Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক দশকের সেরা ১০ প্রযুক্তিপণ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Tuesday, 14 January 2020
এক দশকের সেরা ১০ প্রযুক্তিপণ্য
Share on FacebookShare on Twitter

খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা– এই পাঁচটি আমাদের জীবনের মৌলিক চাহিদা, এটাই জেনে এসেছি এতদিন। তবে আধুনিক জীবনের প্রয়োজনে আরেকটি বিষয় যুক্ত হয়েছে মৌলিক চাহিদার তালিকায়। সেটি হচ্ছে প্রযুক্তি।

বিগত দশকে প্রযুক্তিবিশ্বে উদ্ভাবন হয়েছে অনেক। তবে এর মধ্যে কিছু কিছু বিষয় জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছে অন্য লাখো উদ্ভাবনকে। বিশ্বের অন্যতম গ্রহণযোগ্য অনলাইন পোর্টাল বিজনেস ইনসাইডার ২০১৯ এর বছর শেষে তালিকা প্রকাশ করেছে একটি। এই তালিকায় স্থান পেয়েছে বিগত ১০ বছরে বিশ্ব চমকে দেওয়া ডিভাইসগুলো। তার মধ্য থেকে ১০টি ডিভাইস নিয়ে আজকের এই প্রতিবেদন।

* আইফোন ৪: তালিকায় প্রথমেই আছে আইফোন ৪। প্রথমবারের মতো সামনে ও পেছনে স্লিক গ্লাস ব্যবহার করা হয় ডিভাইসটিতে। এরপর থেকে দেখা যায় অ্যাপলের প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলো‌ও স্লিক গ্লাস ব্যবহার শুরু করেছে।

৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল এই আইফোনে ফোরেই। রেটিনা ডিসপ্লে ব্যবহারও প্রথম হয়েছিল এই ডিভাইসে। সব মিলে প্রযুক্তিবিশ্বকে চমকেই দিয়েছিল অ্যাপল।

* ইকো স্পিকার: তালিকায় দুইয়ে আছে অ্যামাজনের ইকো স্পিকার। ফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার যতটা না চমক ছিল, তার থেকে বড় চমক ছিল স্পিকারে ভয়েস অ্যাসিসট্যান্ট ব্যবহার। নিজেদের তৈরি স্মার্টস্পিকার ইকোতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সুবিধা যুক্ত করে হৈচৈ ফেলে দেয় অ্যামাজন। এখন প্রায় ১০ কোটি মানুষ অ্যামাজনের তৈরি ইকো ডিভাইসটি ব্যবহার করছে।

* আইফোন ১০: হোমবাটন ছাড়া আবার ফোন চলে নাকী? এমন প্রশ্ন করলে আগে মানুষ আপনাকে হয়তো বোকা ভাবতো। কিন্তু আইফোন ১০ বাজারে আসার পর বদলে গেছে পরিস্থিতি। আইফোন ১০ দিয়ে ফোন ব্যবহারের ধরনই বদলে দেয় অ্যাপল। প্রথমবারের মতো হোমবাটনহীন ফোন আনে তারা। প্রচলিত টাচ আইডির বদলে এতে ছিলো ফেইস আইডি ফিচার। নচ ডিসপ্লের ব্যবহারও শেখালো ফোনটি। নচ অংশে সেলফি ক্যামেরা ব্যবহারও এই ফোনে প্রথম।

* জুল ই-সিগারেট: জুল ই-সিগারেটের মাধ্যমে কিশোর বয়সীদের কাছে জনপ্রিয়তা পায় ভ্যাপিং। ফ্লেভার ও ডিজাইনের কারণে জনপ্রিয়তা পেলেও স্বাস্থ্য ঝুঁকি থাকায় একে ঘিরে শুরু হয় সমালোচনা। প্রচলিত সিগারেটে নিকোটিন ব্যবহার করা হয়। জুলে নিকোটিনের বদলে প্রধান উপাদান হিসেবে থাকে নিকোটিন সল্ট। নিকোটিন সল্ট একদম সিগারেট খাওয়ার মতো অনুভুতি তৈরি করায় তরুণরা এতে সহজেই আসক্ত হয়ে পড়ে। ২০১৫ সালে বাজারে আসা এই ডিভাইসটি নিয়ে বিশ্বে আলোচনার কমতি ছিলো না।

* এয়ারপডস: আইফোন থেকে হেডফোন জ্যাক বাদ দেয়া হয় ২০১৬ সালে। সে বছরই আইফোন ৭ এর পাশাপাশি তারবিহীন হেডফোন ‘এয়ারপডস’ আনার ঘোষণা দেয় অ্যাপল। হেডফোন জ্যাক বাদ দেওয়ায় অনেক সমালোচনা হজম করতে হলেও ‘এয়ারপডস’ আনার পর আশাতীত সাফল্য পায় অ্যাপল।

* নিনটেন্ডো সুইচ: গেইমারদের জন্য ২০১৭ সালে বাজারে আনা হয় নিনটেন্ডো সুইচ। শক্তিশালী গেইমিং কনসোলটিতে ভারি গেইমও খেলা যায়। ডিভাইসটি পকেটে নিয়ে ঘোরা যায় বলে গেইমারদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়। কনসোলটি জনপ্রিয় হওয়ার পেছনে ‘দ্য লিজেন্ড অব জেলডা: ব্রিথ অব দ্য ওয়াইল্ড’ ও ‘সুপার স্ম্যাশ ব্রোস আল্টিমেট’ গেইমগুলোরও ভূমিকা আছে।

* অ্যাপলওয়াচ: ২০১৫ সালের আগেও বাজারে অনেক স্মার্টওয়াচই এসেছে। তবে ডিজাইনে চমক দিয়ে আর টাচ সেন্সিটিভ ফিচার যুক্ত করে বাজারের অন্যান্য স্মার্টওয়াচকে পেছনে ফেলে আলোচনার সিংহভাগ দখলে নেয় অ্যাপলওয়াচ।

* আইপ্যাড: আইপ্যাড বাজারে আসে ২০১০ সালে। সহজে বহন করা যায় বলে ফোন ও ল্যাপটপের মাঝামাঝি আকারের ডিভাইসটি বাজার পায় দ্রুত। দামেও ছিল ল্যাপটপের চেয়ে কম। ইদানিং অন্যান্য ব্র্যান্ডের ট্যাবলেটের চাহিদায় ভাটা পড়লেও আইপ্যাড কিন্তু বিকোচ্ছে বেশ।

* সারফেস প্রো ৩: ২০১৪ সালে সারফেস প্রো ৩ বাজারে আনে মাইক্রোসফট। আকারে ল্যাপটপের মতো বড় হলেও ডিভাইসটি ব্যবহার করা যায় ট্যাব হিসেবেও।

* অক্যুলাস: ভার্চুয়াল হেডসেট বানিয়ে কল্পনার জগতকে কাছ থেকে দেখার সুযোগ করে দেয় অক্যুলাস। ২০১৬ সালের ২৮ মার্চ বাজারে আসে তাদের প্রথম ভিআর হেডসেট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ওয়াই২০০: সাশ্রয়ী দামের ফোন
নির্বাচিত

ভিভো ওয়াই২০০: সাশ্রয়ী দামের ফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার
নির্বাচিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

এক চার্জে ১৬ ঘণ্টা মুভি দেখা যাবে এই স্মার্টফোনে!
প্রযুক্তি সংবাদ

এক চার্জে মুভি দেখা যাবে টানা ১৬ ঘন্টা ভিভোর নতুর মোবাইলে

অ্যান্ড্রয়েড অ্যাপের নজরদারি এড়াতে চার সতর্ক সংকেত
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড অ্যাপের নজরদারি এড়াতে চার সতর্ক সংকেত

শীঘ্রই স্মার্টফোন বাজারে আসছে অপো এফ ১৭
নির্বাচিত

শীঘ্রই স্মার্টফোন বাজারে আসছে অপো এফ ১৭

জিপিএস আক্রমনে এবার ‘সময় হ্যাক’ হচ্ছে
প্রযুক্তি সংবাদ

জিপিএস আক্রমনে এবার ‘সময় হ্যাক’ হচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে
নির্বাচিত

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 January 2020

এক দশকের সেরা ১০ প্রযুক্তিপণ্য

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix