Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসরসহ আসছে শাওমির নতুন ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৯ নভেম্বর ২০২০
আরো দ্রুত পারফরম্যান্স দিতে আসছে স্ন্যাপড্রাগন ৮৭৫

স্ন্যাপড্রাগন ৭৮৫

Share on FacebookShare on Twitter

চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি একসাথে একাধিক ফ্ল্যাগশিপ ফোনের ওপর কাজ করছে। কয়েকদিন আগেই শাওমির M2011K2C মডেল নম্বরের একটি ফোনকে সার্টিফিকেশন সাইটে দেখা ছিল। অনেক রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোনটি সংস্থার রেডমি সাব-ব্র্যান্ডের ‘কে’ সিরিজের পরবর্তী ফোন (রেডমি কে৪০) হতে পারে। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই, বেঞ্চমার্ক সাইটে M2012K11C মডেল নম্বরযুক্ত আরো একটি নতুন শাওমি ফোনকে দেখা গেছে। দাবি করা হচ্ছে ওই ফোনটি শাওমি এর Mi 11 সিরিজের ফোন হবে, যেখানে স্ন্যাপড্রাগন ৮৭৫ প্রসেসর থাকবে।

গতকাল বেঞ্চমার্ক সাইট গীকবেঞ্চ এ শাওমির M2012K11C ফোনটিকে অন্তর্ভুক্ত করা হয়। এখানে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে ১১০৫ এবং মাল্টি-কোর টেস্টে ৩৫১২ স্কোর করেছে। এই স্কোরিং প্ল্যাটফর্মটি থেকে আরো জানা গেছে, শাওমির এই নতুন ডিভাইসটিতে ৬ জিবি র‌্যাম, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম এবং অক্টা-কোর কোয়ালকম প্রসেসর থাকতে পারে। যদিও ফোনটিতে কোন চিপসেট থাকবে তা এখনো স্পষ্ট নয়। তবে ফোনটির সোর্স কোড দেখে অনেকে মনে করছেন, এটিতে অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ এবং স্ন্যাপড্রাগন ৮৭৫ এসওসি (সার্কিট অন চিপ) চিপসেট ব্যবহার করা হবে।

যদিও বেঞ্চমার্ক সাইট থেকে M2012K11C মডেল নম্বরযুক্ত ডিভাইসটির নাম জানা যায়নি। কিন্তু জল্পনা শুরু হয়েছে যে এটি শাওমির এমআই ১১ সিরিজের স্মার্টফোন হতে পারে। এই সিরিজ আগামী বছরের শুরুর দিকে লঞ্চ হবে বলেও অনুমান করা হচ্ছে।

সম্প্রতি এক উইবো ব্লগার দাবি করেছেন যে, শাওমির এমআই ১১ ফ্ল্যাগশিপ সিরিজটিতে নতুন ও অনন্য ডিজাইন থাকবে এবং এই ডিভাইসগুলি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭৫ এসওসি প্রসেসরে চলবে। প্রসঙ্গত, M2012K11C মডেল নম্বরযুক্ত ফোনটির (সম্ভাব্য ‘কে৪০’ সিরিজ) ক্ষেত্রেও দাবি করা হয়েছিল, আসন্ন ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেট থাকবে।

এদিকে শোনা যাচ্ছে যে চিপসেট নির্মাতা কোয়ালকম আগামী ডিসেম্বরের পয়লা তারিখে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৭৫ এসওসি চিপসেটটির ঘোষণা করবে। সংস্থাটি ইতিমধ্যে উইবোতে লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ প্রকাশ করেছে বলেও জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, আসন্ন স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেটটি একটি ৫ ন্যানোমিটার প্রসেসে তৈরি করা হয়েছে। তদুপরি, এটিতে লেটেস্ট Acorn RISC Machine অর্থাৎ ARM, হাই-পারফরম্যান্স Cortex-X1 কোর থাকবে বলে আশা করা হচ্ছে।

আগেই বলেছি, এই নতুন ফোনটি আগামী বছরের জানুয়ারিতে বাজারে আসতে পারে এবং এটি এই বছর লঞ্চ হওয়া এমআই ১০ ফ্ল্যাগশিপ সিরিজের সাকসেসর বা উত্তরসূরি হতে পারে। তবে জানুয়ারিতে Samsung-এর Galaxy S21 ডিভাইসটিও লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই দুটি সংস্থার ফোন একই সময়ে লঞ্চ হলে বাজারে যে বেশ দৃঢ় প্রতিযোগিতা হবে তা আর বলার অপেক্ষা রাখে না! আপাতত, M2012K11C ফোনটির অন্য ফিচার জানা যায়নি, তবে লেটেস্ট Mi 10-এর স্পেসিফিকেশন দেখে আশা করা যায় আসন্ন ফোনটি আরো মজাদার হতে পারে।

Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের চেয়েও পাতলা স্মার্ট টিভি আনল ওয়ানপ্লাস
নির্বাচিত

স্মার্টফোনের চেয়েও পাতলা স্মার্ট টিভি আনল ওয়ানপ্লাস

দারাজে রিটার্ন এবং রিফান্ড প্রক্রিয়া এখন আরও সহজ ও ঝামেলামুক্ত
ই-কমার্স

দারাজে রিটার্ন এবং রিফান্ড প্রক্রিয়া এখন আরও সহজ ও ঝামেলামুক্ত

বাংলাদেশে উন্মোচিত হলো গেম মাস্টার: রিয়েলমি নারজো ২০
নির্বাচিত

বাংলাদেশে উন্মোচিত হলো গেম মাস্টার: রিয়েলমি নারজো ২০

বাজারে এল টিসিএল ১০ ৫জি ইউ ডব্লিউ
নির্বাচিত

বাজারে এল টিসিএল ১০ ৫জি ইউ ডব্লিউ

ফেসবুক নিয়ে পড়ে থাকলে চাকরির বারোটা
নির্বাচিত

ফেসবুক নিয়ে পড়ে থাকলে চাকরির বারোটা

দেশের বাজারে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ট্যাব এস৫ই
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ট্যাব এস৫ই

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

ইসরায়েলে বৃষ্টির মতো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix