Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী ট্রিপল রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ জুন ২০২০
সাশ্রয়ী ট্রিপল রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

মোবাইল ডিভাইস, বিশেষত স্মার্টফোনের বদৌলতে ছবি তোলা, গান শোনা, অনলাইনে বাজার করার পাশাপাশি উবার বা পাঠাও ডাকার মতো কাজগুলো এখন অনেক সহজ হয়েছে। শুধু তা-ই নয়, স্মার্টফোন দৈনন্দিন প্রয়োজনীয় কাজ করার পাশাপাশি সোস্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে অবসর সময় কাটানোর অফুরন্ত সুযোগ করে দিয়েছে। যে কারণে সাধ ও সাধ্যের সমন্বয়ে ক্রেতারা সাশ্রয়ী কিন্তু উন্নত ফিচার সংবলিত স্মার্টফোনে বেশি গুরুত্ব দিচ্ছে। এখন স্মার্টফোন ক্রয়ে বিশেষ গুরুত্ব পাচ্ছে ক্যামেরা ফিচার।

প্রিমো এন৪
ওয়ালটনের এ ফোনে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেলের অটো ফোকাস ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এতে সেলফির জন্য ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। অ্যান্ড্রয়েড ৯ পাইচালিত ডিভাইসটিতে সাড়ে ৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস নচ ডিসপ্লে আছে। ডিভাইসটির ৩ গিগাবাইট র্যাম সংস্করণে ৩২ গিগাবাইট ও ৪ গিগাবাইট র্যাম সংস্করণে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। ১১ হাজার ৬৯৯ টাকা দামের ডিভাইসটিতে ২.০ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর আছে।

হুয়াওয়ের ওয়াই সেভেন পি
স্মার্টফোনটিতে রিয়ার ক্যামেরা হিসেবে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ট্রিপল এআই রিয়ার ক্যামেরার মধ্যে প্রধান ক্যামেরা হিসেবে থাকছে ১ দশমিক ৮ অ্যাপারচারের ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। তাই এই ফোন দিয়ে সহজেই কম আলোতে দুর্দান্ত ছবি তোলা যাবে। তা ছাড়া ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেবে ১২০ ডিগ্রি ফিল্ড অব ভিউ, যা দুর্দান্ত ল্যান্ডস্কেপ ফ্রেমবন্দী করতে সহায়তা করবে। তৃতীয় ক্যামেরা হিসেবে থাকবে ২ মেগাপিক্সেলের ডেপথ অ্যাসিস্ট ক্যামেরা। এ ছাড়া ভালো মানের সেলফি তোলার জন্য ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ২.০ অ্যাপারচারসহ ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের স্মার্টফোনটিতে থাকছে ৪০০০ এমএএইচের বিশাল ব্যাটারি। চিপসেট হিসেবে থাকবে হুয়াওয়ে কিরিন ৭১০এফ অক্টাকোর প্রসেসর। দেশের বাজারে ফোনটির দাম পড়বে ১৮ হাজার ৯৯৯ টাকা।

সিম্ফনি জি৫০
সিম্ফনির সাড়ে ৬ ইঞ্চি ডিসপ্লের এ ফোনে ১৩, ২ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এতে সেলফির জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। অ্যান্ড্রয়েড ৯.০ পাইচালিত ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির ডিভাইসটিতে ২.৬ গিগাহার্টজের প্রসেসর আছে। ৪ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বর্ধিত করা যাবে। সিম্ফনির এ ডিভাইসের দাম ১০ হাজার ৯৯০ টাকা।

গ্যালাক্সি এম৩০এস
স্যামসাংয়ের ৬ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লের এ স্মার্টফোনে ৪৮, ৮ ও ৫ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এতে সেলফির জন্য আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ৬ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। অ্যান্ড্রয়েডচালিত ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটির দাম ২১ হাজার ৪৯০ টাকা।

মি এ৩
শাওমির অ্যান্ড্রয়েড ওয়ান প্লাটফর্মভিত্তিক ৬ দশমিক ০৮৮ ইঞ্চি ডিসপ্লের এ ডিভাইসে ৪৮, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এতে সেলফির জন্য আছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ৪ গিগাবাইট র্যামের ডিভাইসটির একটি সংস্করণে ৬৪ গিগাবাইট ও একটি সংস্করণে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। ডিভাইসটির ভিত্তিমূল্য ২২ হাজার ৯৯৯ টাকা।

ভিভো ওয়াই১৯
ভিভোর ৬ দশমিক ৫৩ ইঞ্চি ফুলভিউ ডিসপ্লের এ ফোনে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটিতে সেলফির জন্য আছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ৬ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বর্ধিত করা যাবে। অ্যান্ড্রয়েডভিত্তিক ফানটাচ ওএস ৯.২ চালিত ডিভাইসটিতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। এটির দাম ১৯ হাজার ৯৯০ টাকা।

Tags: ওয়ালটনভিভোশাওমিসিম্ফনিস্যামসাংহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যবহৃত গাড়ি কেনার সময় যেসব সতর্কতা জরুরি
অটোমোবাইল

ব্যবহৃত গাড়ি কেনার সময় যেসব সতর্কতা জরুরি

জাকাত-ফিতরা দেয়া যাবে ‘নগদে’
নির্বাচিত

জাকাত-ফিতরা দেয়া যাবে ‘নগদে’

ইয়ামাহা স্যালুটো বাইকে ৫০০০ টাকা ক্যাশব্যাক
অটোমোবাইল

ইয়ামাহা স্যালুটো বাইকে ৫০০০ টাকা ক্যাশব্যাক

ফেসবুক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
নির্বাচিত

ফেসবুকে নিয়ম না মানলেও ছাড় পাচ্ছেন ভিআইপি ব্যবহারকারীরা!

বাংলাদেশ ২০২০ সালে ফাইভ-জিতে পা দেবে
নির্বাচিত

বাংলাদেশ ২০২০ সালে ফাইভ-জিতে পা দেবে

গাড়ির ইঞ্জিন চালু রেখে এসি চালিয়ে ঘুমানো বিপজ্জনক
অটোমোবাইল

গাড়ির ইঞ্জিন চালু রেখে এসি চালিয়ে ঘুমানো বিপজ্জনক

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পাঁচমিশালি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix