Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রাহককে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে বদ্ধপরিকর বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 22 October 2020
গ্রাহককে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে বদ্ধপরিকর বিটিআরসি
Share on FacebookShare on Twitter

ঢাকা শহরের ঝুলন্ত তারের সমস্যা, অপসারণ, বিনিয়োগকারী ও গ্রাহকের উদ্বিগ্নতা ইত্যাদি বিষয়কে বিবেচনায় রেখে আজ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সমন্বয় সভা। রমনাস্থ কমিশনের কার্যালয়ে বিটিআরসি চেয়ারম্যান জনাব মোঃ জহুরুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠন আইএসপিএবি, এনটিটিএন অপারেটর এর প্রতিনিধি এবং ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন এর কর্মকর্তাগণ রাজধানীতে টেকসই ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদান ক্ষেত্রে নিজস্ব অবস্থান এবং উদ্ভূত প্রতিবন্ধকতা নিরসনে সমন্বিত উদ্যোগের আহবান জানান।

কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এহসানুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে আইএসপিএবি সভাপতি এম এ হাকিম সমস্যা সমাধানে কমিশনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন । সিটি কর্পোরেশন নগরীর তারের জঞ্জাল অপসারণে উদ্যোগী হওয়ায় উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।

বেসরকারি এনটিটিএন অপারেটর সামিট ও ফাইবার অ্যাট হোম এর পক্ষ থেকে একটি উপস্থাপনার মাধ্যমে রাজধানীর অপটিক্যাল ফাইবার ব্যবস্থাপনার একটি চিত্র তুলে ধরা হয়। ফাইবার অ্যাট হোম এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রফিকুর রহমান তাঁর প্রতিষ্ঠানের বিনিয়োগ পরিস্থিতি ও বর্তমান প্রেক্ষিত এ বক্তব্য প্রদান করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ আমিরুল ইসলাম জানান যে, নগরীতে কোনো ঝুলন্ত তার না রাখার পক্ষে তার সংস্থা। তবে তিনি ঝুলন্ত অবস্থায় তার না রেখে কিভাবে মাটির নিচে দিয়ে তারের মাধ্যমে সেবা প্রদান করা যায় এ বিষয়ে একটি মডেল প্রদান করেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও জানানো হয় যে তাঁরা ইতোমধ্যে ধানমন্ডির রাইফেল স্কয়ার থেকে সাতাশ নম্বর পর্যন্ত ঝুলন্ত তার ব্যবস্থাপনার একটি পাইলট প্রকল্প গ্রহণ করেছেন। উপস্থিত সবাই দুই সিটি কর্পোরেশনের প্রদর্শিত মডেলের ও কার্যক্রমের ভূয়সী প্রসংসা করেন এবং এ বিষয়ে সকল প্রকার সহযোগিতার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান।

বিটিআরসির পক্ষ থেকে বলা হয়, আমরা সিটি কর্পোরেশনের উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু লক্ষ্য রাখতে হবে আমরা যেনো সবাই সবার জায়গা থেকে দেশের আইন, বিধান ও সংশ্লিষ্ট গাইডলাইনের বাইরে না যাই। ইন্টারনেটের দামের বিষয়ে বলা হয় যে, ট্যারিফ নির্ধারণের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এর সাথে বিটিআরসি কাজ করছে এবং একটা ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা করা যায়।

সভাপতির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান মহোদয় বলেন, আমরা চাই নিরবচ্ছিন্ন ইন্টারনেট, তা আমরা পাবো। সিটি কর্পোরেশন আমাদের কিছুটা সময় দিবে আশা করছি। যেকোনো উদ্যোগ ই আমরা নেই না কেনো তার ক্ষেত্রে দামের প্রভাব গ্রাহকের উপর পরবে না , তা নিশ্চিত করছি। কমিশনের লাইসেন্সির কোন সমস্যা থাকলে অবশ্যই কমিশন তা দেখবে এবং তার সমাধানের চেষ্টা কবে, এটা আশ্বস্ত করছি। বিটিআরসি, এনটিটিএন, আইএসপি অপারেটর এবং সিটি কর্পোরেশন সবার সমন্বিত উদ্যোগের ফলে আমরা অচিরেই এ সমস্যা সমাধান করতে পারবো।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহিদুল আলম, সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল, বিটিসিএল এর উপব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম ও দক্ষিণ সিটি কর্পোরেশন এর সহকারী প্রকৌশলী রাম কৃষ্ণ রায়, সামিট কমিউনিকেশন এর চিফ কর্পোরেট অ্যাফেয়ার অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আলী মোর্তুজা খান, কোয়াব এর প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ, আইএসপিএবি এর সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক এবং বিটিআরসির সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোরিয়াকে ব্লকচেইন ও উইটসায় অংশগ্রহণের আমন্ত্রণ জানালেন আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

কোরিয়াকে ব্লকচেইন ও উইটসায় অংশগ্রহণের আমন্ত্রণ জানালেন আইসিটি প্রতিমন্ত্রী

সিম কত দিন বন্ধ থাকলে মালিকানা চলে যায়
টেলিকম

সিম কার নামে রেজিস্ট্রেশন জানব কীভাবে?

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠাবেন যেভাবে
নির্বাচিত

বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা পাঠাবেন যেভাবে

চীনে হুয়াওয়ের ১৭তম বার্ষিক গ্লোবাল অ্যানালিস্ট সামিট
নির্বাচিত

চীনে হুয়াওয়ের ১৭তম বার্ষিক গ্লোবাল অ্যানালিস্ট সামিট

হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা চাই না গুগল
নির্বাচিত

হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা চাই না গুগল

অনারের আল্ট্রা স্লিম প্যাড এক্স৮এ বাজারে
নির্বাচিত

অনারের আল্ট্রা স্লিম প্যাড এক্স৮এ বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আইটিএফসি-র শীর্ষ প্রতিনিধিদলের সাথে সিটি ব্যাংকের বৈঠক
অর্থ ও বাণিজ্য

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আইটিএফসি-র শীর্ষ প্রতিনিধিদলের সাথে সিটি ব্যাংকের বৈঠক

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R
প্রযুক্তি সংবাদ

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’
নির্বাচিত

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)...

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2020

গ্রাহককে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানে বদ্ধপরিকর বিটিআরসি

Techzoom.TV |
TechzoomTV