Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিউমারের ভেতরেই প্রতিরোধী কোষ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Thursday, 16 January 2020
টিউমারের ভেতরেই প্রতিরোধী কোষ
Share on FacebookShare on Twitter

বিজ্ঞানীরা কিছু টিউমারের ভেতরে শক্তিশালী প্রতিরোধক কোষ বা পাওয়ার হাউসের খোঁজ পেয়েছেন, যা শরীরকে ক্যানসারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। কিছু ক্যানসার রোগীর ক্ষেত্রে এসব প্রতিরোধী কোষ ভেতর থেকেই সেরে উঠতে সহায়তা করতে পারে বলে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে।

আন্তর্জাতিক গবেষক দলের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছেন তাঁরা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে তিনটি গবেষণাপত্র। এতে কিছু টিউমারের ভেতরের মূল গঠন শনাক্ত করার বিষয়ে বলা হয়েছে। এতে বলা হয় টেরিটরি লিম্ফয়েড স্ট্রাকচার (টিএলএস)।

কয়েক বছর ধরেই চিকিৎসকেরা ক্যানসার চিকিৎসায় ‘ইমিউনোথেরাপি’ব্যবহার করছেন। এতে টিউমারের সঙ্গে লড়াই করার জন্য শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা হয়। এ পদ্ধতিতে রক্তের টি-সেল নামের শ্বেতকণিকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। টি-সেলকে ক্যানসার কোষ চেনার প্রশিক্ষণ দিয়ে আক্রমণ করতে শেখানো হয়। কিন্তু উদ্ভাবনী এ চিকিৎসা কেবল ২০ শতাংশ রোগীর ক্ষেত্রে ভালোভাবে কাজ করে। এ পদ্ধতি শুধু কিছু রোগীর ক্ষেত্রে ভালোভাবে কেন কাজ করে, তা জানতে গবেষণা চলছে।

প্যারিস ডেসকার্টেস বিশ্ববিদ্যালয় মেডিকেল স্কুলের কর্ডেলিয়ার্স গবেষণা কেন্দ্রের ইমিউনোলজির এমিরেটার অধ্যাপক উলফ এইচ ফ্রিডম্যান বলেন, এসব কাঠামো কারখানা বা প্রতিরোধ কোষগুলোর জন্য কারখানা বা স্কুলের মতো কাজ করে, যা শরীরকে ক্যানসারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এসব কোষকে স্কুলে শিক্ষিত হতে হয়, যা মূলত টেরিটরি লিম্ফয়েড স্ট্রাকচার। এখানে প্রশিক্ষণ নিয়ে ক্যানসার কোষকে আক্রমণ করে প্রতিরোধী কোষগুলো।

গবেষকেরা বলেন, টি-সেলের বাইরেও ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার কোষ পাওয়া গেছে। টিএলএসে বি-সেল পূর্ণ থাকে, যা এমন এক ধরনের প্রতিরোধী কোষ যা অ্যান্টিবডি তৈরি করে।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অ্যান্ডারসন ক্যানসার সেন্টারের সার্জিক্যাল অনকোলজি বিভাগের ফেলো বেথ হেলমিনক বলেন, এ গবেষণা ইমিউনোথেরাপিতে বি-কোষের ভূমিকা সম্পর্কে ধারণা পরিবর্তন করে দেবে।

অবশ্য এ গবেষণায় অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। সব টিউমারে না হয়ে কেন শুধু কিছু টিউমারে এ ধরনের কোষ তৈরি হয়, তেমন একটি প্রশ্ন। ইমিউনোথেরাপিতে বি-সেল কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সে প্রশ্নের উত্তরও মেলেনি। তবে এ গবেষণা ক্যানসার চিকিৎসায় সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে বলেও মনে করছেন গবেষকেরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিগন্যাল দুর্বলতায় যুগোপযোগী সমাধান দিবে ওয়াইফাই রিপিটার
কিভাবে করবেন

সিগন্যাল দুর্বলতায় যুগোপযোগী সমাধান দিবে ওয়াইফাই রিপিটার

গত সপ্তাহে বাজারে আসা নতুন স্মার্টফোন
নির্বাচিত

দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা ঝুঁকিতে – নিরাপদ থাকার উপায় কী?

আত্মহত্যাসহ ৬ স্বাস্থ্যঝুঁকি টিকটকে
নির্বাচিত

বেলজিয়ামেও নিষিদ্ধ হলো টিকটক

মোবাইলের জন্য সেরা ১০টি ভিডিও ইডিটিং অ্যাপ্লিকেশন
কিভাবে করবেন

মোবাইলের জন্য সেরা ১০টি ভিডিও ইডিটিং অ্যাপ্লিকেশন

আত্মহত্যাসহ ৬ স্বাস্থ্যঝুঁকি টিকটকে
নির্বাচিত

টিকটক নিয়ে ভারতের পথে হাঁটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

লকডাউনে ভাইবারে কল বেড়েছে ৪ গুণ
নির্বাচিত

ভাইবার চ্যাটবটে পেমেন্ট সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 January 2020

টিউমারের ভেতরেই প্রতিরোধী কোষ

Techzoom.TV |
TechzoomTV