাত্রা সুরক্ষা সহ এসেছে।

কয়েকদিন আগেই লেনোভো ভারতে বাজেট ফোন লেনোভো কে১০প্লাস লঞ্চ করেছিল। এই ফোনটির দাম ১০,৯৯৯ টাকা। এই দাম ফোনটির ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের সাথে আসা লেনোভো কে ১০ প্লাস ফোনে ৬.২২ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল সহ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফুল এইচডি প্লাস এই ডিসপ্লের রেজ্যুলেশন ১০৮০ × ২৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯:৯। এই ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। প্রসেসর, র‍্যাম ও স্টোরেজের কথা বললে এই ফোনে পাবেন অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩২ প্রসেসর, ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। গ্রাফিক্সের জন্য এই ফোনে এড্রেনো ৫০৬ জিপিইউ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

আগেই বলেছি লেনোভো কে ১০ প্লাস ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, এছাড়াও আছে ৫ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স, ৮ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। রিয়ার ক্যামেরার সাহায্যে ১০৮০ পি ভিডিও রেকর্ড করা যাবে। সেলফির জন্য এই ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।লেনোভো কে১০প্লাস ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এর সাথে ৪,০৫০ এমএএইচ ব্যাটারি আছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লেনোভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘রেলসেবা’ মোবাইল অ্যাপ নিয়ে ক্ষুব্ধ ব্যবহারকারীরা
নির্বাচিত

‘রেলসেবা’ মোবাইল অ্যাপ নিয়ে ক্ষুব্ধ ব্যবহারকারীরা

দেউলিয়া হয়ে যেতে পারে টুইটার
নির্বাচিত

দেউলিয়া হয়ে যেতে পারে টুইটার

রমজানে ইবাদত সহায়ক অ্যাপ
নির্বাচিত

রমজানে ইবাদত সহায়ক অ্যাপ

বন্ধ হতে পারে ৩০ লাখ সিম, জেনেনিন আপনারটা বন্ধ হচ্ছে কি না?
টেলিকম

বন্ধ হতে পারে ৩০ লাখ সিম, জেনেনিন আপনারটা বন্ধ হচ্ছে কি না?

এলো টেলিটকের জেন জি-প্যাকেজ, মেয়াদ আনলিমিটেড
টেলিকম

এলো টেলিটকের জেন জি-প্যাকেজ, মেয়াদ আনলিমিটেড

স্যামসাং গ্যালাক্সি এফ ৪২ ৫জি: স্যামসাং এর নিউ এডিশন
নির্বাচিত

স্মার্টফোন সাথে চার্জার দিবে না স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 October 2019

এক পাওয়ার ব্যাঙ্কে হবে ফোন ও ল্যাপটপ চার্জ

Techzoom.TV |
TechzoomTV