Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম প্রান্তিকে সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি স্যামসাংয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
স্যামসাং গ্যালাক্সি এস ২১ ৫জি: হাই বাজেটে যা যা থাকছে ফোনটিতে
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। কিন্তু বিশ্বের শীর্ষ পাঁচ স্মার্টফোন নির্মাতা কোম্পানির তালিকা থেকে বাদ পড়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অভ্যন্তরীণ বাজারে বিক্রির ওপর দাঁড়িয়ে শীর্ষ ৫ স্মার্টফোন নির্মাতার অবস্থান ধরে রেখেছিল হুয়াওয়ে। কিন্তু স্বদেশি শাওমি, অপো ও ভিভোর মতো প্রতিষ্ঠান হুয়াওয়েকে টপকে শীর্ষ পাঁচ ফোনের তালিকায় যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান দখল করেছে। খবর গ্যাজেটস ৩৬০ ডিগ্রি।

চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী ৭ কোটি ৭০ লাখ স্মার্টফোন বিক্রির মাধ্যমে শীর্ষ স্মার্টফোন নির্মাতার ব্র্যান্ড ধরে রেখেছে স্যামসাং। ২০২০ সালের একই প্রান্তিকের ৫ কোটি ৮০ লাখ ইউনিটের তুলনায় তা বেড়েছে ৩২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপল, যা বিশ্বব্যাপী ৫ কোটি ৭০ লাখ আইফোন বিক্রি করেছে। বৈশ্বিক স্মার্টফোন বাজারের ১৭ শতাংশ অ্যাপলের দখলে।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকস বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিকভাবে মোট স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৪ কোটি ইউনিট, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে বেড়েছে ২৪ শতাংশ, যা ২০১৫-পরবর্তী সর্বোচ্চ প্রবৃদ্ধি। ঘরে বসে কাজ ও অনলাইন ক্লাস বৃদ্ধিতে স্মার্টফোন বিক্রি বেড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

২০২১ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বাজারের ২৩ শতাংশ বাজার শেয়ার ছিল স্যামসাংয়ের। গ্যালাক্সি এ সিরিজের ফোরজি ও ফাইভজি ফোন এবং স্যামসাং গ্যালাক্সি এস২১ উন্মোচনের জেরে চাঙ্গা ছিল স্যামসাংয়ের স্মার্টফোন বাজার। এছাড়া বিভিন্ন বাজেটের ফোন নিয়ে সব ধরনের গ্রাহকের চাহিদা পূরণ করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

হুয়াওয়ের অবস্থান পতন হলেও বিশ্ববাজারে নিজেদের অবস্থান জোরদার করছে শাওমি। গত প্রান্তিকে ৪ কোটি ৯০ লাখ ইউনিট বিক্রির মাধ্যমে তৃতীয় স্মার্টফোন ব্র্যান্ডে দাঁড়িয়েছে। গত বছরের একই প্রান্তিকের চেয়ে যা বেড়েছে ১০ শতাংশ। ভারত ও চীনে শক্তিশালী অবস্থানের পাশাপাশি আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার মতো অঞ্চলগুলোতে বাজার সম্প্রসারণের কারণে শাওমির অবস্থান শক্তিশালী হয়েছে।

চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা অপো ও ভিভো উভয়ের বাজার শেয়ার ছিল ১১ শতাংশ করে। অপো যেখানে ৩ কোটি ৮০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে সেখানে ভিভোর বিক্রি হয়েছে ৩ কোটি ৭০ লাখ ইউনিট। শীর্ষ পাঁচে ভিভোর উত্থানকে বড় চমক হিসেবে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। চলতি বছরের প্রথম প্রান্তিকে ভিভোর বিক্রি গত বছরের একই প্রান্তিক থেকে ৮৫ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিকে শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের বাজার শেয়ার ছিল ৭৬ শতাংশ, গত বছর যেখানে তা ছিল ৭১ শতাংশ।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডা সুই বলেন, ফাইভজি পণ্যের সফলতায় চীনের স্মার্টফোন বাজার ছিল সবচেয়ে চাঙ্গা।

গত প্রান্তিকে চীনের বাজারে স্মার্টফোন বিক্রি বছরওয়ারি ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি ৪০ লাখ ইউনিট। চিপ স্বল্পতা ও সাপ্লাই চেইনে সংকট শীর্ষ পাঁচ ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রিতে তেমন প্রভাব ফেলেনি। যদিও ছোট প্রতিষ্ঠানগুলোকে তা বেশ ভুগিয়েছে এবং আগামী কয়েক প্রান্তিকেও বেশ ভোগাবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সস্তায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল নকিয়া
নির্বাচিত

সস্তায় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল নকিয়া

২৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিবে রিয়েলমি বাডস কিউ
নির্বাচিত

২৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিবে রিয়েলমি বাডস কিউ

হ্যাক পাসওয়ার্ড ব্যবহার করছেন না তো? সতর্ক করবে গুগল
নির্বাচিত

সবচেয়ে শক্তিশাল পাসওয়ার্ড কোনটি?

বিটিআরসিকে গ্রামীণফোনের অনুরোধ
টেলিকম

শেষ কিস্তির ১০০০ কোটি টাকা চলতি মাসেই দেবে গ্রামীণফোন

অ্যাপ ডেভেলপারদের ৮০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে গুগল
নির্বাচিত

অ্যাপ ডেভেলপারদের ৮০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে গুগল

বিশ্বাসযোগ্যতার শীর্ষে রিয়েলমি ডিজাইনে ভিভো
নির্বাচিত

বিশ্বাসযোগ্যতার শীর্ষে রিয়েলমি ডিজাইনে ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল মটোরোলা
প্রযুক্তি সংবাদ

৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল মটোরোলা

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স
প্রযুক্তি সংবাদ

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix