Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কী থাকতে পারে নতুন আইফোন ১৩ স্মার্টফোন?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১২ এপ্রিল ২০২১
কী থাকতে পারে নতুন আইফোন ১৩ স্মার্টফোন?
Share on FacebookShare on Twitter

বেশ কিছুদিন আগে থেকেই গুঞ্জন শুরু হয়ে গেছে নতুন আইফোনে কী থাকতে পারে তা নিয়ে। নতুন এক সূত্র বলছে, সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় আপগ্রেড আসতে পারে আইফোন ১৩ লাইনআপে।

অনেকেই হয়তো ঠোঁট উল্টে বলবেন, এই একই কথা অ্যাপল তো প্রতিবছরই বলে। খেয়াল করে দেখুন, প্রতিটি পণ্য উন্মোচন ইভেন্টে অ্যাপল সিইও টিম কুক বা প্রতিষ্ঠানটির সাবেক বৈশ্বিক বিপণন প্রধান ফিল শিলার, যিনি এখনও ‘ফেলো’ হিসেবে অ্যাপলের সঙ্গে আছেন, এই দু’জন প্রতি বছরই নতুন আইফোন নিয়ে কী বলেছেন।

“দ্য বিগেস্ট আপগ্রেড এভার’ – এই শব্দগুচ্ছ তাদের খুবই পছন্দ। অনেকের কাছেই এটা কেবল প্রতিষ্ঠানটির মার্কেটিং স্লোগান। আর চমৎকার সব বিশেষণ ব্যবহারে অ্যাপলের ধারেকাছে কেউ আছে?

এই ২০২১ সালে এসে অ্যাপল নয়, ভিন্ন একটি সূত্র ওই একই কথা বলছে। আইফোন ১৩-তে সম্ভবত এ যাবতকালের সবচেয়ে বড় আপগ্রেড আসতে যাচ্ছে। আর ওই তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক প্রকাশনা ডিজিটাইমস।

ব্যাটারি লাইফ: আইফোন ১৩ চলবে ১২ ঘণ্টা
সোজা ভাষায় এই কথার মানে হচ্ছে, আইফোন ১২ যতটুকু চার্জে ১০ ঘণ্টা চলতো, সেই একই চার্জে এখন আইফোন ১৩ চলবে ১২ ঘণ্টা। চোখ কপালে তোলার মতো উন্নতি বটে। বিশেষ করে আইফোন ১২-এর ব্যাটারি লাইফ ব্যবহারকারীদের ভালোই ভুগিয়েছে। আইফোন ১১-এর তুলনায় ১২’র ব্যাটারি ছিল আকারে ছোট, ফলে কম ক্ষমতার, ফলে চার্জ থাকতো কম। সেটা যদি এবার গিয়ে ২০% বাড়ে, খবরটা স্বস্তির, সন্দেহ নেই।

আইফোন ১৩ তে থাকছে নতুন ডিসপ্লে
ডিজিটাইমসের প্রতিবেদন বলছে, অ্যাপলের দুই চুক্তিভিত্তিক যন্ত্রাংশ নির্মাতা স্যামসাং এবং এলজি নতুন ফোনের জন্য এলটিপিএস ওলেড-এর পরিবর্তে এলটিপিও এলেড ডিসপ্লে তৈরি করছে। ঘটনাটি সত্যি হলে সেটি গ্রাহকদের জন্য “ডাবল উইন” হবে বলে মন্তব্য করেছে প্রকাশনাটি। একদিকে যেমন শক্তি খরচ কমবে তেমনি অন্যদিকে ব্যবহারকারী এক হার্টজ থেকে ১২০ হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেটের ডিসপ্লে পাবেন।

ডিসপ্লের ডিসপ্লে রেট বেড়ে গেলে ভিডিও অনেক মসৃণ হয় সত্যি, কিন্তু এতে বারোটা বাজে ব্যাটারি চার্জের। এখানেই ব্যাটারির চার্জ বাঁচাতে ভূমিকা রাখতে পারে ভেরিয়েবল রিফ্রেশ রেট।

এ১৫ চিপ, নতুন ৫জি মডেম
অ্যাপলের সিস্টেম অনএচিপ প্রতিটি নতুন সংস্করণেই আসে বেশ কিছু আপগ্রেড নিয়ে। এ১৫ চিপের সেই ধারাবাহিকতা এবারও বজায় থাকবে আশা করা যায়। সূত্র বলছে, এর পাশাপাশি পরবর্তী প্রজন্মের ৫জি মডেম আসবে নতুন আইফোনে।

ছোট নচ
শেষ পর্যন্ত! হ্যাঁ, অ্যাপল ভক্তরা হয়তো এভাবেই তাদের অনুভূতি প্রকাশ করবেন। নচ বিষয়টিই জনপ্রিয় করেছিল আইফোন এক্স। অন্য ফোনগুলো সেই নচকে দিনদিন কমিয়ে এনেছে। অথচ অ্যাপল বসে ছিল প্রায় আগের চেহারাতেই। এবার ফাঁস হওয়া বিভিন্ন ছবি বা স্ক্রিনশট থেকে অনুমান করা যাচ্ছে নচের আকার অনেক কমিয়ে আনতে পারে অ্যাপল।

এই কিস্তিতে ভবিষ্যদ্বাণীর সবই দেখা যাচ্ছে হার্ডওয়্যার সম্পর্কিত। এর বাইরে আর কী পরিবর্তন আসছে সেটা জনার জন্য হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পারে।

Tags: আইফোন ১৩স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

প্রতিকূলতার মধ্যেও হুয়াওয়ের আয় বেড়েছে

কলড্রপ ও নেটওয়ার্ক যন্ত্রণায় মোবাইল গ্রাহক
টেলিকম

কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেটের সমাধানে বিটিআরসির উদ্যোগ

লাইসেন্স বাতিলের নোটিস যাচ্ছে গ্রামীণফোন-রবিতে
টেলিকম

লাইসেন্স বাতিলের চিঠি গেল গ্রামীণফোন ও রবিতে

হোয়াটসঅ্যাপে এআই ছবি বানাবেন যেভাবে
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে এআই ছবি বানাবেন যেভাবে

ফেসবুকে ভুয়া খবর ছড়াচ্ছে ৭০ দেশ
নির্বাচিত

ফেসবুকে ভুয়া খবর ছড়াচ্ছে ৭০ দেশ

ফেসবুক-গুগল-ইউটিউব নিয়ন্ত্রণ জরুরি
নির্বাচিত

ফেসবুক-গুগল-ইউটিউব নিয়ন্ত্রণ জরুরি

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
প্রযুক্তি বাজার

২০২৬ সালকে স্মার্টফোন বাজারের সর্বকালের পতনের বছর কেন বলছে আইডিসি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
পাঁচমিশালি

কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix