Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরাতন কম্পিউটার কেনার আগে যে বিষয়গুলো খেয়াল করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 27 July 2020
বাসায় বসে কাজের জন্য ল্যাপটপ অ্যাকসেসরিজ
Share on FacebookShare on Twitter

নতুন কম্পিউটার কেনার পাশাপাশি, ব্যবহৃত কম্পিউটার কেনা এখন আর অস্বাভাবিক কিছুই নয়। অপেক্ষাকৃত কম মূল্যে পাওয়া যায় বলে পুরো বিশ্বেই এখন ব্যবহৃত কম্পিউটারের প্রচুর চাহিদা বিদ্যমান।

তবে ব্যবহৃত কম্পিউটার কিনতে হলে কিছু প্রধান বিষয় মাথায় রাখতে হয়। চলুন জেনে নেয়া যাক ৭টি উপায়, যার মাধ্যমে ব্যবহৃত কম্পিউটার কেনার ক্ষেত্রে আপনার খরচকৃত অর্থ অনেকটাই সুরক্ষিত থাকবে।

বিশ্বস্ত বা পরিচিত কারো থেকে কিনুন
কোনো কম্পিউটার বিক্রেতাই হোক কিংবা সাধারণ কেউ, চেষ্টা করুন পরিচিত কারো থেকেই ক্রয় করতে। কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ব্যবহৃত কম্পিউটার কিনলে ক্রয়কৃত কম্পিউটারে কোনো সমস্যা হলে আপনি তাদের দ্বারস্থ হতে পারবেন।

আর যদি কোনো ব্যক্তি থেকে ব্যবহৃত কম্পিউটার ক্রয় করতে চান, তবে এটা নিশ্চিন্ত হয়ে নিন যে তাদেরকে দরকারে পাওয়া যাবে কি না। তবে ব্যক্তির চেয়েও কোনো প্রতিষ্ঠান থেকে ব্যবহৃত পণ্য ক্রয় করা অধিক সুরক্ষিত। কেননা তারা কখনই চাইবেনা যাতে গ্রাহক মনে মনে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানসমূহ সবসময় তাদের সম্মান এবং ইতিবাচকতা বজায় রাখতে বদ্ধ পরিকর।

নিজের প্রয়োজন বুঝুন
সব কম্পিউটার একই ধরনের হয়না। একেক ধরনের কম্পিউটার একেক ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরী। ধরুন, আপনি সাধারণত মাইক্রোসফট অফিস এর প্রোগ্রামগুলো ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে অধিক দামের গেমিং কম্পিউটার আপনার কোনো কাজে আসবেনা। আবার ধরুন, আপনি কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করতে চান। সেক্ষেত্রে আপনার প্রয়োজন অনু্যায়ী কম্পিউটার বেছে নিতে হবে। নতুন হোক কিংবা ব্যবহৃত, কম্পিউটার কেনার আগে সবসময় আগে একটু গবেষণা করা জরুরি যে আপনার প্রয়োজন কতটুকু আর কোনটি আপনার সেই প্রয়োজন মেটাতে সক্ষম।

মূল্য পার্থক্য যাচাই করুন
ব্যবহৃত কম্পিউটারের মূল্য স্বাভাবিকভাবে একই রকম নতুন কম্পিউটারের তুলনায় কমই হবে- এটা আমাদের সকলেরই জানা। তবে যে কম্পিউটারটি আপনি কিনতে যাচ্ছেন, তার অস্বাভাবিক রকমের মূল্যহ্রাস সন্দেহজনক। কম্পিউটার কেনার আগে অবশ্যই ইন্টারনেট থেকে এর যথাযথ দাম জেনে নিন। এছাড়াও যার কাছ থেকে কিনছেন, তার থেকে জেনে নিতে ভুলবেন না যে সে কম্পিউটারটি কোথা থেকে আনা বা কেনা।

ল্যাপটপ এর ক্ষেত্রে ব্যাটারি লাইফ চেক করুন
কেউ কেউ তাদের ল্যাপটপ এর ব্যাটারি ঠিকমত কাজ না করার দরূণ তাদের ল্যাপটপ বিক্রি করার সিদ্বান্ত নেন। এই ব্যাপারিটি মাথায় রেখে ব্যবহৃত ল্যাপটপ কেনার আগে অবশ্যই এটি যাচাই করে নিন যে উক্ত ল্যাপটপের ব্যাটারি ঠিকমত কাজ করছে কিনা।

সহজে বহনযোগ্য হওয়ায় মানুষ ল্যাপটপ ব্যবহার করে। সুতরাং আপনি যে ব্যবহৃত ল্যাপটপটি ক্রয় করবেন, তা আপনাকে আশানুরূপ ব্যাটারি ব্যাকাপ দিতে পারবে কিনা,তা নিশ্চিত করা জরুরি।

নিজে চালিয়ে দেখুন
কম্পিউটার হোক বা অন্য যেকোনো ইলেক্ট্রনিক সামগ্রী, কেনার আগে অবশ্যই একবার হলেও নিজে উক্ত পণ্যটি চালিয়ে দেখুন। মাত্র ৩০ মিনিট মত চালালেই আপনি যে পণ্যটি কিনতে যাচ্ছেন, তার সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পেয়ে যাবেন।

রিফান্ড এর জন্য বলুন
আপনি যদি কোনো ব্যাক্তির কাছ থেকে কম্পিউটার ক্রয় করে থাকেন, তবে পরবর্তীতে অর্থ ফেরত চেয়ে পণ্যটি ফিরিয়ে দেয়ার চিন্তা করা বোকামি। আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে ব্যবহৃত কম্পিউটার কিনে থাকেন, তবে উক্ত প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রয়কৃত পণ্য রিপ্লেস কিংবা রিফান্ড এর সুবিধা দিচ্ছে কিনা তা দেখে নিতে পারেন।

অভিজ্ঞদের সাহায্য নিন
আমাদের মধ্যে কমবেশি সবারই এমন (অন্তত) একজন বন্ধু থাকে, যে কিনা তথ্য প্রযুক্তি নিয়ে অভিজ্ঞ হয়ে থাকে। ব্যবহৃত কম্পিউটার কেনার সময় অভিজ্ঞ বন্ধুর সাহায্য নেয়া অনেক কার্যকর। অতএব, ব্যবহৃত কম্পিউটার কেনার সময় আপনার অভিজ্ঞ বন্ধুর সাহায্য নিতেই পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেরা ১০ ছবি প্রিন্ট করে পাঠাবে গুগল ফটোজ!
নির্বাচিত

গুগল ফটোজে অরিজিনাল ছবি সংরক্ষণের সুবিধা

টিকটক করতে মানা করায় আত্মহত্যা, ভিডিও করে স্বামীকে পাঠালেন স্ত্রী
নির্বাচিত

টিকটক করতে মানা করায় আত্মহত্যা, ভিডিও করে স্বামীকে পাঠালেন স্ত্রী

হিরো আনল ইলেকট্রিক বাইক
অটোমোবাইল

হিরো আনল ইলেকট্রিক বাইক

সেরা ৫ স্টুডেন্ট ল্যাপটপ
নির্বাচিত

সেরা ৫ স্টুডেন্ট ল্যাপটপ

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
নির্বাচিত

পাসওয়ার্ড লিক ঠেকাতে পাসকি প্রযুক্তির দিকে ঝুঁকছে ক্যাসপারস্কি

আইফোন ফোল্ডে লিকুইড মেটাল ব্যবহার করতে পারে অ্যাপল
নির্বাচিত

আইফোন ফোল্ডে লিকুইড মেটাল ব্যবহার করতে পারে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 July 2020

পুরাতন কম্পিউটার কেনার আগে যে বিষয়গুলো খেয়াল করবেন

Techzoom.TV |
TechzoomTV