Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লেনোভোর চারটি ল্যাপটপ আনলো টগি সার্ভিসেস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 November 2019
লেনোভোর চারটি ল্যাপটপ আনলো টগি সার্ভিসেস
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে নতুন মডেলের চারটি লেনোভোর ল্যাপটপ নিয়ে এলো টগি সার্ভিসেস লিমিটেড। সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত প্রতিষ্ঠানটির হেড অফিসে ল্যাপটপগুলো উন্মোচন করা হয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বশেষ প্রজন্মের লিজিয়ন, ইয়োগা ও আইডিয়া প্যাডের চারটি নতুন মডেলের ল্যাপটপ উদ্বোধন করেন টগি সার্ভিসেস লিমিটেডের হেড অব বিজনেস অ্যান্ড ইউজার কম্পিউটিং অ্যান্ড প্রিন্টিং এএস মোহাম্মদ মোস্তফা মনোয়ার, টগি সার্ভিসেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবু তৈয়ব এবং লেনোভো বাংলাদেশের ম্যানেজার (সেলস) রাশেদ কবির প্রমুখ।

নজরকাড়া ডিজাইন ও অত্যাধুনিক স্পেসিফিকেশানের লেনোভো লিজিয়ন ওয়াই ৭৪০, ইয়োগা এস৭৩০ এবং আইডিয়াপ্যাড এস৫৪০ ও আইডিয়াপ্যাড সি৩৪০ ল্যাপটপ ব্যবহারকারীদের দেবে কম্পিউটারে কাজ করার এক নতুন অভিজ্ঞতা।

লেনোভোর নতুন মডেলের চারটি ল্যাপটপ উন্মোচন করা হয় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, লিজিয়ন ওয়াই৭৪০ একদিকে যেমন মার্জিত ও রুচিশীল ডিজাইনের এক দারুণ সংমিশ্রণ, অন্যদিকে এর শক্তিশালী গ্রাফিক্স কার্ড ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি এই ল্যাপটপকে করে তুলেছে গেমারদের এক নম্বর পছন্দের ব্র্যান্ড।

লেনোভোর ইয়োগা ল্যাপটপ সবসময়ই একটু অন্যরকম ডিজাইনের জন্য পরিচিত। এর এস৭৩০ মডেলটি ইন্টেলের অষ্টম জেনারেশনের প্রসেসর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারচালিত, যা ল্যাপটপের প্রচলিত ধারণা পাল্টে দেবে।

আর যারা হালকা ওজনের সহজে পরিবহনযোগ্য কিন্তু শক্তিশালী প্রসেসর ও লম্বা ব্যাটারি লাইফের ল্যাপটপ চান, তাদের জন্য টগি সার্ভিসেস লিমিটেড নিয়ে এসেছে লেনোভোর আইডিয়াপ্যাড এস৫৪০ ও সি৩৪০ মডেলের দুইটি দারুণ অফার।

লেনোভোর লিজিয়ন ওয়াই৭৪০, ইয়োগা এস৭৩০ এবং আইডিয়াপ্যাড এস৫৪০ ও সি৩৪০ ল্যাপটপ টগি সার্ভিসেস লিমিটেডের রিসেলারদের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাবে।

টগি সার্ভিসেস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবু তৈয়ব বলেন, লেনোভোর ল্যাপটপ বিপণন ছাড়াও বিভিন্ন ধরনের প্রায় ৪০টি পণ্য ও সেবা দিচ্ছে টগি সার্ভিসেস।

টগি সার্ভিসেস লিমিটেডের হেড অব বিজনেস অ্যান্ড ইউজার কম্পিউটিং অ্যান্ড প্রিন্টিং এএস মোহাম্মদ মোস্তফা মনোয়ার বলেন, বিক্রয়োত্তর সেবা দেওয়ার জন্য দেশব্যাপী আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে। দেশের যেকোনো স্থান থেকে ক্রেতারা এই সেবা পাবেন।

অনুষ্ঠানে জানানো হয়, আইটি সল্যুশন ভেঞ্চার, টগি সার্ভিসেস লিমিটেড, ‘ডিজিটাল লিবারেশন’ নামে এক নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সত্যিকার অর্থেই কার্যকর ও যুগান্তকারী প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে একবিংশ শতাব্দীর ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় অবিরত কাজ করে যাবে টগি সার্ভিসেস লিমিটেড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লেনোভোল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মহাকাশ কেন্দ্র বানাচ্ছে ইরান
নির্বাচিত

মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ মহাকাশ কেন্দ্র বানাচ্ছে ইরান

দেশের ই-কমার্স এগিয়ে নিতে অনলাইন পেমেন্ট জরুরি: বাণিজ্যমন্ত্রী
ই-কমার্স

দেশের ই-কমার্স এগিয়ে নিতে অনলাইন পেমেন্ট জরুরি: বাণিজ্যমন্ত্রী

শুরু হল দারাজ অ্যাড ক্রিয়েটর হান্ট ২০২০
ই-কমার্স

শুরু হল দারাজ অ্যাড ক্রিয়েটর হান্ট ২০২০

বিআইজেএফ’র নতুন সভাপতি হিটলার, সম্পাদক সাব্বিন
নির্বাচিত

বিআইজেএফ’র নতুন সভাপতি হিটলার, সম্পাদক সাব্বিন

বদলে যাচ্ছে অ্যান্ড্রয়েড সংস্করণের নাম
নির্বাচিত

স্মার্টফোন হ্যাক থেকে বাঁচাবে অ্যান্ড্রয়েডের এই অপারেটিং সিস্টেম

ইন্টারনেট নিরাপদ করতে সচেতনতার বিকল্প নেই: টিক্যাব
নির্বাচিত

ইন্টারনেট নিরাপদ করতে সচেতনতার বিকল্প নেই: টিক্যাব

Load More

ট্রেন্ডিং টপিক

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা
প্রযুক্তি সংবাদ

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 November 2019

লেনোভোর চারটি ল্যাপটপ আনলো টগি সার্ভিসেস

Techzoom.TV |
TechzoomTV