Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাড়া ফেলল ভিভো ওয়াই সিরিজের নতুন চার ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 4 April 2021
সাড়া ফেলল ভিভো ওয়াই সিরিজের নতুন চার ফোন
Share on FacebookShare on Twitter

চলতি বছরের শুরুতেই ওয়াই সিরিজের চারটি নতুন ফোন নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ওয়াই ৫১, ওয়াই ২০জি, ওয়াই ১২ এস এবং ওয়াই ১ এস নামের এই চারটি ফোনই ইতোমধ্যে গ্রাহকদের মাঝে সাড়া ফেলেছে এমন ভাষ্য বাজার বিশ্লেষকদের।

বছরের শুরুতেই বাজারে আসা ওয়াই সিরিজের ফোন চারটির খুঁটিনাটি আজ জেনে নেওয়া যাক।

ওয়াই ৫১: মোবাইল ফটোগ্রাফির জন্য চমৎকার কিছু ফিচারও রয়েছে ভিভো ওয়াই৫১ ফোনে। ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ স্মার্টফোনটির পেছনে রয়েছে ৩টি ক্যামেরা এবং সাথে আছে ১৬ এমপির ১টি ফ্রন্ট ক্যামেরা । ভিডিও এর জন্য ভিভো ওয়াই৫১-এ যুক্ত করা হয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তি।

ভিভো ওয়াই৫১ এ ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে রয়েছে ১৮ ওয়াটের ফ্ল্যাশ চার্জিং সুবিধা। ফোনটিতে রয়েছে কোয়ালকম  ¯œ¨vপড্রাগনের ৬৬২ প্রসেসর; ৮ জিবি’র র‌্যাম ও ১২৮ জিবি’র রম ।

ভিভো ওয়াই-৫১ ফোনটিতে আরও রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে স্ক্রিন টু বডি অনুপাত হচ্ছে ৯০.৬১ শতাংশ। ২১,৯৯০ টাকা দামের ফোনটি পাওয়া যাচ্ছে ক্রিস্টাল সিম্ফনি এবং টাইটানিয়াম স্যাফায়ার এই দু’টি রঙে।

ওয়াই ২০জি: ভিভো ওয়াই২০জি হ্যালিও জি-৮০ অক্টাকোর প্রসেসরে তৈরি, যার সর্বোচ্চ ক্লক স্পিড দুই গিগাহার্টজ। অর্থাৎ গেমিংয়ের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ওয়াই সিরিজের এই মডেলটি।

ফোনটির র‌্যাম ৬ জিবি ও রম ১২৮ জিবি’র। তবে স্মার্টফোনটিতে অতিরিক্ত মেমোরি কার্ড ব্যবহারের আলাদা ব্যবস্থাও রয়েছে। সেখানে এক টেরাবাইট সক্ষমতার মেমোরি ব্যবহার করা যাবে। এই স্মার্টফোনে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি; সাথে থাকছে ৫০০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি।

সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি সুবিধার ফোনটিতে থাকছে তিনটি ক্যামেরা। প্রধান ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের, এর সঙ্গে আছে দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা।

ভিভো ওয়াই২০জি স্মার্টফোনটি ১৭ হাজার ৯৯০ টাকায় কিনতে পারছেন গ্রাহকরা।

ভিভো ওয়াই ১২ এস: ‘ভিভো ওয়াই১২এস’ ফোনে ভিভো যুক্ত করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি; যা দিয়ে অন-স্ক্রিন ০.২৩ সেকেন্ডে এবং অফ -স্ক্রিন ০.৩২ সেকেন্ডে আনলক করা যাবে । এছাড়াও ‘ভিভো ওয়াই১২এস’ ফোনে রয়েছে ৬ দশমিক ৫১ ইঞ্চির হেলো -ফুলভিউ ডিসপ্লে। স্মার্টফোনটির র‌্যাম ও রম যথাক্রমে ৩ জিবি এবং ৩২ জিবি । আর ফোনটির সামনে রয়েছে একটি ও পেছনে রয়েছে দুইটি ক্যামেরা ।

মাত্র ১২ হাজার ৯৯০ টাকা মূল্যের এই স্মার্টফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ‘ভিভো ওয়াই১২এস’ ফানটাচ ওএস১১ দিয়ে পরিচালিত। বাংলাদেশে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ফ্যান্টম eø¨vK এবং ‡Møসিয়ার eøy রঙে ।

ভিভো ওয়াই১ এস: সাশ্রয়ী মূল্যের ফোন ওয়াই ১ এস এ রয়েছে বড় ডিসপ্লেসহ চমৎকার মানের কনফিগারেশন। ৬.২২ ইঞ্চির হালো ফুলভিউ ডিসপ্লেসহ ফোনটির স্ক্রিন টু বডি অনুপাত ৮৮.৬ শতাংশ। স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট ফিচারসহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৪০৩০ এমএএইচের ব্যাটারি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ২ জিবি’র র‌্যাম। ইন্টারনাল স্টোরেজের জন্য রয়েছে ৩২ জিবি’র রম, পাশাপাশি গ্রাহকরা ফোনটিতে ২৫৬ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি ব্যবহার করতে পারবেন।

৫ মেগাপিক্সেলের (১.৮ অ্যাপরচার) ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেলের (২.২ অ্যাপারচার) ব্যাক ক্যামেরা যুক্ত করা হয়েছে ভিভো ১ এস ফোনটিতে। ফোনটি কেনা যাচ্ছে মাত্র ৮,৯৯০ টাকায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো ওয়াই ১২ এসভিভো ওয়াই ২০জিভিভো ওয়াই ৫১ভিভো ওয়াই১ এস

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন সাবান
নির্বাচিত

অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন সাবান

অ্যাপলকে টেক্কা দেবে স্যামসাং!
নির্বাচিত

একদিনে ১২ লাখ ফোন বিক্রি করল স্যামসাং!

ভিপিএন দিয়ে কি ইন্টারনেটের গতি বাড়ানো যায়
টেলিকম

ভিপিএন দিয়ে কি ইন্টারনেটের গতি বাড়ানো যায়

ম্যাকবুক এয়ার এম ১: অসাধারণ ম্যাকবুক
নির্বাচিত

ম্যাকবুক এয়ার এম ১: অসাধারণ ম্যাকবুক

সাশ্রয়ীমূল্যে ফোল্ডেবল স্মার্টফোন আনতে পারে ইনফিনিক্স
নির্বাচিত

সাশ্রয়ীমূল্যে ফোল্ডেবল স্মার্টফোন আনতে পারে ইনফিনিক্স

খালেদা জিয়ার কারণে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পায়নি বাংলাদেশ
নির্বাচিত

খালেদা জিয়ার কারণে বিনামূল্যে সাবমেরিন ক্যাবল পায়নি বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 April 2021

সাড়া ফেলল ভিভো ওয়াই সিরিজের নতুন চার ফোন

Techzoom.TV |
TechzoomTV