Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনেই গিম্বেল!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 3 April 2021
স্মার্টফোনেই গিম্বেল!
Share on FacebookShare on Twitter

বিশ্বে প্রথমবারের মতো গিম্বল স্ট্যাবিলাইজার প্রযুক্তিকে স্মার্টফোনের ভেতর নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ৩১ মার্চ, বুধবার; বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন এ প্রযুক্তির ভিভো এক্স৬০প্রো ।

ছবিকে নিখুঁত, উজ্জ্বল ও স্পষ্ট করে তুলতে পেশাদার ফটো ও ভিডিওগ্রাফাররা ব্যবহার করে থাকেন গিম্বল আর স্ট্যাবিলাইজেশন। স্ট্যাবিলাইজার এবং গিম্বল ব্যবহারের ফলে ছবি হয়ে ওঠে আরও নিখুঁত । এবারই প্রথম এ দুটি ক্যামেরা ফিচারের সমন্বয়ে বিশেষ এই প্রযুক্তি স্মার্টফোনে ব্যবহার করা হলো ।

বাংলাদেশে ভিভো এক্স৬০প্রো’ই ভিভো’র প্রথম এক্স সিরিজের ফোন। একই সঙ্গে দেশে ভিভো’র প্রথম ৫জি স্মার্টফোনও এক্স৬০প্রো।

গিম্বল স্ট্যাবিলাইজার ছাড়াও ভিভো এক্স৬০প্রো’র অন্যতম আকর্ষণ এর ক্যামেরা লেন্স । জার্মান ভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান কার্ল জেইসে’র তৈরি ৭টি লেন্স এক্স৬০প্রো স্মার্টফোনে যুক্ত করা হয়েছে। কার্ল জেইসের তৈরি লেন্স ব্যবহার করেই পেশাদার চলচ্চিত্র নির্মাতাদের ক্যামেরাগুলো বানানো হয়। ফলে, স্মার্টফোনটি সিনেমাটোগ্রাফির জন্যেও দারুণভাবে কাজে দিবে । ভিভো এক্স ৬০প্রো এর পেছনে তিনটি ও সামনে একটি ক্যামেরা রয়েছে ।

ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, ” ভিভো’র গ্লোবাল একটি জরিপে দেখা গেছে, স্মার্টফোনে তোলা ছবির ৬৪% ছবিই নষ্ট হয়ে যায় শুধুমাত্র স্মার্টফোন কেঁপে যাবার কারণে । ভিভো এক্স৬০প্রো এই সমস্যার সমাধান করবে। এছাড়া এই স্মার্টফোনের লেন্সগুলো শুধু সাধারণ ব্যবহারের জন্যই না, পেশাদার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফিতেও কাজে লাগবে। এই স্মার্টফোনে জেইসে’র সেভেন-পি লেন্স ব্যবহার করা হয়েছে; যা বর্তমানের আর কোনো স্মার্টফোন ব্র্যান্ড ব্যবহার করেনি ।’

ভিভো’র এই ফাইভজি স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর । ৭ ন্যানোমিটারের চিপসেটসহ রয়েছে অ্যাডরেনো ৬৫০ জিপিইউ । ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ-রেসপন্স রেট পাওয়া যায় ।

ভিভো এক্স৬০প্রো’তে রয়েছে ১২ জিবি’র র‌্যাম ও ২৫৬ জিবি’র রম । তবে আরো শক্তিশালী পারফরমেন্স পেতে ফোনটিতে বাড়তি ৩ জিবি র‌্যাম ব্যবহারের সুযোগ থাকছে; যা গ্রাহকের পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা যাবে।

থ্রিডি কার্ভড ডিসপ্লের ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যাটিন ফিনিশের এজি গ্লাস। ফলে ফোনটিতে কোনো ধরণের স্ক্র্যাচ পড়বে না । ব্লু এবং ব্ল্যাক এই দু’টি কালারের ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে ।

৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জের সাথে ভিভো এক্স৬০প্রো’তে আছে ৪২০০ এমএএইচ ব্যাটারি; তাই স্মার্টফোনটি দ্রুত চার্জ হয় এবং গরম হয়ে গিয়ে ব্যাটারির ক্ষতি হয় না ।

ভিভো এক্স৬০প্রো’র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডকুমেন্টারি ফটোগ্রাফার মি.বশির আহমেদ সুজন এবং স্যোশাল ডকুমেন্টারি ও আর্ট ফটোগ্রাফার মি. হাসান চন্দন । এ সময় তারা নিজেদের ভিভো এক্স৬০প্রো ব্যবহারের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

বাংলাদেশের গ্রাহকরা ভিভো এক্স৬০প্রো কিনতে পারবেন ৬৯ হাজার ৯৯০ টাকায়। স্মার্টফোনটির প্রি-বুকিং চলবে আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভোভিভো এক্স৬০প্রোস্ন্যাপড্রাগন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সম্পদ বিক্রি ও একীভূতকরণের পথ খুঁজছে নকিয়া
নির্বাচিত

সম্পদ বিক্রি ও একীভূতকরণের পথ খুঁজছে নকিয়া

বিশ্বজুড়ে কয়েক ঘণ্টা ডাউন ছিল টুইটার
নির্বাচিত

বিশ্বজুড়ে কয়েক ঘণ্টা ডাউন ছিল টুইটার

শাওমি আনল নতুন ২ ফোন
নির্বাচিত

শাওমি আনল নতুন ২ ফোন

অনলাইন পেমেন্টে নিরাপত্তা বাড়িয়েছে গুগল
নির্বাচিত

অনলাইন পেমেন্টে নিরাপত্তা বাড়িয়েছে গুগল

বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন
নির্বাচিত

বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন

অটোমোবাইল

প্রতি কিলোমিটার যেতে খরচ হবে ২ টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?
প্রযুক্তি সংবাদ

ইলেকট্রনিক ডিভাইসে ডাস্টবিনের ছবির ওপর ক্রস চিহ্ন কেন থাকে?

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং
অর্থ ও বাণিজ্য

ক্যাপিটাল মার্কেট গ্রোথ ডায়ালগ: পাথওয়ে টু লিস্টিং

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি পরামর্শ

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

ছবি, ভিডিও, অ্যাপ ও বিভিন্ন ফাইল জমতে জমতে...

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 April 2021

স্মার্টফোনেই গিম্বেল!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix