Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভ-জি প্রযুক্তির প্রদর্শন: মিলবে অবিশ্বাস্য সব সেবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০
ফাইভ-জি প্রযুক্তির প্রদর্শন: মিলবে অবিশ্বাস্য সব সেবা
Share on FacebookShare on Twitter

দেশে বর্তমানে ফোর-জি সেবা চালু আছে। তবে বর্তমানে প্রযুক্তি নির্ভর বিশ্বের সঙ্গে সময় ও অর্থ বাঁচিয়ে চলতে গেলে ফাইভ-জির বিকল্প নেই। ফাইভ-জি সেবা থাকলে মুহূর্তেই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অটোমেটিকভাবে গাড়ি ড্রাইভ, হেলিকপ্টার সেবা, চিকিৎসকের পরামর্শ, কী রোগের কোন চিকিৎসা, মানুষের পক্ষে যাওয়া অসম্ভব এমন স্থানে ড্রোন পাঠানো ইত্যাদি অনায়াসেই সম্ভব।

ফাইভ-জির নানাবিদ সেবা ও প্রযুক্তি প্রদর্শন চলছে ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২০। এ প্রযুক্তি কীভাবে ব্যবহার করা যাবে তাও দেখানো হচ্ছে মেলায়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মেলা প্রাঙ্গণ ঘুরে এসব চিত্র দেখা গেছে।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মেলার ডিজিটাল গেট আগতদের মুগ্ধ করেছে। গেট পেরিয়ে যেতে হবে মেলার স্টলে। যেখানে জেডটিই, হুয়াওয়ে, এরিকসন ফাইভ-জি প্রযুক্তির প্রদর্শন করছে। প্রদর্শনীতে এসেছেন শিক্ষার্থীসহ নানা পেশার সব বয়সী মানুষ।

প্রদর্শনীতে দেখানো হচ্ছে, কীভাবে ফাইভ-জির সেবার মাধ্যমে মানুষ ছাড়াই ড্রোনের মাধ্যমে সব ধরনের কঠিন কাজ সহজে করা যায়। কীভাবে চালক ছাড়া গাড়ি সিগনাল মেনে চলাচল করছে। কীভাবে ঢাকা শহরে থেকে আমেরিকান চিকিৎসকের সেবা নেওয়া যায় ইত্যাদি।

মেলায় আগত ইমরুল নামের এক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, মেলায় নতুন প্রযুক্তির প্রদর্শন করা হচ্ছে। যেকোনো প্রযুক্তির প্রদর্শনী আমাদের উৎসাহিত করে।

এরিকসনের সিনিয়র নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার মো. হাসিবুল হক বাংলানিউজকে বলেন, আমরা ফাইভ-জি সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি কীভাবে সহজে সেবা পাওয়া যাবে সেটা দর্শনার্থীদের বোঝানোর চেষ্টা করছি। রোডে এখন চালকবিহীন কোনো গাড়ি ছাড়লে ফিডব্যাক পেতে ১০ সেকেন্ড সময় লেগে যায়, এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। ফাইভ-জি হলে সেটা হবে না, মুহূর্তেই কন্ট্রোল করা যায়, সিগনাল দেখে চলা যায়।

ডিজিটাল বাংলাদেশ মেলায় ইন্টারনেট সেবাদাতাসহ (আইএসপি) ৮২টি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে রয়েছে ২৫টি স্টল, ২৯টি মিনি প্যাভিলিয়ন ও ২৮টি প্যাভিলিয়ন।

www.digitalbangladeshmela.org.bd ওয়েব লিংকে ঢুকে রেজিস্ট্রেশন করলে বিনামূল্যে মেলা দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। মেলায় প্রবেশমুখেও রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে।

ডিজিটাল বাংলাদেশ মেলায় যাওয়া-আসার সুবিধার্থে দর্শনার্থীদের জন্য শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। ঢাকার উত্তরা, মালিবাগ, মতিঝিল, আজিমপুর ও মিরপুর থেকে প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ১টায় বাসগুলো মেলার উদ্দেশে ছেড়ে যাবে। মেলা শেষে দর্শনার্থীদের নিয়ে রাত ৮টায় বাসগুলো আবার ফিরতি রুটে চলাচল করবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা আনল টপপে
প্রযুক্তি সংবাদ

ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কেনার সুবিধা আনল টপপে

বিজ্ঞাপন প্রতারণায় ফাঁসল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপন প্রতারণায় ফাঁসল ফেসবুক

বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো
নির্বাচিত

বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের তালিকায় টেকনো

গুগলের ছাঁচে কোন দেশের নারীরা যেমন
নির্বাচিত

গুগলের ছাঁচে কোন দেশের নারীরা যেমন

ইংলিশ মিডিয়াম-ভার্সনের শিক্ষার্থীদের নিয়ে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড
প্রযুক্তি সংবাদ

ইংলিশ মিডিয়াম-ভার্সনের শিক্ষার্থীদের নিয়ে টেকনোপ্রেনিউর অলিম্পিয়াড

যেসব ফিচারসহ আসবে গ্যালাক্সি নোট ১০ ও ১০+
নির্বাচিত

যেসব ফিচারসহ আসবে গ্যালাক্সি নোট ১০ ও ১০+

Load More

ট্রেন্ডিং টপিক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
টেলিকম

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix