Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি হল অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি  হল অ্যাপল
Share on FacebookShare on Twitter

মহামারীর মধ্যে শেয়ারের দামে উল্লম্ফনে অনুমিত সময়ের আগেই প্রথম মার্কিন কোম্পানি হিসেবে অ্যাপলের দাম দুই ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

রয়টার্সের এক খবরে বলা হয়, বুধবার দিনের শুরুতে অ্যাপলের শেয়ারের দাম ১.২ শতাংশ বেড়ে ৪৭৬.৭৮ ডলারে ওঠে, আর তাতেই ২ লাখ কোটি ডলারের কোম্পানিতে পরিণত হয় অ্যাপল।

স্টিভ জবসের হাতে গড়া এ কোম্পানির ভ্যালুয়েশন ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে সময় লেগেছিল ৪২ বছর। এরপর তা দুই ট্রিলিয়ন হতে সময় লাগল মাত্র দুই বছর।

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, অ্যাপলের ভ্যালুয়েশনে শেষের এক ট্রিলিয়ন ডলার যোগ হয়েছে মাত্র ২১ সপ্তাহের মধ্যে, যখন করোনাভাইরাসের মহামারীর কারণে বিশ্ব অর্থনীতি অতিতের যে কোনো সময়ে চেয়ে দ্রুত সঙ্কুচিত হচ্ছে।

এই মাইলফলকে পৌঁছানোর মধ্য দিয়ে আইফোন, ম্যাক কম্পিউটার আর অ্যাপল ওয়াচের প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাপল বিশ্বের সবচেয়ে দামি পাবলিক কোম্পানি হিসেবে নিজেদের অবস্থান আরও পোক্ত করল।

সেই সঙ্গে এটাও স্পষ্ট হল, মহামারীর এই সময় বিশ্বের অধিকাংশ খাতের জন্য দুঃসংবাদ বয়ে আনলেও প্রযুক্তি খাতের বড় কোম্পানির জন্য তা শাপে বর হয়েছে।

গত এপ্রিলে ভাইরাস আতঙ্কে বিশ্ব শেয়ার বাজারে যখন বড় ধস নামল, তখনও অ্যাপলের ভ্যালুয়েশন ১ ট্রিলিয়ন ডলারের নিচে নেমে গিয়েছিল। বাজার সামলাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ তখন মরিয়া হয়ে বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়।

তখন থেকেই শেয়ার বাজার, বিশেষ করে অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন, অ্যালফাবেট ও ফেইসবুকের মত বড় প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম বাড়তে শুরু করে। এর ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি-৫০০ সূচক বুধবার নতুন উচ্চতায় পৌঁছায়।

বিনিয়োগকারীরা এখন এসব প্রযুক্তি কোম্পানির শেয়ারে বিলিয়ন বিলিয়ন ডলার খাটাচ্ছে এই বিশ্বাস থেকে যে, বিশ্বজুড়ে এসব কোম্পানির ব্যবসার বিপুল বিস্তার এবং প্রভাব হয়ত মহামারী সৃষ্ট অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সহায়ক হবে।

রয়টার্স লিখেছে, গত ২৩ মার্চের পর থেকে কেবল ওই পাঁচ কোম্পানির ভ্যালুয়েশনের অংক বেড়েছে সব মিলিয়ে ২.৯ ট্রিলিয়ন ডলার, যা এসঅ্যান্ডপি-৫০০ সূচকে থাকা পরের ৫০টি শীর্ষ কোম্পানির ভ্যালুয়েশনে মোট প্রবৃদ্ধির প্রায় সমান।

অ্যাপলের ভ্যালুয়েশন কেবল এক দিনেই প্রায় ৬.৮৮ বিলিয়ন ডলার বেড়েছে, যা আমেরিকান এয়ারলাইন্সের পুরো দামের চেয়েও বেশি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রাম গ্রুপ বয়িস লকার রুম: গ্রেপ্তার ভারতীয় কিশোর
কিভাবে করবেন

ইনস্টাগ্রামে লাইক বাড়াতে রাতে যে কাজটি করবেন

রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের স্পেসিফিকেশন
নির্বাচিত

রেড ম্যাজিক ৯এস প্রো ফোনের স্পেসিফিকেশন

ফেসবুকের এখন ৩০ হাজার সার্ভার
নির্বাচিত

ফেসবুকের এখন ৩০ হাজার সার্ভার

প্রান্তিক পর্যায়ে দ্বৈত করের চাপ থেকে মুক্তি পেল ই-কমার্স
ই-কমার্স

অনলাইনে পণ্য ক্রয়ের ক্ষেত্রে যে বিষয়ে লক্ষ রাখা জরুরি

ঈদে স্মার্টফোন কেনার সময় যে বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন
নির্বাচিত

স্মার্টফোনের দাম বাড়বে

বিশ্বের সবচেয়ে ‘ছোট’ ফোন
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে ‘ছোট’ ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
নির্বাচিত

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি

Private: ঘোষণা দিয়ে অবৈধ হ্যান্ডসেট ‘বিক্রি করছে’ ইভ্যালি
প্রযুক্তি সংবাদ

সহজ কিস্তিতে মোবাইল বিক্রির নতুন উদ্যোগ

রাজশাহীতে বিএসটিআই অভিযানে টেস্টি ট্রিট ও রসমেলার জরিমানা
প্রযুক্তি বাজার

রাজশাহীতে বিএসটিআই অভিযানে টেস্টি ট্রিট ও রসমেলার জরিমানা

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

বিকাশে ক্যাশ আউট চার্জ কমল

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ আগস্ট ২০২০

দুই ট্রিলিয়ন ডলারের কোম্পানি হল অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix