Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিম্ফনি এটম ফুল রিভিউ : গুগল এর ক্যামেরা ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 31 January 2021
সিম্ফনি এটম ফুল রিভিউ : গুগল এর ক্যামেরা ফোন
Share on FacebookShare on Twitter

সিম্ফনি নিয়ে এল তাদের নতুন ফোন সিম্ফোনি এটম । না সত্যি এটম বোম না এই ফোনের নাম এটম । আপনারা যারা ৭ হাজার টাকার আশেপাশে ভাল ক্যামেরা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য সিম্ফোনি নিয়ে এল মাত্র ৭২৯০ টাকায় সিম্ফনি এটম । কারন এতে ব্যবহার করা হয়েছে গুগল এর ক্যামেরা । তো শুরু করা যাক এর ফুল রিভিও ।

প্রথমেই বক্স খুললে একটা সুন্দর ফোন দেখতে পাবেন । সাথে পাবেন একটি ৭.৫ ওয়াটের চা্র্জার , থাকছে একটি ব্যাককভার যার কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে , একটি ইউএসবি ক্যাবল , একটি সিম কী এবং একটি হেডফোন ।

ফোনটার ব্যাক সাইড প্লাস্টিকের তৈরি এবং এর উপরে রাবারের কোটিং দেয়া আছে যার ফলে ধরতে সুবিধা হয় । এর ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার এর বাম সাইডে রয়েছে সিম ট্রে যেখানে একই সঙ্গে দুটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যায় নিচের দিকে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি ডেডিকেটেড মাইক্রোফোন । সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এর উপরে রয়েছে ৩.৫ মিমি অডিও পোর্ট । এর ব্যাক সাইডে আছে একটা স্পিকার গ্রিল যেটা আমার ভাল লাগে নাই ।

এর ফ্রন্টে রয়েছে ৫ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা , রেয়ারে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর । এতে ১০৮০ পি ৩০ এফপিএস এ ভিডিও রেকর্ড করা যায় । আগেই বলেছি এতে ব্যবহার করা হয়েছে গুগল ক্যাম যার ফলে এর ছবির কোয়ালিটি বেশ ভালো । প্রোপার লাইটে বেশ দারুন ছবি তুলেছে তবে কম আলোতে একটু স্ট্রাগল করে যেটা এই বাজেটে মেনে নেয়া যায় তবে এর নাইট মোডের ফলে এটি ৩ সেকেন্ড ধরে ছবি তলে এবং এর তখন বেশ ভালো মনে হয় । এর ছবির কালার একটু বুজটেড হয় যার ফলে ছবিগুলোকে দেখতে খুবই সুন্দর লাগে , বলা যায় সোশ্যাল মিডিয়ার জন্য রেডি ফটো । এতে প্রর্টেট মোড , নাইট মোড , গুগল ট্রান্সলেট মোড , বিউটি মোড সহ আরো অনেক মোড রয়েছে ।

এতে রয়েছে এইচডি + একটি ৬.২২ ইঞ্চি আইপিএস প্যানেল যার উপরের দিকে রয়েছে একটি ছোট্ট ওয়াটার ড্রপ নচ । এই ডিসপ্লের ভালো দিক হলো এতে ২৭০ নিডস এবং এতে ১৬.৭ মিলিয়ন রং আছে । যার ফলে ডিসপ্লে দেখতে অনেক ভাল লাগে এর ব্রাইটনেস বাজেট বিবেচনায় ঠিক রয়েছে তবে সূর্যের আলোতে ভিজিবিলিটির একটু সমস্যা হয় , ভিউইং অ্যাংগলে কোন সমস্যা নেই । ডিসপ্লের চিন বা ব্যাজেলস এই বাজেটের অন্যান্য ফোনের মতই তবে নিচের দিকের চিন্তা আরেকটু নেরো রাখা গেলে ভালো হতো । এতে কোন গরিলা গ্লাসের প্রটেকশন আছে তা কোম্পানি উল্লেখ করেনি , তাই সাজেশন থাকবে অবশ্যই স্ক্রীন প্রটেক্টর ব্যবহার করবেন ।

এতে রয়েছে ২জিবি র‍্যাম এবং ৩২ জিবি রম এখানে ভালো ব্যাপার হচ্ছে আপনি ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়াতে পারবেন । প্রসেসর হিসেবে পাবেন মেডিয়েটেক হেলিও এ ২২ কোয়াড কোর প্রসেসর যার সর্বোচ্চ ক্লক স্পীদ ১.৮ গিগাহার্জ । ১৪ ন্যানো মিটার টেকনোলজিতে তৈরি । তো এটি একটি এন্ট্রি লেভেলের প্রসেসর এটা দিয়ে হাই লেভেলের কোন গেম খেলা যাবে না তবে অবশ্যই ডেইলি সব সব কাজ গুলো ঠিকঠাক হ্যান্ডেল করতে পারবে । এতে ব্যবহার করা হয়েছে এন্ড্রোয়েড ১০ গো ভার্শন ।

এতে ব্যবহার করা হয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার এর একটি ব্যাটারি যেটা বক্সে দেয়া ৭.৫ ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে চার ঘন্টার বেশি সময় লাগে। আপনি যদি মিডিয়াম ইউজার হন তাহলে অনায়াসেই দেড় দিনের মতো ব্যবহার করতে পারবেন তবে আপনি যদি হেভি ইউজার হন তবে এক দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দেবে । এতে রয়েছে ২৮ ঘন্টা টকটাইম , অর্থাৎ আপনি একবার ফুল চার্জ দিয়ে এতে ২৮ ঘন্টা কথা বলতে পারবেন । যদিও আমরা একনাগাড়ে এরকম সময় কথা বলি না , তবে এর থেকে আপনি এর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে বুঝতে পারবেন ।

এতে সিকিউরিটির জন্য পাবেন একটি ফ্রিংঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা ঠিকঠাক কাজ করে তবে কিছুটা স্লো যদিও এই বাজেট অনুযায়ী এটা ঠিক আছে , এতে রয়েছে ফেস আনলক সিস্টেম । তবে আমার মনে হয়েছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক থেকে ঠিকঠাক কাজ করে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সিম্ফনি

এই বিভাগ থেকে আরও পড়ুন

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চায় ফিলিপাইন
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চায় ফিলিপাইন

নতুন স্মার্টফোনে যেসব অ্যাপ রাখবেন
নির্বাচিত

নতুন স্মার্টফোনে যেসব অ্যাপ রাখবেন

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার আসছে রেডমি কে৩০ আল্টা
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার আসছে রেডমি কে৩০ আল্টা

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
নির্বাচিত

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব

ফেসবুক ওয়াচে দেখা যাবে পছন্দের ভিডিও
নির্বাচিত

ফেসবুক ওয়াচে দেখা যাবে পছন্দের ভিডিও

দাম কমলো ভিভো ফোনের
নির্বাচিত

চীনের স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

মোবাইল ফোনের তরঙ্গ নবায়নে বেসরকারি অপারেটরদের জন্য একের...

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 January 2021

সিম্ফনি এটম ফুল রিভিউ : গুগল এর ক্যামেরা ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix