Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তির সাথে ফ্যাশনের মিশেলে স্যামসাং জেড ফ্লিপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৪ মার্চ ২০২০
প্রযুক্তির সাথে ফ্যাশনের মিশেলে স্যামসাং জেড ফ্লিপ
Share on FacebookShare on Twitter

র‌্যাম্পের সবচেয়ে বড় আকর্ষণ শো-স্টপার এলেন সন্ধ্যার সবচেয়ে আকর্ষণীয় পোশাকে। আপন ভঙ্গিমায় ক্যাটওয়াক করে প্যাসেজ ধরে এগিয়ে এলেন। হাতে নীল রঙের ব্যাগ। অনুগ্রাহীরা যখন পোশাকের গুণগান করতে ব্যস্ত, এমন সময় প্যাসেজের একেবারে সামনে এসে হঠাৎ করেই ব্যাগ থেকে বের করে আনলেন মিরর ব্লু রঙের একটি ভাঁজকরা ফোন। মুহূর্তে সব দর্শকের চোখ আঁটকে গেল সে ফোনে। ভাঁজকরা ফোনটি খুলতেই মুহুর্মুহু ক্যামেরার ক্লিক আর ফ্ল্যাশে আলোকিত হয়ে গেল পুরো ফ্যাশন শো। 

স্মার্টফোন যে এখন শুধুই দৈনন্দিন কাজের জন্য তৈরি হয় না, বরং ফ্যাশন স্টেটমেন্ট হিসেবেও ঠাই করে নিচ্ছে, ভাঁজযোগ্য নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ বাজারে এনে তাই দেখিয়ে দিল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নিউইয়র্ক থেকে শুরু করে লন্ডন, মিলান আর প্যারিসের ফ্যাশন সপ্তাহ মাতিয়েছে স্যামসাং এর নতুন এ স্মার্টফোন। নামীদামি সব ডিজাইনারদের পোশাকের পাশাপাশি, প্রতিটি ফ্যাশন সপ্তাহের অন্যতম আকর্ষণ ছিলো গ্যালাক্সি জেড ফ্লিপ, যা দেখতে এবং নতুন এই ফোনে সেলফি তুলতে ছিল ফ্যাশন সচেতন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। 

মোবাইল নির্মাতারা যখন প্রযুক্তিপ্রেমীদের জন্য একের পর এক চমক নিয়ে আসছেন, সেখানে গেল বছরে বাজারের সবচেয়ে সেরা চমকগুলো নিয়ে এসেছে স্যামসাং। মধ্যম থেকে শুরু করে দামি, সব ক্ষেত্রেই ছিলো তাদের স্বতঃস্ফূর্ত পদচারণা। প্রযুক্তিগত উৎকর্ষতায় তৈরি তাদের ফোনগুলো টেকস্যাভিদের মন জয় করে চলছে। এরই ধারাবাহিকতায় এবার প্রযুক্তির সাথে ফ্যাশনের মেলবন্ধনে তারা বাজারে নিয়ে এলো ভাঁজযোগ্য এ ফোন। 

ভাঁজ করা অবস্থায় ছোট্ট ওয়ালেট আকৃতির ফোনটি খুব সহজেই পকেটে রাখা যাবে। আর ভাঁজ খুললেই ৬.৭ ইঞ্চির বিশাল ডায়নামিক অ্যামোলেড টাচস্ক্রিন। ফোল্ডেবল ফোন দেখে ভাবার কোনও কারণই নেই যে এর স্ক্রিন প্লাস্টিকের তৈরি। চমৎকার ইউজার এক্সপেরিয়েন্স উপহার দেয়ার জন্য এবার কাঁচকেও বাঁকিয়েছে স্যামসাং। পুরোটা ভাঁজ না খুলে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে টেবিলের ওপর রেখেও ফোনটি ব্যবহার করা যাবে। ফলে ভøগিং করার সময় একহাতে ফোন ধরে রাখার প্রয়োজন হবে না আর। ১০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরায় বিউটি টিপসের চকচকে ভিডিও করার সময় দুই হাতই ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, পাশাপাশি ভাঁজ করা দুই ভাগে দুটি আলাদা আলাদা অ্যাপ ব্যবহারের সুবিধা পাচ্ছেন গ্রাহকরা।

ছোট মেকআপ বক্সের মতো আকৃতির ফোনটির তিনটি ভিন্ন ভিন্ন আকর্ষণীয় রঙ নজর কাড়বে সবার। মিরর পার্পল, মিরর ব্ল্যাক এবং মিরর গোল্ড রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। ভাঁজ বন্ধ করেও রিয়ার ক্যামেরার পাশে থাকা ১.১ ইঞ্চির সুপার অ্যামোলেড কভার ডিসপ্লেতে নোটিফিকেশন দেখা, গান পাল্টানো ছাড়াও ডুয়াল ক্যামেরায় সেলফি তোলার সময় পুরো ফ্রেমটাই দেখা যাবে।  

ফোনটি যে শুধুই ফ্যাশনেবল তা নয়। ৭ ন্যানোমিটারের স্নাপড্রাগন ৮৫৫+ চিপসেট এবং অক্টাকোর প্রসেসর সব ধরনের কাজ করবে বিদ্যুৎ গতিতে। ৮ গিগাবাইট র‌্যামের পাশাপাশি থাকছে ২৫৬ গিগাবাইটের স্টোরজ, যাতে খুব সহজেই ধরে রাখতে পারবেন আপনার আনন্দের সব মুহূর্তগুলো। এর সাথে অডিও এক্সপেরিয়েন্স আরো বাড়াতে স্যামসাং এর সাথে কাজ করেছে একেজি।  অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ইউয়াই ২ ব্যবহার করা এ ফোনে আছে ৩,৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দ্রুততার সাথে চার্জের জন্য ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং এর পাশাপাশি আছে ওয়্যারলেস চার্জিং এর সুবিধা।

স্যামসাং তাদের গ্যালাক্সি জেড ফ্লিপের মাধ্যমে শুধু টেক জগতেই নয়, ফ্যাশন জগতেও নিয়ে এলো নতুন এক মাত্রা। প্রি-বুকিং- এ ভারত ও চীনে ব্যাপক সাড়া ফেলেছে এই ফোন। প্রি-বুকিং শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারতে দ্বিতীয় রাউন্ডেরও প্রি-বুকিং শেষ হয়ে যায়। খুব শিগগিরই ফোনটি যে একটি ফ্যাশন স্টেটমেন্টে পরিণত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। 

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে আসছে শাওমির নতুন ২ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে শাওমির নতুন ২ ফোন

ব্যাংক কার্ড ছাড়াই সহজ মাসিক কিস্তিতে কেনা যাবে অনার স্মার্টফোন
নির্বাচিত

ব্যাংক কার্ড ছাড়াই সহজ মাসিক কিস্তিতে কেনা যাবে অনার স্মার্টফোন

জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে উঠে এল টিকটক
নির্বাচিত

জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে উঠে এল টিকটক

বিশ্বে দ্রুততম চার্জে সক্ষম ইভি ব্যাটারির দাবি চীনা কোম্পানির
নির্বাচিত

বিশ্বে দ্রুততম চার্জে সক্ষম ইভি ব্যাটারির দাবি চীনা কোম্পানির

কম দামে দুর্দান্ত ফিচার সহ নতুন ফোন নিয়ে এল অপো
নির্বাচিত

কম দামে দুর্দান্ত ফিচার সহ নতুন ফোন নিয়ে এল অপো

রিয়েলমি ১০ প্রো: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, র‌্যাম ৮ জিবি
নির্বাচিত

১৭ হাজার টাকায় ৮ জিবি র‌্যামের ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

ইরানে হামলার হুমকি ট্রাম্পের
বিবিধ

ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের
বিবিধ

মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি রাডার ধ্বংসের দাবি ইরানের

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে,...

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix