Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বে দ্রুততম চার্জে সক্ষম ইভি ব্যাটারির দাবি চীনা কোম্পানির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 15 August 2024
বিশ্বে দ্রুততম চার্জে সক্ষম ইভি ব্যাটারির দাবি চীনা কোম্পানির
Share on FacebookShare on Twitter

চীনা অটোমেকার জিকর-এর দাবি, তাদের নতুন ইভি ব্যাটারি এ খাতের শীর্ষ কোম্পানি টেলসা, বিওয়াইডিসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের চেয়ে দ্রুততর চার্জ হয়।

কোম্পানিটি বলছে, উন্নত ব্যাটারিগুলো তাদের আল্ট্রা-ফাস্ট চার্জিং স্টেশনগুলো ব্যবহার করে সাড়ে ১০ মিনিটের মধ্যে ১০ থেকে ৮০ শতাংশ ক্ষমতা পর্যন্ত চার্জ করা যাবে।

তুলনামূলকভাবে, টেসলার ‘মডেল ৩’ ১৫ মিনিটের চার্জে ২৮২ কিলোমিটার যেতে পারে বলে দাবি কোম্পানির। এটি ‘মডেল ৩’ গাড়ির সম্পূর্ণ ক্ষমতার অর্ধেকের কিছুটা কম।

জিকর-এর ‘২০২৫ ০০৭ সেডান’ মডেলের নতুন গাড়ি আগামী সপ্তাহে বাজারে আসবে; যা নতুন এ ব্যাটারি যুক্ত প্রথম গাড়ি হতে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

এমনকি ঠাণ্ডা আবহাওয়ার মধ্যেও এ ব্যাটারি ভাল কাজ করে। মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আধা ঘণ্টারও কম সময়ে ব্যাটারি ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে পারে বলেও দাবি জিকর-এর।

“টেসলার চার্জ করার প্রযুক্তি এখন আর এ খাতের শীর্ষে নেই। বেশ কিছুদিন ধরেই এমন চলছে।” – বিবিসিকে বলেছেন কনসালটেন্সি কোম্পানি সিনো অটো ইনসাইটস-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তু লে।

“জিকরের সাহসী দাবিগুলো বিশ্বাসযোগ্য। সেইসঙ্গে খেয়াল রাখা জরুরী, এটি যদি দ্রুততম চার্জ হওয়া ইভি ব্যাটারি না-ও হয়, স্রেফ দ্রুততমদের মধ্য একটি হলেও তা হবে কোম্পানির জন্য বড় অর্জন।”

“চীনে এ খাতের প্রতিযোগিতা অবিশ্বাস্যভাবে তীব্র। তবে, বিওয়াইডি’র মতো ব্র্যান্ডগুলো বিক্রিতে জোর দেয়। অন্যদিকে জিকর, লি অটো এবং নিওর মতো ব্র্যান্ড চার্জিং অভিজ্ঞতা বাড়ানোয় নজর দেয়।” – বলেছেন চীনভিত্তিক গাড়ির বিশ্লেষক মার্ক রেইনফোর্ড।

মে মাসে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যুক্ত হয় জিকর। ২০২১ সালের পর মার্কিন বাজারের চীনা কোনো কোম্পানির এটিই প্রথম বড় আত্মপ্রকাশ বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

তবে, কোম্পানির শেয়ার বর্তমানে আইপিও’র তুলনায় ২৭ শতাংশ কমে লেনদেন হচ্ছে।

বাইডেন প্রশাসন চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ি, সৌর প্যানেল, ইস্পাত ও অন্যান্য পণ্যের ওপর বিরাট শুল্ক বৃদ্ধির ঘোষণা দেওয়ার কয়েক দিন আগেই আইপিও তালিকায় যুক্ত হয় কোম্পানিটি।

হোয়াইট হাউজ বলেছে, বিভিন্ন নীতির প্রতিক্রিয়া ও যুক্তরাষ্ট্রে চাকরির বাজার রক্ষায় চীনা ইভির ওপর একশ শতাংশ আমদানী শুল্ক আরোপের ব্যবস্থা নিয়েছে তারা।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য বড় গাড়ির বাজারের কর্মকর্তাদের কাছে বিভিন্ন চীনা ইভি কোম্পানির বিদেশে দ্রুত সম্প্রসারণের বিষয়টি ক্রমশ উদ্বেগ তৈরি করছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি জিটি ৮ প্রো
প্রযুক্তি সংবাদ

এই ফোনের ডিজাইন ইচ্ছামতো বদলানো যাবে

ইপিবি প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, পণ্য রপ্তানিতে সহায়তার আশ্বাস
প্রযুক্তি সংবাদ

ইপিবি প্রতিনিধিদলের ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, পণ্য রপ্তানিতে সহায়তার আশ্বাস

ইউটিউব ভিডিও ডাউনলোড করুন ইন্টারনেট ছাড়াই!
নির্বাচিত

ইউটিউব ভিডিও ডাউনলোড করুন ইন্টারনেট ছাড়াই!

ইভ্যালিতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ২১এস
নির্বাচিত

ইভ্যালিতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ২১এস

চীনা টিকটক হচ্ছে মার্কিনিদের
নির্বাচিত

চীনা টিকটক হচ্ছে মার্কিনিদের

হুয়াওয়ে ওয়াচ ডি২
নির্বাচিত

২৪ ঘণ্টা ইসিজি-শরীরের তাপমাত্রা জানাবে স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রযুক্তি সংবাদ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 August 2024

বিশ্বে দ্রুততম চার্জে সক্ষম ইভি ব্যাটারির দাবি চীনা কোম্পানির

Techzoom.TV |
TechzoomTV