Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৯৫ কোটি রুপি পরিশোধ করল রিলায়েন্স জিও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০
১৯৫ কোটি রুপি পরিশোধ করল রিলায়েন্স জিও
Share on FacebookShare on Twitter

ভারতের সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী, গত বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় সরকারকে বকেয়া অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউর (এজিআর) ১৯৫ কোটি রুপি পরিশোধ করেছে রিলায়েন্স জিও ইনফোকম। ভারতীয় একমাত্র সেলফোন অপারেটর, যা দেশটির সর্বোচ্চ আদালত নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া এজিআরের অর্থ পরিশোধ করল। খবর ইটি ব্যুরো।

২০০৫ সাল থেকে এজিআরের সংজ্ঞা নিয়ে ভারতের ব্যক্তিখাতের টেলিকম কোম্পানি এবং দেশটির টেলিকম বিভাগের (ডিওটি) মধ্যে আইনি লড়াই চলে আসছে। গত অক্টোবরের শেষ দিকে এজিআর নিয়ে ভারতী এয়ারটেল, রিলায়েন্স কমিউনিকেশনস ও ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর আবেদন খারিজ করে দিয়ে ডিওটির সংজ্ঞাকে বৈধতা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। একই সময় বকেয়া পরিশোধে সেলফোন অপারেটরগুলোকে চলতি মাসের ২৩ তারিখ সময় বেঁধে দেয়া হয়। এর কয়েক সপ্তাহ পর দেশটির সেলফোন অপারেটরগুলোর পক্ষ থেকে সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন করা হয়। সম্প্রতি এজিআর নিয়ে আদালতের রায় পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয়ে যায়।

২০১৬ সালে ভারতের টেলিযোগাযোগ খাতে প্রবেশ করে রিলায়েন্স জিও ইনফোকম। এর প্রবেশ দেশটির টেলিযোগাযোগ খাতে তীব্র প্রতিযোগিতার সৃষ্টি করে। জিওর আগ্রাসী ব্যবসানীতির কারণে ভারতের টেলিযোগাযোগ খাতে মূল্যযুদ্ধের সূচনা হয়। জিও ভারতের টেলিযোগাযোগ খাতে দেরিতে প্রবেশ করায় বকেয়া এজিআরের পরিমাণও কম। গত বছর অক্টোবরে ভারতী এয়ারটেল, রিলায়েন্স কমিউনিকেশনস ও ভোডাফোন আইডিয়ার কাছ থেকে ১ লাখ ৪৭ হাজার কোটি রুপি বকেয়া আদায়ের আদেশ দিয়েছিলেন ভারতের সর্বোচ্চ আদালত।

ভারতের সেলফোন অপারেটরগুলো ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে বকেয়া এজিআর বাড়তি চাপ সৃষ্টি করেছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো অর্থ পরিশোধ করতে পারেনি ভারতী এয়ারটেল। প্রতিষ্ঠানটি বকেয়া এজিআর পরিশোধে আরো সময় চেয়েছে। অবশ্য যেসব সেলফোন অপারেটর নির্ধারিত সময়ে এজিআর পরিশোধে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে আঞ্চলিক কার্যালয়গুলোকে এখনই কঠোর কোনো পদক্ষেপ না নেয়ার নির্দেশনা দিয়েছে ডিওটি।

গত সপ্তাহে ভোডাফোন আইডিয়া লিমিটেড জানিয়েছিল যে, আদালত বেঁধে দেয়া সময়ের মধ্যে তারা বকেয়া এজিআরের আংশিক পরিশোধ করবে। ঋণখেলাপি ট্যাগ এড়ানো এবং কার্যক্রম পরিচালনা নিয়ে যাতে বিপত্তিতে পড়তে না হয়, সেজন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মাধ্যমে আদালত অবমাননার দায় থেকেও রেহাই পাবে সেলফোন অপারেটরটি। তবে গত বৃহস্পতিবার বকেয়া এজিআর পরিশোধের নির্ধারিত দিন থাকলেও প্রতিষ্ঠানটি কোনো অর্থ পরিশোধ করেনি। ভারতের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে ভারতী এয়ারটেল, রিলায়েন্স কমিউনিকেশনস ও ভোডাফোন-আইডিয়ার মতো প্রতিষ্ঠানগুলোকে বকেয়া লাইসেন্স ফি বাবদ মোট ৯২ হাজার ৬৪২ কোটি রুপি পরিশোধ করতে হবে। এছাড়া স্পেকট্রাম ইউজেস চার্জ, জরিমানা ও জরিমানার ওপর সুদ বাবদ আরো ৫৫ হাজার ৫৪ কোটি রুপি বকেয়া পরিশোধ করতে হবে।

সম্প্রতি বিচারপতি অরুণ মিশ্র, এসএ নাজির এবং এমআর শাহের সমন্বয়ে গঠিত বেঞ্চ সেলফোন অপারেটরগুলোর বকেয়া পরিশোধের রায় পুনর্বিবেচনার আবেদনের যোগ্যতা খুঁজে পায়নি বলে তা খারিজ করে দেন। সেলফোন অপারেটরগুলোর পক্ষ থেকে রায় পর্যালোচনার জন্য একটি উন্মুক্ত শুনানির ব্যবস্থা করার আহ্বান জানানো হয়েছিল। তবে ভারতের সর্বোচ্চ আদালত এতে সায় দেয়নি।

বিশ্লেষকদের ভাষ্যে, আদালতের রায় নতুন-পুরনো মিলে ভারতের ১৫টি সেলফোন অপারেটরের ওপর প্রভাব ফেলবে। এর মধ্যে ব্যক্তিখাতের বড় দুটি অপারেটরের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে। এ সিদ্ধান্তের প্রভাব নিয়ে সরকারের অবশ্যই পর্যালোচনা করা উচিত। সেলফোন অপারেটরগুলোর চাপিয়ে দেয়া এ আর্থিক বোঝা দূর করার জুতসই পদ্ধতি বের করার বিকল্প নেই। কারণ ভারতের টেলিকম বিভাগের দাবি করা বকেয়া অর্থ পরিশোধ করার মতো অবস্থায় নেই ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া ও রিলায়েন্স কমিউনিকেশনস।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
নির্বাচিত

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে

চীনে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করবে স্যামসাং
নির্বাচিত

চীনে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করবে স্যামসাং

ছুটির মৌসুমে আইফোন ১৩ বিক্রি চার কোটি ছাড়িয়েছে
প্রযুক্তি সংবাদ

ছুটির মৌসুমে আইফোন ১৩ বিক্রি চার কোটি ছাড়িয়েছে

দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে
প্রযুক্তি সংবাদ

দেশে প্রথমবারের মতো চালু হলো গুগল পে

দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এম ২১
নির্বাচিত

নেটওয়ার্ক না থাকলেও যেভাবে ফোনে কথা বলা যাবে

১ লাখ নতুন ভ্যাট নিবন্ধনের লক্ষ্য এনবিআরের
অর্থ ও বাণিজ্য

১ লাখ নতুন ভ্যাট নিবন্ধনের লক্ষ্য এনবিআরের

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix