Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্ভূত ক্যামেরা মডিউলের সাথে আসছে হুয়াওয়ে পি৫০ সিরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 16 March 2021
উদ্ভূত ক্যামেরা মডিউলের সাথে আসছে হুয়াওয়ে পি৫০ সিরিজ
Share on FacebookShare on Twitter

আগামী কয়েক মাসের মধ্যেই চলতে বছরের নিজেদের প্রথম ফ্ল্যাগশিপ লাইনআপ হুয়াওয়ে পি৫০ সিরিজ লঞ্চ করতে যাচ্ছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে। ফোনটি বাজারে আসার আরও বেশ দিন বাকি থাকলেও গত সপ্তাহ থেকেই সামনে আসতে শুরু করেছে হুয়াওয়ে পি৫০ সিরিজের গুরুত্বপূর্ণ তথ্য। রিউমার অনুযায়ী, এ বছর হুয়াওয়ে পি৫০ সিরিজের অধীনে পি৫০, এছাড়া পি৫০ প্রো এবং পি৫০ প্রো+ মডেল বাজারে ছাড়বে হুয়াওয়ে। একের পর এক নতুন তথ্য সামনে আসার ফলে পি৫০ সিরিজ এখন খবরের শিরোনামে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি লিক হয়েছে হুয়াওয়ের আপকামিং এই ফোনের প্রথম প্রেস রেন্ডার। জনপ্রিয় টিপস্টার @onLeaks সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভয়েসে ফোনটির রেন্ডার পোস্ট করেছেন। রেন্ডার অনুযায়ী, হুয়াওয়ে পি৫০ প্রো’তে থাকবে ৬.৬ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ডিসপ্লের উপরে মাঝখানে রয়েছে পাঞ্চ-হোল ক্যামেরা কাটআউট। রেন্ডারটি পর্যবেক্ষন করলে দেখা যাচ্ছে, ডিভাইসটিতে মেটাল ফ্রেমের ব্যবহার হয়েছে এবং ওপর-নীচে ফ্ল্যাট এজ থাকবে। ফোনের রিয়ার প্যানেলটি কাঁচ দিয়ে তৈরি হবে।

তবে হুয়াওয়ে পি৫০ প্রো এর সবচেয়ে লক্ষণীয় বিষয় ফোনটির রিয়ার ক্যামেরা মডিউল। এরকম বীভৎস বড়ো রিয়ার ক্যামেরা খুব কমই চোখে পড়ে। যদিও ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশন স্পম্পর্কে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রিপোর্ট অনুযায়ী, আপকামিং হুয়াওয়ে পি৫০ সিরিজের বিশেষত্ব হবে এর স্ক্রিন কোয়ালিটি, নতুন আল্ট্রা সেন্সিং ক্যামেরা সিস্টেম এবং গেমিং ক্যাপাবিলিটি। হুয়াওয়ে পি৫০ প্রোর আকৃতি হবে ১৫৯x৭৩.৮x৮.৬ মিমি (রিয়ার ক্যামেরা বাম্প ধরলে ১০.৩ মিমি)৷ ফোনটির ডিসপ্লের মধ্যে ফিঙ্গারফ্রিন্ট সেন্সর থাকবে বলে মনে করা হচ্ছে।

লিক হওয়া তথ্য অনুসারে, হুয়াওয়ে পি৫০ সিরিজে হুয়াওয়ের নিজস্ব হাইসিলিকোন কিরিন ৯০০০ চিপসেট ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে। হুয়াওয়ে তাদের পি সিরিজের স্মার্টফোনগুলো মূলত প্রতি বছরের প্রথম কোয়ার্টারে মধ্যেই অ্যানাউন্স করে থাকে। চলতি বছরেও এর ব্যতিক্রম হচ্ছে না। রিপোর্ট অনুযায়ী, মার্চের ২৬-২৮ তারিখের মধ্যেই হুয়াওয়ে পি৫০, পি৫০ প্রো, এবং পি৫০ প্রো+ ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো লঞ্চ করতে পারে হুয়াওয়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফ্ল্যাগশিপস্মার্টফোনহুয়াওয়েহুয়াওয়ে পি৫০হুয়াওয়ে পি৫০ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

অত্যন্ত সস্তায় কিনুন বাজেট ফোন অপো কে১০
নির্বাচিত

অত্যন্ত সস্তায় কিনুন বাজেট ফোন অপো কে১০

শক্তিশালী ব্যাটারি সহ এলো ভিভো ওয়াই১৯
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারি সহ এলো ভিভো ওয়াই১৯

প্রযুক্তি জায়ান্টগুলোর এআই অবকাঠামো ব্যয় ২০২৯ সালের মধ্যে ২৮ লাখ ডলার ছাড়াবে
নির্বাচিত

প্রযুক্তি জায়ান্টগুলোর এআই অবকাঠামো ব্যয় ২০২৯ সালের মধ্যে ২৮ লাখ ডলার ছাড়াবে

ফাইভ-জি অটোমোবাইল ইকোস্ফিয়ার সৃষ্টিতে অংশীদার হুয়াওয়ে
নির্বাচিত

ফাইভ-জি অটোমোবাইল ইকোস্ফিয়ার সৃষ্টিতে অংশীদার হুয়াওয়ে

ফটো এডিটিংয়ে ১৫ বছর
নির্বাচিত

ফটো এডিটিংয়ে ১৫ বছর

নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করল
নির্বাচিত

নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করল

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর
শিক্ষা ও ক্যাম্পাস

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 March 2021

উদ্ভূত ক্যামেরা মডিউলের সাথে আসছে হুয়াওয়ে পি৫০ সিরিজ

Techzoom.TV |
TechzoomTV