Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে ভুয়া খবর ছড়াচ্ছে ৭০ দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 29 September 2019
ফেসবুকে ভুয়া খবর ছড়াচ্ছে ৭০ দেশ
Share on FacebookShare on Twitter

সমালোচনার মুখে পড়ে ফেসবুকে ভুয়া খবর বন্ধের সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে সরকার ও রাজনৈতিক নানা দল ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজ স্বার্থে ভুয়া খবর প্রচার করে যাচ্ছে।

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ নিয়ে একটি গবেষণা করেছেন। তাঁদের গবেষণায় বলা হয়, সরকার ও রাজনৈতিক দলগুলোর ভুয়া তথ্য প্রচারে ফেসবুক এখন পরিচিত প্ল্যাটফর্ম। খবর বিজনেস ইনসাইডারের।

সরকার ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ভুয়া খবর ছড়ানোর হার ও সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে প্রতিপক্ষকে ঘায়েল করার পদ্ধতি বের করতে এ গবেষণা চালানো হয়। গবেষকেরা বলেন, ফেসবুকের ব্যাপক আকার ও এর পরিচালনাপদ্ধতি ফেসবুকে ভুয়া খবর ঠেকানোর হারকে আরও দুর্বল করে রেখেছে।

‘দ্য গ্লোবাল ডিসইনফরমেশন অর্ডার ২০১৯: গ্লোবাল ইনভেনটরি অব অরগানাইজড সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন’ শীর্ষক গবেষণা নিবন্ধে বলা হয়, ৭০টির মতো দেশে সরকতার ও রাজনৈতিক দলগুলো ফেসবুকের অপব্যবহার করছে। দুই বছর আগের তুলনায় ফেসবুক অপব্যবহারের হার এখন দ্বিগুণ হয়ে গেছে।

ফেসবুক থেকে ভুয়া খবর ছড়ানোর চেষ্টা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর জন্য বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে ভুয়া খবর ছড়ানোর উপযুক্ত মাধ্যম এটি। এতে জনগণের মতামতকে বদলে দেওয়া যেতে পারে। অক্সফোর্ডের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে প্রতিপক্ষের নামে বাজে কথা ছড়ায় রাজনৈতিক দলগুলো। বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে এ ধরনের কাজে পৃষ্ঠপোষকতা করা হয়। যে ৭০টি দেশের তালিকা এসেছে তার মধ্যে বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারত, পাকিস্তান ও মিয়ানমারের নাম এসেছে। তবে ওই তালিকায় বাংলাদেশের নাম নেই। ওই তালিকায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইরান, চীন, তুরস্ক, রাশিয়া, থাইল্যান্ড, ব্রাজিল, স্পেনের মতো দেশ রয়েছে।

গবেষকেরা তিন বছর ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম পর্যবেক্ষণ করেন। অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের দুজন গবেষক রাজনৈতিক দলগুলোর ফেসবুকে আগ্রহ দেখানোর দুটি কারণ চিহ্নিত করেছেন। একটি হচ্ছে এর বৈশ্বিক পর্যায়ে পৌঁছানোর ক্ষমতা আর অন্যটি হচ্ছে ফেসবুকে ভুয়া খবর ঠেকানোর ব্যর্থতা।

ফেসবুকে ভুয়া খবর ঠেকাতে ব্যর্থতার কারণে বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও আইনপ্রণেতারা কয়েক বছর ধরে ফেসবুকের ওপর তীক্ষ্ন নজর রেখেছেন। ২০১৬ সালে মার্কিন নির্বাচনের পর থেকে শুরু হওয়া এসব সমালোচনার জবাবে ফেসবুক বেশ কিছু পদক্ষেপের কথা জানায়।

এ বছরের শুরুতে ফেসবুক জানায়, যেসব গ্রুপে ভুয়া তথ্য শেয়ার করা হবে সেখানে গ্রুপ অ্যাডমিনকে শাস্তির আওতায় আনা হবে। এ ছাড়া বিজ্ঞাপনের ক্ষেত্রেও নতুন যাচাই প্রক্রিয়া চালু করেছে ফেসবুক।

গবেষকেরা বলেন, ২০১৮ সালে ৪৮টি দেশ ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোর কাজ করত। ২০১৭ সালে মাত্র ২৮টি দেশ থেকে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ ছিল। এসব দেশের অন্তত একটি রাজনৈতিক দল বা সরকারি সংস্থা সামাজিক যোগাযোগের সাইট ব্যবহার করে জনগণের ব্যবহারের ওপর প্রভাব ফেলার চেষ্টা করে।

ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ক্ষতি থেকে সুরক্ষা ও সঠিক তথ্য প্রকাশের বিষয়টি ফেসবুকের মূল অগ্রাধিকার। ফেসবুক এখন নানা টুল ও স্বচ্ছতা আনার চেষ্টা করছে। এ ক্ষেত্রে নীতিনির্ধারক, একাডেমি ও বিশেষজ্ঞদের সাহায্য লাগবে বলে উল্লেখ করেছেন ফেসবুকের ওই কর্মকর্তা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন-১৫ নিয়ে নতুন অভিযোগ
নির্বাচিত

আইফোন-১৫ নিয়ে নতুন অভিযোগ

আগস্টেই আসছে নীড ফর স্পিড গেমের নতুন ভার্সন
গেম

আগস্টেই আসছে নীড ফর স্পিড গেমের নতুন ভার্সন

ভিভো এক্স৮০ প্রো প্লাস ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
নির্বাচিত

ভিভো এক্স৮০ প্রো প্লাস ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে

হুয়াওয়ে ওয়াই সেভেন পি
নির্বাচিত

সাশ্রয়ী দা‌মে দৃষ্টিনন্দন যত স্মার্টফোন

অ্যাপলের এ১৪ হবে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট
নির্বাচিত

অ্যাপলের এ১৪ হবে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট

চ্যাটিংয়ে কেউ মিথ্যা বলছে কিনা বোঝার উপায়
নির্বাচিত

চ্যাটিংয়ে কেউ মিথ্যা বলছে কিনা বোঝার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 September 2019

ফেসবুকে ভুয়া খবর ছড়াচ্ছে ৭০ দেশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix