Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে এলো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৮ প্রো

উন্মুক্ত হলো রিয়েলমি সি ২১

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৩ এপ্রিল ২০২১
বাজারে এলো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৮ প্রো
Share on FacebookShare on Twitter

প্রযুক্তিপ্রেমী তরুণদের চাহিদা মেটাতে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে রিয়েলমি ৮ প্রো এবং রিয়েলমি সি২১ এই দু’টি স্মার্টফোন। রিয়েলমি ৮ প্রো’র ১০৮ মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে ধারণকৃত ছবির এক প্রদর্শনীর মধ্য দিয়ে উন্মোচন করা হয় এই স্মার্টফোনটি।

রিয়েলমি ৮ প্রো ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি ইনফিনিট ব্লু এবং ইনফিনিট ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাচ্ছে মাত্র ২৭,৯৯০ টাকায়। আর রিয়েলমি সি২১ ক্রস ব্ল্যাক এবং ক্রস ব্লু এই দুই রঙে ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ১১,৯৯০ টাকায়। পাশাপাশি, সি২১-এর ৩+৩২ জিবি ভ্যারিয়েন্টটি খুব শিগগিরই সারাদেশে পাওয়া যাবে। রিয়েলমি ৮ প্রো রিয়েলমি ব্র্যান্ডশপ থেকে প্রি-অর্ডার করতে পারবেন ৩-৯ এপ্রিল। প্রি-অর্ডারের সাথে পাওয়া যাবে লিমিটেড এডিশন গিফট বক্স, ব্যাগ, ৬ মাসের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। প্রি-অর্ডার করার জন্য ক্লিকঃ https://rebrand.ly/Pre_Order_realme_8Pro

পাশাপাশি, রিয়েলমি ৮ প্রো স্পেশাল প্রাইজে ১০০০ টাকা কমে মাত্র ২৬,৯৯০ টাকায় ৩-৯ এপ্রিল দারাজ, ইভ্যালি, পিকাবু, জিঅ্যান্ডজি (অনলাইন), ধামাকা থেকে প্রি-অর্ডার করা যাবে। প্রি-অর্ডারের সাথে পাওয়া যাবে সর্বোচ্চ ৩০০০ টাকা মূল্যছাড়, ১০,০০০ টাকা পর্যন্ত লাইফস্টাইল গিফট কার্ড এবং ইএমআই সুবিধা।

এছাড়াও রিয়েলমি সি২১ শুধুমাত্র দারাজে স্পেশাল প্রাইজে মাত্র ১১,৪৯০ টাকায় কেনা যাবে ৪ এপ্রিল দুপুর আড়াইটা থেকে।

রিয়েলমি ৮ প্রো এবং রিয়েলমি সি২১ উভয়ই উন্মোচনের দিন, রিয়েলমি ফ্যানদের উপস্থিতিতে বাংলাদেশে প্রথমবারের মতো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ধারণকৃত ছবির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় ফ্যানরা রিয়েলমি ৮ প্রো দিয়ে তোলা ছবি দেখার এবং রিয়েলমি ৮ প্রো প্রথমবারের মতো এক্সপেরিয়েন্স করার সুযোগ পান।

রিয়েলমি ৮ প্রো এখন পর্যন্ত বাজারে আসা সবচেয়ে ফ্যাশন-ফরোয়ার্ড স্মার্টফোন কেননা এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাশাপাশি, ৫০ ওয়াটের সুপারডার্ট চার্জ থাকায় ফোনটি ০-৫০ শতাংশ চার্জ হতে সময় লাগে মাত্র ১৭ মিনিট।

১০৮ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত রিয়েলমি ৮ প্রো রিয়েলমির এবং সমগ্র স্মার্টফোন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পিক্সেলের ক্যামেরাযুক্ত স্মার্টফোন। রিয়েলমি ৮ প্রো-র ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরায় আছে তৃতীয় প্রজন্মের আইসোকেল এইচএম২ সেন্সর, ১/১.৫২ ইঞ্চির বৃহৎ সেন্সর এবং ১২০০০×৯০০০ রেজোলিউশন। এটি বর্তমান বাজারের আলট্রা-থিন অবয়বের সবচেয়ে ট্রেন্ডি ফোন। এছাড়া এফ/২.২৫ অ্যাপারচার, ৮মেগাপিক্সেল রেজোলিউশন এবং ১১৯° আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স থাকার কারণে ছবি তুলতে পেছনে ঝোঁকার প্রয়োজন হবে না। আলট্রা-ম্যাক্রো লেন্স ব্যবহারকারীদের নিকটবর্তী অবস্থান থেকে মাইক্রো ওয়ার্ল্ডের সৌন্দর্য আবিষ্কার করতে সক্ষম করবে। নতুন রঙের ফিল্টার সিস্টেম পোর্ট্রেট লেন্সকে আলো সনাক্ত করতে সক্ষম করে এবং প্রতিকৃতিতে টেক্সচার যুক্ত করতে প্রাইমারী লেন্সকে সহায়তা করে। এগুলো ছাড়াও সুপার নাইটস্কেপ, ৩এক্স ইন-সেন্সর জুম, স্টারি টাইম ল্যাপস ভিডিও এবং টিল্ট-শিফট মোডের মতো বৈশিষ্ট্যগুলো রিয়েলমি ৮ প্রো-র ক্যামেরাকে অতুলনীয় করে তুলেছে।

৬.৪ ইঞ্চি (১৬.৩ সেমি) সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লের সাথে রিয়েলমি ৮ প্রো-তে রয়েছে সর্বোচ্চ গতিসম্পন্ন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং স্টারি মোড ও টিল্ট শিফট মোডের সাথে ১৬ মেগা পিক্সেল ইন-ডিসপ্লে সেলফি ক্যামেরা। রিয়েলমি ৮ প্রো দেখতে যেমন স্লিম, ওজনেও তেমন হালকা। এর ওজন মাত্র ১৭৬ গ্রাম আর পুরুত্ব ৮.১ মিমি। ফোনটি ইনফিনিট বোল্ড ডিজাইনে তৈরি করা হয়েছে এবং এতে এজি-ক্রিস্টাল প্রসেস প্রযুক্তি ব্যাবহার করায় ফোনটির পেছনের অংশ দেখতে খুবই নান্দনিক।

রিয়েলমি ৮ প্রো প্রথম স্মার্টফোন যাতে ব্যবহার করা হয়েছে রিয়েলমি ইউআই ২.০। অ্যান্ড্রয়েড ১১ এর ভিত্তিতে এবং ৩টি বিষয়- সৃজনশীলতা, সামাজিকতা এবং উৎপাদনশীলতা দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি রিয়েলমি ইউআই ২.০ আরও দ্রুতগতির, আরও বেশি মসৃণ এবং আরও বেশি সুরক্ষিত। সাথে থাকছে নতুন ইউআইতে ১০০টিরও বেশি কাস্টমাইজেশনের সুবিধা।

অপরদিকে রিয়েলমি সি২১ সি সিরিজের সর্বপ্রথম স্মার্টফোন যা অর্জন করেছে টিইউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্য মানের স্বীকৃতি। রিয়েলমি সি২১-এ রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি এবং এটি রিভার্স চার্জিং ক্ষমতাসম্পন্ন। সুপার সেভিং মোড চালু রাখলে ফোনটি ৪৭দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকতে পারে। বিশেষ ওটিজি রিভার্স চার্জযুক্ত রিয়েলমি সি২১ হলো ব্যাটারি লাইফ সেভার।

হেলিও জি৩৫ ১২ ন্যানোমিটার অক্টা-কোর ৬৪বিট প্রসেসরযুক্ত রিয়েলমি সি২১ এ রয়েছে ১৩ মেগা পিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা এবং ইনস্ট্যান্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর প্রাইমারি ক্যামেরায় রয়েছে ১৩ মেগা পিক্সেলের ইমেজ সেন্সর এবং এফ/২.২ অ্যাপারেচর, যা পর্যাপ্ত আলোর মাধ্যমে উজ্জ্বল ও ঝকঝকে ছবি তুলতে পারে।  এছাড়া সি২১ পিডিএএফ সমর্থন করে, যার ফলে ফোকাস আরও দ্রুত ও নির্ভুল হয়। ঝকঝকে সেলফি তুলতে এর রয়েছে ৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

রিয়েলমি সি২১ তরুণ গ্রাহকদের পছন্দ এবং নান্দনিকতার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১০ এর উপর ভিত্তি করে তৈরি স্মুথ এবং ফাস্ট রিয়েলমি ইউআই উন্নতমানের অ্যান্ড্রয়েড অভিজ্ঞতার প্রদান করবে।

এক কথায় আসন্ন ঈদ-উল-ফিতরের জন্য রিয়েলমি ৮ প্রো এবং রিয়েলসি সি ২১ তরুণদের জন্য দুর্দান্ত দুইটি স্মার্টফোন। কেনার জন্য নিকটস্থ রিয়েলমি ব্র্যান্ডশপ ভিজিট করতে ক্লিকঃ https://realmebd.com/brandshop/

 

 

 

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি ৮ প্রোরিয়েলমি সি২১

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রুপ চ্যাট করা যাবে ট্রুকলারে
কিভাবে করবেন

ট্রুকলারে এলো পাঁচটি দুর্দান্ত ফিচার

বিদেশ থেকে আনা পুরোনো মোবাইল ফোন-ল্যাপটপ বিক্রি বন্ধ করতে হবে
নির্বাচিত

বিদেশ থেকে আনা পুরোনো মোবাইল ফোন-ল্যাপটপ বিক্রি বন্ধ করতে হবে

২০২০ সালের মধ্যে সবার জন্য উচ্চগতির ইন্টারনেট
নির্বাচিত

২০২০ সালের মধ্যে সবার জন্য উচ্চগতির ইন্টারনেট

ম্যালওয়্যার কি আর এটা থেকে কিভাবে বাঁচবেন?
নির্বাচিত

বটনেট ও ম্যালওয়্যার নিয়ে সতর্ক করল ডিজিটাল নিরাপত্তা এজেন্সি

২০২০ সালে সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন
কিভাবে করবেন

স্মার্টফোন কেনার সময় এই গুরুত্বপূর্ণ ১০টি সেন্সর আছে কিনা অবশ্যই দেখে নেবেন

ইভি নির্মাতা নিওর প্রথম স্মার্টফোন উন্মোচন
নির্বাচিত

ইভি নির্মাতা নিওর প্রথম স্মার্টফোন উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

টয়োটাকে টেক্কা দিতে ১৬ বছর পর নতুন মিনিভ্যান আনল নিশান
অটোমোবাইল

টয়োটাকে টেক্কা দিতে ১৬ বছর পর নতুন মিনিভ্যান আনল নিশান

ইউনিলিভারের যে ৮ টুথপেস্টেও ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক
অর্থ ও বাণিজ্য

ইউনিলিভারের যে ৮ টুথপেস্টেও ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো
প্রযুক্তি সংবাদ

সেলফি ক্যামেরায় মেগাপিক্সেল প্রতিযোগিতা: আইফোনের পথ ধরে এগোচ্ছে চীনা ব্র্যান্ডগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

সরকারি নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

রাজধানীর উত্তরায় সরকারি সাপ্তাহিক ছুটির দিনে শোরুম খোলা...

এবার স্মার্টওয়াচ বাজারে আনতে যাচ্ছে নাথিং

এবার স্মার্টওয়াচ বাজারে আনতে যাচ্ছে নাথিং

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের

দৈনন্দিন সুরক্ষায় ভিভো ওয়াই৫০০

দৈনন্দিন সুরক্ষায় ভিভো ওয়াই৫০০

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ এপ্রিল ২০২১

বাজারে এলো ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৮ প্রো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix