Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টফোনে ছবি তোলার সেরা ৫ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 9 April 2021
স্মার্টফোনে ছবি তোলার সেরা ৫ অ্যাপ
Share on FacebookShare on Twitter

যুগের সঙ্গে তাল মিলিয়ে উন্নত হচ্ছে প্রযুক্তি, বাড়ছে জীবনযাত্রার মান। প্রযুক্তির কল্যাণে হাতের মুঠোয় চলে এসেছে পুরো বিশ্ব। বর্তমান সময়ে জীবনযাত্রার অন্যতম একটি ব্যবহার্য বস্তু হচ্ছে স্মার্টফোন। প্রযুক্তির উন্নয়নের যুগে ডিএসএলআর কিংবা ডিজিটাল ক্যামেরা সবার পক্ষে কেনা বা বহন করা সম্ভব হয়ে ওঠে না। তবে প্রাত্যহিক জীবনে ছবি তোলা মানুষের অন্যতম একটি চর্চা। আর এক্ষেত্রে হাতে থাকা মুঠোফোনই সর্বেসর্বা। সুযোগ-সুবিধা ও ব্যবহারবিধির দিক থেকে স্মার্টফোনের জন্য সেরা পাঁচটি ছবি তোলার অ্যাপ হলো—

গুগল ক্যামেরা:

গুগলের পিক্সেল ফোনগুলো তাদের ক্যামেরার জন্যই বেশি পরিচিত। তবে ক্যামেরার পারফরম্যান্স ফোনের হার্ডওয়্যার নয়, সফটওয়্যারের ওপর নির্ভর করে। আর এদিক থেকে গুগলের ক্যামেরা (জিক্যাম) বা পিক্সেল ক্যামেরা সবার পছন্দের শীর্ষে। এ অ্যাপ ফোনের হার্ডওয়্যারকে আরো কার্যক্ষম করার মাধ্যমে ভালো ছবি ধারণে সাহায্য করে। এতে নাইট মোড, পোর্ট্রেট, প্যানারোমা, ফটো স্পিয়ার সুবিধা রয়েছে।

আ বেটার ক্যামেরা:
নামের সঙ্গে এ অ্যাপের কার্যক্রমেও মিল রয়েছে। এ অ্যাপে বার্স্ট মুড থেকে শুরু করে, নাইট মুডসহ ছবি থেকে কোনো কিছু সরিয়ে ফেলাসহ বিভিন্ন সুবিধা রয়েছে। এছাড়াও এতে এইচডিআর সুবিধাও প্রদান করা হয়েছে। ম্যানুয়াল কন্ট্রোলে যদি আপনি সাবলীল না হন, তাহলে এ অ্যাপ ব্যবহার করাই আপনার জন্য উত্তম।

ক্যামেরা এফভি-ফাইভ:
আপনি যদি ম্যানুয়াল কন্ট্রোলে ছবি তুলতে ভালোবাসেন, তাহলে এ অ্যাপ আপনার জন্য। এতে ফোকাস, এক্সপোজার, হোয়াইট ব্যালান্স এমনকি শাটার স্পিডও নিয়ন্ত্রণ করা সম্ভব। সবকিছু ঠিক করার পর আপনি র, পিএনজি ও আরজিবি হিস্টোগ্রাম ফরম্যাটে ছবি তুলতে পারবেন। এ অ্যাপের মাধ্যমে ছবি তোলার পর সহজেই তা এডিট করা যায়।

ক্যামেরা এমএক্স:
ক্যামেরা এমএক্স তুলনামূলকভাবে পুরনো একটি অ্যাপ। তবে এর ডেভেলপাররা প্রতিনিয়ত এর আপডেট করে যাচ্ছেন। এটি ব্যবহারের দিক থেকে খুবই সহজ। এ অ্যাপে খুব বেশি ফিচার না থাকলেও এর মাধ্যমে গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাটের (গিফ) ছবি তৈরি করা যায়। এছাড়াও এতে বিল্ট ইন ফটো এডিটর থাকায় আপনি এ অ্যাপেই আপনার ছবি সম্পাদনা করতে পারবেন।

ডিএসএলআর ক্যামেরা প্রো:
নামের সঙ্গে এ অ্যাপ থেকে ভালো কিছু ফিচার আপনি আশা করতেই পারেন। ম্যানুয়াল কন্ট্রোলের মাধ্যমে যদি আপনি ছবি তুলতে চান, তাহলে এ অ্যাপ আপনার পছন্দের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে। এর মাধ্যমে হোয়াইট ব্যালান্স, আইএসও, এক্সপোজার, আরজিবি হিস্টোগ্রামের কাজ করা যাবে। এ অ্যাপের মাধ্যমে আপনি ডিএসএলআর ক্যামেরার শাটার বাটনের মতো কাজ করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল পিক্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে এসব মেসেজ কখনোই পাঠাবেন না
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে এসব মেসেজ কখনোই পাঠাবেন না

আবারো ঢাকায় স্যামসাং ফোন বিস্ফোরণ
নির্বাচিত

আবারো ঢাকায় স্যামসাং ফোন বিস্ফোরণ

বৈশ্বিকভাবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
নির্বাচিত

বৈশ্বিকভাবে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

গেমিং প্রেমীদের জন্য আসছে রেডমি টার্বো ৫
নির্বাচিত

গেমিং প্রেমীদের জন্য আসছে রেডমি টার্বো ৫

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায় বাংলালিংক
টেলিকম

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চায় বাংলালিংক

মটো ই৭ প্লাসঃ কি আছে মটোরোলার নতুন চমকে ?
নির্বাচিত

মটো ই৭ প্লাসঃ কি আছে মটোরোলার নতুন চমকে ?

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 April 2021

স্মার্টফোনে ছবি তোলার সেরা ৫ অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV