Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২০ সালের সেরা ১০ স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
২০২০ সালের সেরা ১০ স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

করোনার কারণে কার্যত ২০২০ সাল থমকে ছিল। কিন্তু তারপরও প্রযুক্তির বাজারে উত্থান ঘটেছে। বাজারে এসেছে নিত্যনতুন ফোন। একনজরে দেখে নেওয়া যাক ২০২০ সালের সেরা ১০ স্মার্টফোন সম্পর্কে।

ওয়ানপ্লাস ৮ প্রো

ওয়ানপ্লাস ৮ প্রো ফোনে ৬.৭ ইঞ্চির কিউএইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লেসহ অক্টোকোর স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর রয়েছে। যা পেয়ার করা থাকছে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে।

অ্যানড্রয়েড ১০ ভিত্তিক অক্সিজেন ওএস ১০.০ পরিচালিত এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি ইউএসবি টাইপ সি পোর্ট এবং ৪৫১০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোয়াড ক্যামেরা সেটআপের এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। যাতে সনি আইএমএক্স ৬৮৯ প্রসেসরসহ আরও নানাবিধ ফিচার্স রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস২০ আল্ট্রা

স্যামসাংয়ের এখনও অবধি সেরা ক্যামেরা সেটআপ এই ফোনেই দেওয়া হয়েছে। ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেটআপের এই ফোনে ১০০ এক্স জুম ব্যবহার করা হয়েছে। আছে ৮কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট-সহ অত্যধুনিক প্রযুক্তির নাইট-মোড ক্যামেরা ইফেক্টস। ফোনটিতে এক্সিনোস ৯৯০ প্রসেসর, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি দেয়া হয়েছে।

​অ্যাপল আইফোন এসই ২০২০

সাশ্রয়ী দামের এই ফোনে রয়েছে ৪.৭ ইঞ্চির এইচডি রেটিনা ডিসপ্লে, শক্তিশালী অ্যাপল এ ১৩ বায়োনিক প্রসেসর। যা পেয়ার করা থাকছে ৬৪ জিবি, ১২৮ জিবি এবং ২৫৬ জিবি মেমোরি ক্যাপাসিটির সঙ্গে। ডুয়াল সিম সাপোর্টের এই ফোনে একটি ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সামনে ৭ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আইফোন এসই ২০২০ মডেলে আইপি৬৭ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট বিল্ড, একটি টাচআইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কিউআই ওয়্যারলেস চার্জিংসহ ১৮ ওয়াটের ফাস্ট-চার্জিং সাপোর্ট দিতে সক্ষম এমন ব্যাটারি দেওয়া হয়েছে।

​মটোরোলা এজ প্লাস

হাই-এন্ড ডিজাইনের এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর রয়েছে। এই চিপসেট আবার পেয়ার করা থাকছে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। কার্ভড ডিসপ্লে ফিচার্সের এই হ্যান্ডসেটে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে দুটি সেকেন্ডারি ক্যামেরাও দেওয়া হয়েছে।

​স্যামসাং গ্যালাক্সি এ৫১

এই ফোনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনফিনিটি ও সুপার ডিসপ্লে রয়েছে। যার পিক্সেল রেজোলিউশন ২৪০০x১০৮৯। অক্টাকোর এক্সিনোস ৯৬১১ প্রসেসরের এই স্মার্টফোনে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ দেয়া হয়েছে। কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স-সহ একটি ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং আর একটি ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সও দেওয়া হয়েছে। ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে।

​রেডমি নোট ৯ প্রো ম্যাক্স

দুর্ধর্ষ এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যাতে সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৫ থাকছে। হার্ডওয়্যারের দিক থেকে এই রেডমি মডেলে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর দেওয়া হয়েছে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের এই ফোনে ৫০২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে, যা ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

অ্যানড্রয়েড ১০ ভিত্তিক মিইউআই ১১ ইন্টারফেস চালিত ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। যার প্রাইমারি সেন্সর ৬৪ মেগাপিক্সেলের। এছাড়াও এতে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকছে।

​রিয়েলমি ৬ প্রো

মিডরেঞ্জের এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি মডেলের চিপসেট দেওয়া হয়েছে। কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। ফোনটির সবথেকে আকর্ষণীয় ফিচার হল, এর ডুয়াল সেলফি ক্যামেরা সেটআপ: একটি ৮ মেগাপিক্সেলের এবং অপরটি ১৬ মেগাপিক্সেলের। এর ব্যাটারি ৪৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

অপো এফ১৫

সাশ্রয়ী দামের এই স্মার্টফোনে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। এই নতুন মডেলে অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি৭০ প্রসেসর দেয়া হয়েছে। যা পেয়ার করা থাকছে ৮জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ স্পেসের সঙ্গে।

অ্যানড্রয়েড ৯ পাই ভিত্তিক কালারওএস ৬.১ চালিত ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। ক্যামেরার দিক থেকে অপো এফ ১৫ এ একটি ৪৮ মেগাপিক্সেলের কোয়াড-ক্যামেরা মডিউল থাকছে। এছাড়াও থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ফোনটিতে ভোক ৩.০ ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে।

পেকো এক্স ২

অনবদ্য এই স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রিয়ালিটি ফ্লো এলসিডি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। হার্ডওয়্যার হিসেবে এই পোকো মডেলে অক্টোকোর স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশন থাকছে।

ফোনটি অ্যানড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউ ১১ ইউজার ইন্টারফেস দেয়া হয়েছে। ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সংযোজন করা হয়েছে। এই হ্যান্ডসেট ২৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য কোয়াড-ক্যামেরা সেটআপের এই মডেলে ৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে।

ভিভো এস১ প্রো

ভিভোর একেবারে নতুন এই স্মার্টফোনে ৬.৩৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। যার অ্যাসপেক্ট রেশিও ১৯:৫:৯। ফোনটিতে অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর দেওয়া হয়েছে। যা পেয়ার করা থাকবে ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ স্পেসের সঙ্গে।

ফোনটি চলবে অ্যানড্রয়েড ৯ পাই ভিত্তিক ফানটাচ ওএস ৯.২ ভার্সনে। কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে ৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ভিভো এস১ প্রো স্মার্টফোনে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কমদামে সেরা ফিচার নিয়ে এল মটোরোলা মটো জি৩০
নির্বাচিত

কমদামে সেরা ফিচার নিয়ে এল মটোরোলা মটো জি৩০

স্মার্টফোন হারিয়ে গেছে? খুঁজে পাবেন যেভাবে
নির্বাচিত

স্মার্টফোন হারিয়ে গেছে? খুঁজে পাবেন যেভাবে

এবছর যেসব ফোনে থাকছে সবচেয়ে উন্নত প্রসেসর
নির্বাচিত

এবছর যেসব ফোনে থাকছে সবচেয়ে উন্নত প্রসেসর

সাশ্রয়ী ট্রিপল রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন
নির্বাচিত

সাশ্রয়ী ট্রিপল রিয়ার ক্যামেরাযুক্ত স্মার্টফোন

মোবাইল বাটন চেপে বেসিস সফট এক্সপো শুরু
নির্বাচিত

মোবাইল বাটন চেপে বেসিস সফট এক্সপো শুরু

শীর্ষস্থানের লড়াইয়ে শাওমি-রিয়েলমি
নির্বাচিত

শীর্ষস্থানের লড়াইয়ে শাওমি-রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন
পাঁচমিশালি

ভার্চুয়াল জগৎ যখন অপরাধের ফাঁদ: কিশোর গ্যাংয়ের নেপথ্যে স্মার্টফোন

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’
নির্বাচিত

শাওমি নিয়ে এলো লাইকা-পাওয়ারড ট্রিপল ক্যামেরার ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘শাওমি ১৭টি’

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ ডিসেম্বর ২০২০

২০২০ সালের সেরা ১০ স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix