Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দারাজ নিয়ে এলো ক্ল্যাশ রয়্যাল টুর্নামেন্ট থাকছে তিন লক্ষ টাকার প্রাইজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২০
দারাজ নিয়ে এলো ক্ল্যাশ রয়্যাল টুর্নামেন্ট থাকছে তিন লক্ষ টাকার প্রাইজ
Share on FacebookShare on Twitter

আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ (daraz.com.bd) তাদের অ্যাপের গেইমিং প্ল্যাটফর্ম দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি)-তে এবার নিয়ে এলো ইউথবেসড আরেকটি জনপ্রিয় গেইম টুর্নামেন্ট ‘ক্ল্যাশ রয়্যাল’।

দারাজের আসন্ন সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ৩২ জন বিজয়ীর জন্য থাকছে ৩ লাখ টাকার প্রাইজ পুল – যেখানে প্রথম বিজয়ীর জন্য পুরষ্কার হিসেবে থাকছে এক লক্ষ টাকার ভাউচার, দ্বিতীয় বিজয়ীর জন্য থাকছে ৫০ হাজার, তৃতীয় ও চতুর্থ বিজয়ীর জন্য থাকছে ২৫ হাজার এবং পঞ্চম থেকে অষ্টম বিজয়ীর জন্য থাকছে ১০ হাজার টাকার সমমূল্যের ভাউচার।

এছাড়াও পরবর্তী বিজয়ীদের জন্য থাকছে ৫ হাজার ও ১ হাজার টাকার ভাউচার। ক্যাশ রয়্যাল টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন চলবে ২০ থেকে ২৭ আগস্ট পর্যন্ত যেখানে সর্বোচ্চ ১৬,০০০ মানুষ রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই স্লট পূরণ হয়ে যাওয়ার আগেই দ্রুত রেজিস্ট্রেশন করতে হবে। আর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টটির ফাইনাল খেলা দারাজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো করা হবে।

উল্লেখ্য, দারাজ ফার্স্ট গেইমস গত মে মাস থেকে চালু হওয়া নতুন এই গেইমিং প্ল্যাটফর্মটি লক্ষ লক্ষ বাংলাদেশিকে ঘরে বসে সামাজিক দূরত্ব অনুশীলনকালীন অনলাইন টুর্নামেন্টের মাধ্যমে সংযোগ স্থাপনে সহায়তা করে।

গেইমে রেজিস্ট্রেশন করবেন যেভাবে-
প্রথমে দারাজ অ্যাপ ডাউনলোড করুন
আপনার দারাজ অ্যাকাউন্টে লগ-ইন করুন
দারাজ অ্যাপ থেকে দারাজ ফার্স্ট গেমের আইকনটি সিলেক্ট করুন এবং গেম সেন্টারে প্রবেশ করুন।
ক্ল্যাশ রয়্যাল রেজিস্ট্রেশন ব্যানারে ক্লিক করুন।
আপনার ক্ল্যাশ রয়্যাল ট্যাগ আইডি , ফোন নাম্বার ও ইমেইল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করুন
কিছুক্ষনের মধ্যে আপনি সফল রেজিস্ট্রেশনের একটি ম্যাসেজ পাবেন।

গেইমে অংশগ্রহণ করবেন যেভাবে-
ডিসকর্ড অ্যাপে ইউজার সব রুম ডিটেলস পেয়ে যাবে।
ডিসকর্ড লিঙ্কটি রেজিস্ট্রেশন পেইজ অথবা এস এম এস এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে।
ইউজারকে স্মার্টফোনে ক্ল্যাশ রয়্যাল গেইমটি খুলতে হবে
রুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে এন্টার করতে হবে

এইভাবেই সফলভাবে গেইম রুমে যোগদান করা যাবে।
এবার গেইমের অগ্রগতি দেখতে ডি এফ জি তে ফেরত যেতে হবে।
একটি নির্দিষ্ট সময়ে এস এম এস এর মাধ্যমে বিজয়ীর নাম পাঠিয়ে দেওয়া হবে।

এই উপলক্ষ্যে দারাজ বাংলাদেশের (daraz.com.bd) হেড অফ ট্রাফিক অপারেশনস বারিশ খন্দকার বলেন, “আমাদের দেশের তরুণ প্রজন্মের মাঝে আজকাল ই-স্পোর্টস ধারার গেইমগুলো খুবই জনপ্রিয়, তাই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আরেকটি জনপ্রিয় গেইম ক্ল্যাশ রয়্যাল টুর্নামেন্ট আয়োজন করার। দারাজের সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আশা করছি গতবারের ফ্রি ফায়ার টুর্নামেন্টের চেয়েও ক্ল্যাশ রয়্যাল ম্যাচটি আরো এক্সাইটিং হবে।”

Tags: দারাজদারাজ বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনার তথ্য দেবে ফেসবুক চ্যাটবট
নির্বাচিত

করোনার তথ্য দেবে ফেসবুক চ্যাটবট

স্যামসাংয়ের প্রথম ‘মাল্টি-ফোল্ডিং’ ফোন উন্মোচন
নির্বাচিত

স্যামসাংয়ের প্রথম ‘মাল্টি-ফোল্ডিং’ ফোন উন্মোচন

দেশে বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ, জেনে নিন উপায়
নির্বাচিত

প্যাকেজের দাম বাড়ালো নেটফ্লিক্স

মিউজিক টুল চালু করেছে অ্যাডোবি
নির্বাচিত

মিউজিক টুল চালু করেছে অ্যাডোবি

১ হাজার টাকায় রেডমি আনলো নতুন ফিটনেস ব্যান্ড
নির্বাচিত

১ হাজার টাকায় রেডমি আনলো নতুন ফিটনেস ব্যান্ড

গুগলের নতুন টিভি রিমোট ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

গুগলের নতুন টিভি রিমোট ব্যবহার করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত
বিবিধ

রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকীতে ‘নৃত্যগীতি ও প্রবন্ধপাঠ’ অনুষ্ঠিত

ইউরোপিয়ান ইউনিভার্সিটিকে লাল তালিকাভুক্ত করল ইউজিসি
শিক্ষা ও ক্যাম্পাস

ইউরোপিয়ান ইউনিভার্সিটিকে লাল তালিকাভুক্ত করল ইউজিসি

হোয়াটসঅ্যাপের জনপ্রিয় এই ফিচার চিরতরে বন্ধ হচ্ছে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের জনপ্রিয় এই ফিচার চিরতরে বন্ধ হচ্ছে

অনিয়মের অতলে প্রিমিয়ার ব্যাংক: সুপারস্টার গ্রুপকে সীমা লঙ্ঘন করে ঋণ
অর্থ ও বাণিজ্য

অনিয়মের অতলে প্রিমিয়ার ব্যাংক: সুপারস্টার গ্রুপকে সীমা লঙ্ঘন করে ঋণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix