Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১২০ হার্জ রিফ্রেশ রেটে আসছে সনি এক্সপেরিয়া ৫ ৩ মোবাইল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৪ এপ্রিল ২০২১
১২০ হার্জ রিফ্রেশ রেটে আসছে সনি এক্সপেরিয়া ৫ ৩ মোবাইল
Share on FacebookShare on Twitter

সনি মোবাইলের এক্সপেরিয়া সিরিজের বেশ কয়েকটি ফোন লঞ্চ করতে চলেছে চলতি মাসে। ফোনগুলোর বাজেট তুলনামূলক বেশি দেওয়া হয়েছে। আজকে আমরা আলোচনা করব সেই ফোনগুলোর মধ্যে একটি ফোন সনি এক্সপেরিয়া ৫ ৩ মোবাইলটি নিয়ে। চলতি মাসেই এই ফোনটির গ্লোবাল রিলিজ দেওয়ার কথা আছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

চলুন আলোচনা করা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়েঃ
সনি এক্সপেরিয়া ৫ ৩ মোবাইলটির ডিসপ্লে দেওয়া হবে ৬.১ ইঞ্চি বিশিষ্ট ও এল ই ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন হবে ১০৮০X২৫২০ পিক্সেল। এই মোবাইলটির পি পি আই ডেনসিটি দেওয়া হবে ৪৪৯। উক্ত ফোনটির সাথে দেওয়া হবে কর্নিং গরিলা গ্লাস ৬ এর নিরাপত্তা। উক্ত ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ যার ফলে ফোনটি খুব ফাস্ট কাজ করবে। এটি একটি ফ্যাবলেট টাইপের ডিভাইস হতে চলেছে।

এবার আলোচনা করা যাক এই মোবাইলটির ক্যামেরা সেকশন নিয়েঃ
উক্ত মোবাইলটির সাথে দেওয়া হবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ১২ মেগাপিক্সেল এর ওয়াইড, ১২ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। সাথে থাকছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এবং ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে ৮ মেগাপিক্সেল এর। উভয় ক্যামেরা দিয়ে ১০৮০ পি ৩০/৬০ এফ পি এস, ২১৬০ পি ৩০ এফ পি এস ভিডিও রেকর্ড করা যাবে। উক্ত ক্যামেরা গুলোর সাথে দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, স্লো মোশন, ই আই এস, হাইব্রিড জুম, রিয়েল টাইম আই এ এফ, রিয়েল টাইম ট্র্যাকিং এর সুবিধা। এই মোবাইলটির ক্যামেরা সেকশনটি মূল্য অনুযায়ী খুব বেশি ভাল লাগেনি আমার কাছে, আরেকটু বেশি মেগাপিক্সেল এর ক্যামেরা দেওয়া হলে আমার মনে হয় বেশি ভাল হত।

এবার আলোচনা করা যাক এই মোবাইলটির হার্ডওয়্যার নিয়েঃ
সনি এক্সপেরিয়া ৫ ৩ মোবাইলটির চিপসেট দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫ জি। সি পি ইউ থাকবে অক্টাকোর প্রসেসর। জিপিইউ হবে অ্যাড্রিনো ৬৬০। এই ফোনটিতে প্রসেসরটি খুব ভাল দেওয়া হয়েছে যার ফলে গেমিং, এডিটিং সহ সব রকম সুবিধা পাওয়া যাবে এই ফোনটিতে। প্রসেসরটি আমার কাছে খুব ভাল লেগেছে। উক্ত ফোনটির সাথে দেওয়া হবে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এছাড়া অতিরিক্তভাবে এখানে ১ টিবি স্টোরেজ ব্যবহার করা যাবে। এই মোবাইলটিতে দেওয়া হবে অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। এছাড়া এই ফোনে ডুয়েল সিম ব্যবহার করা যাবে এবং সিমগুলো হবে হাইব্রিড সিম। সনি এক্সপেরিয়া ৫ ৩ তে দেওয়া হবে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। এছাড়া ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হবে ৩০ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম। উক্ত ফোনটির সাথে আরো দেওয়া হবে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.২, ইউ এস বি টাইপ সি ২.০ পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ৩.৫ মিলিমটার অডিও জ্যাক, ডুয়েল স্পীকার এর সুবিধা। এই ফোনটির একটি বিশেষ গুণ রয়েছে এবং সেটি হল এটি জল এবং ধূলা প্রতিরোধী। ৫ জি বিশিষ্ট ফোন হতে চলেছে এই ফোনটি। এই ফোনটির হার্ডওয়্যার সেকশনটি আমার কাছে ভাল লেগেছে।

এবার আলোচনা করা যাক এই মোবাইলটির মূল্য নিয়েঃ
সনি এক্সপেরিয়া ৫ ৩ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৬৫,৫৪১ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সনি এক্সপেরিয়াসনি এক্সপেরিয়া ৫ ৩ মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

৭ ন্যানোমিটার ৫জি চিপ আনছে মিডিয়াটেক
নির্বাচিত

৭ ন্যানোমিটার ৫জি চিপ আনছে মিডিয়াটেক

আইফোন ১৩ সিরিজের ডিজাইন ফাঁস
নির্বাচিত

আইফোন ১৩ সিরিজের ডিজাইন ফাঁস

ফিটনেস ব্যান্ডের ব্যবহারে তরুণদের শারীরিক-মানসিক সমস্যা বাড়ছে
নির্বাচিত

ফিটনেস ব্যান্ডের ব্যবহারে তরুণদের শারীরিক-মানসিক সমস্যা বাড়ছে

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

ডেলের নতুন রাগড ট্যাবলেট ল্যাটিটিউড ৭২৩০
নির্বাচিত

ডেলের নতুন রাগড ট্যাবলেট ল্যাটিটিউড ৭২৩০

টেলিটকের সেবা বাড়াতে তিন হাজার টাওয়ার নির্মাণ হচ্ছে
টেলিকম

টেলিটকের সেবা বাড়াতে তিন হাজার টাওয়ার নির্মাণ হচ্ছে

Load More

ট্রেন্ডিং টপিক

হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, তবে কি পুরুষ শূন্য হবে পৃথিবী!
বিবিধ

হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, তবে কি পুরুষ শূন্য হবে পৃথিবী!

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে

সবচেয়ে পাতলা ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল
নির্বাচিত

সবচেয়ে পাতলা ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নিজস্ব এআই চিপ তৈরিতে স্যামসাংয়ের সাথে আলোচনায় অ্যানথ্রোপিক
প্রযুক্তি সংবাদ

নিজস্ব এআই চিপ তৈরিতে স্যামসাংয়ের সাথে আলোচনায় অ্যানথ্রোপিক

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চিপের বাজারে শীর্ষস্থান ধরে...

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

মাত্র ১০ টাকায় ৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশে পার্সেল পৌঁছে দেবে ডাক বিভাগ

মাত্র ১০ টাকায় ৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশে পার্সেল পৌঁছে দেবে ডাক বিভাগ

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ এপ্রিল ২০২১

১২০ হার্জ রিফ্রেশ রেটে আসছে সনি এক্সপেরিয়া ৫ ৩ মোবাইল

Techzoom.TV |
TechzoomTV