Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভ জি অ্যাক্সন স্মার্টফোন উন্মোচনের ঘোষণা জেডটিই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 19 December 2019
ফাইভ জি অ্যাক্সন স্মার্টফোন উন্মোচনের ঘোষণা জেডটিই
Share on FacebookShare on Twitter

সম্প্রতি নিজেদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন জেডটিই অ্যাক্সন ১০এস প্রো উন্মোচনের ঘোষণা দিলো মোবাইল ইন্টারনেটে টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার প্রযুক্তি সেবাদানে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন।

ফোনটি ফাইভ জি এসএ এবং এনএসএ উভয় মোডের সাথে সামঞ্জস্যপূর্ণ। ডিভাইসটি ২০২০ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিকভাবে চীনে উন্মুক্ত করা হবে।

মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১০, প্রসেসর হিসেবে রয়েছে নতুন ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ ফাইভ জি মোবাইল প্ল্যাটফর্ম যা বিশ্বের অত্যাধুনিক ফাইভ জি মোবাইল প্ল্যাটফর্ম কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স৫৫ মডেম-আরএফ সিস্টেমের ফিচারযুক্ত।

জেডটিই অ্যাক্সন ১০এস প্রো’তে রয়েছে সর্বাধুনিক ওয়াই-ফাই ৬ প্রযুক্তি, যা ব্যবহারকারীদের ১.২ গিগাবাইট (ল্যাবরেটরি পরীক্ষার তথ্য অনুযায়ী) পর্যন্ত অবিশ্বাস্য গতি দিবে, নিশ্চিত করবে কম ল্যাটেন্সি। এমনকি যেখানে লিমিটেড নেটওয়ার্কে অনেকেই একসাথে ডিভাইস শেয়ার করেন এ পরিস্থিতিতেও অ্যাক্সন ১০এস প্রো দিবে অত্যাশ্চর্য গতি।

এছাড়াও, জেডটিই অ্যাকসন ১০এস প্রো একাধিক নেটওয়ার্কে যুক্ত করা যাবে। যেমন ব্যবহারকারী নেটওয়ার্কের স্থিতাবস্থা ও দ্রুতগতির জন্য ফোনটিকে একইসাথে ২.৪ গিগাহার্টজ এবং ৫ গিগাহার্টজ দু’টি ওয়্যারলেস নেটওয়ার্কে যুক্ত করতে পারবেন।

লিঙ্ক-বুস্টার নেটওয়ার্ক এনহান্সমেন্ট সল্যুশনের কারণে জেডটিই অ্যাক্সন ১০এস প্রো ওয়াই-ফাই সিগন্যাল থেকে এলটিই কিংবা ফাইভ জি নেটওয়ার্কে সহজেই সুইচ করা যাবে। সিগন্যালের জটিলতর অবস্থায় সেলফ ডেভলপড হাই-স্পিড অ্যালগরিদম ও স্মার্ট পারসেপশনের মাধ্যমে ইন্টেলিকজেন্ট রেসপন্স প্রদান করে। নেটওয়ার্ক ব্যবহারযোগ্য কী না ডিভাইসটি তা নিরীক্ষা করে উন্নত ইন্টারনেট অভিজ্ঞতা ও কম ল্যাটেন্সির জন্য স্বয়ংক্রিয়ভাবে এলটিই বা ফাইভ জি ডাটা কানেকশনে স্থানান্তরিত করবে।

সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮৬৫ মোবাইল প্ল্যাটফর্মের পাশাপাশি স্মার্টফোনটিতে সর্বশেষতম এলপিডিডিআর ৫ র‌্যাম মেমোরি এবং ইউএফএস ৩.০ রম স্টোরেজও রয়েছে যা উচ্চতর অপারেটিং দক্ষতা এবং দ্রুত পড়ার / লেখার গতি সরবরাহ করে।

অত্যাধুনিক স্ন্যাপড্রাগন ৮৬৫ মোবাইল প্ল্যাটফর্ম ছাড়াও, স্মার্টফোনটিতে থাকছে অত্যাধুনিক এলপিডিডিআর৫ র‌্যাম মেমোরি ও ইউএফএস৩.০ রম স্টোরেজ যা কোনো কিছু পড়া বা লেখার ক্ষেত্রে নিশ্চিত করবে দ্রুতগতি।

এ নিয়ে জেডটিই করপোরেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জেডটিই’র মোবাইল ডিভাইস ডিভিশনের প্রেসিডেন্টে শু ফেং বলেন, ‘ব্যবহারকারীরা যেনো ফাইভ জি’র উন্নত অভিজ্ঞতা লাভ করতে পারে এ জন্য বিশ্বজুড়েই ফাইভ জি ডিভাইসের প্রচারণায় সক্রিয়ভাবে কাজ করছে জেডটিই। ফাইভ জি অ্যাপ্লিকেশন ক্ষেত্রে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমরা নানা ধরনের ফাইভ জি টার্মিলান ডিভাইস নিয়ে আসবো।’

তিনি আরও বলেন, ‘২০২০ সালে জেডটিই ১৫টির বেশি ফাইভ জি টার্মিনাল নিয়ে আসবে। যার মধ্যে ১০টির কাছাকাছি হবে ফাইভ জি স্মার্টফোন। জেডটিই অ্যাক্সন ১০এস প্রো ছাড়াও, পরবর্তী প্রজন্মের ফাইভ জি স্মার্টফোনের ঘোষণা দিবে জেডটিই। আগামী বছরের প্রথম প্রান্তিকেই উন্মোচন হবে এ ফোনের। সাশ্রয়ী এ ফোনের দাম হবে তিন হাজার আরএমবি (চীনের মুদ্রা) এর চেয়ে কম।’

এছাড়াও, জেডটিই অ্যাক্সন ১০এস প্রো’তে রয়েছে নতুন প্রজন্মের ফুল-সিন সিস্টেম অপটিমাইজেশন ইঞ্জিন জেড-বুস্টার ২.০, গেমিং ও মাল্টি টাস্কের ক্ষেত্রে ব্যবহারকারীর উন্নত অভিজ্ঞতা নিশ্চিতে যা এআই অ্যালগরিদমের উপর ভিত্তি করে সিস্টেম রিসোর্স অ্যালোকেট করে। জেড-বুস্টার ২.০ অ্যাপ্লিকেশন-বুস্টার, সিস্টেম-বুস্টার এবং লিংক-বুস্টার সহ তিনটি কার্যকরী মডিউলগুলির সমন্বয়ে গঠিত।

এখন পর্যন্ত, জেডটিই ইউরোপ, এশিয়া প্যাসিফিক, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার (এমইএ) এর মতো বড় বাজারগুলোতে ৩৫টি বাণিজ্যিক ফাইভ জি চুক্তি করেছে। জেডটিই তার বার্ষিক আয়ের ১০ শতাংশ গবেষণা এবং উন্নয়নে ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তর্জাতিক মান-নির্ধারণকারী সংস্থাগুলিতে নেতৃত্বের ভূমিকা পালন করে আসছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জেডটিই

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের বাজারে সাশ্রয়ী দামের ২ ফোন আনল জেডটিই
নির্বাচিত

বাংলাদেশের বাজারে সাশ্রয়ী দামের ২ ফোন আনল জেডটিই

বিশ্বজুড়ে প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৮ শতাংশ
নির্বাচিত

বিশ্বজুড়ে প্রিমিয়াম স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৮ শতাংশ

সবচেয়ে দামি ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

সবচেয়ে দামি ল্যাপটপ আনল অ্যাপল

লংকাবাংলা ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে
অর্থ ও বাণিজ্য

লংকাবাংলা ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল প্রিয়শপ
ই-কমার্স

৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ পেল প্রিয়শপ

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

OnePlus Turbo 7: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বিশাল ব্যাটারির চমক
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারি ও ১৮৫ হার্টজ ডিসপ্লে নিয়ে আসছে ওয়ানপ্লাস টার্বো ৭!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে...

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 December 2019

ফাইভ জি অ্যাক্সন স্মার্টফোন উন্মোচনের ঘোষণা জেডটিই

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix