Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিনটি ডিসপ্লের ফোল্ডেবল ফোন আনছে স্যামসাং?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 25 April 2021
তিনটি ডিসপ্লের ফোল্ডেবল ফোন আনছে স্যামসাং?
Share on FacebookShare on Twitter

হ্যান্ডসেটে নতুনত্ব আনার চক্করে, এখন প্রায় প্রতিটি স্মার্টফোন ব্র্যান্ডই ফোল্ডেবল ডিভাইসের ওপর কাজ করায় মনোনিবেশ করছে। অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা সংস্থাগুলি তো এই বিষয়ে এগিয়ে রয়েছেই, পাশাপাশি উঠে আসছে আইফোন প্রস্তুতকারক অ্যাপল এর নিজস্ব ফোল্ডেবল আইফোন ডিজাইনে কাজ করার সম্ভাবনার কথাও। তবে ফোল্ডেবল স্মার্টফোন চালু করার ক্ষেত্রে বাজারে যাতে শীর্ষস্থান বরাবরই বজায় থাকে, সেই লক্ষ্য থেকে যেন কোনোমতেই নজর সরাচ্ছে না স্যামসাং । এখনো পর্যন্ত দুটি ডিসপ্লেযুক্ত বেশ কয়েকটি বিশেষ ভাঁজযোগ্য স্মার্টফোন লঞ্চ করে, দক্ষিণ কোরিয়া ভিত্তিক জনপ্রিয় সংস্থাটি অন্যান্য সমস্ত ব্র্যান্ডকে পেছনে রেখে ফোল্ডেবল স্মার্টফোন বাজারে শীর্ষে আছে। এই জনপ্রিয়তা ধরে রাখতে, আগামী দিনে তারা এই ধরণের ফোনে আরো কিছু চমক আনার কথা ভাবছে বলে মনে হচ্ছে।

গত সপ্তাহের একটি রিপোর্ট অনুযায়ী, স্যামসাং, এবার ফোল্ডেবল ডিভাইসের ডিজাইনে কিছুটা পরিবর্তন এনে সেটি তিন ভাগে ভাঁজ করার পরিকল্পনা করছে।

লেটস গো ডিজিটালের দাবি, স্যামসাং ইতিমধ্যেই একটি নতুন ফোল্ডেবল ডিভাইসের ডিজাইনের পেটেন্ট তৈরি করেছে এবং সেই ফাইলে প্রায় ৫২টি পৃষ্ঠা রয়েছে। আবার ওই পেটেন্ট ফাইলের শিরোনামে প্রোডাক্টটির পরিচয় হিসেবে বৈদ্যুতিন কলমসহ ফোল্ডেবল ইলেকট্রনিক ডিভাইসের উল্লেখ করা রয়েছে।

জানিয়ে রাখি, ওই পেটেন্টের ছবিগুলিতে একটি ডবল ফোল্ডিং ডিভাইস দেখা গেছে যাতে তিনটি ডিসপ্লে থাকার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে ফাইলে এটিকে চিহ্নিত করা হয়েছে মাল্টি-ফোল্ডেবল ডিভাইস হিসাবে। এদিকে ছবিতে আরো দেখা গেছে যে ডিভাইসের স্ক্রিনটি সাইড থেকে ভাঁজ হয়ে যায় এবং সেটি সহজে খোলার বা বন্ধ করার জন্য কেন্দ্রীয় স্ক্রিনের ওপর নির্ভর করে। অন্য একটি ছবিতে, ডিভাইসের বাইরের দিকে একইরকম ভাঁজ করার সুবিধার কথা ব্যক্ত হয়েছে। ফলে এটি উভয় দিকে ভাঁজ করা যাবে বলে আশা করা হচ্ছে।

শুধু তাই নয়, স্যামসাং তার এই পেটেন্টের সাথে S Pen-এর মতো একটি নতুন স্টাইলাসেরও প্রদর্শন করেছে। সেক্ষেত্রে ডিভাইসটি ভাঁজ করা হলে, সম্ভবত এই S Pen সহজেই দুটি ভাঁজের কেন্দ্রে রাখার সুবিধা থাকবে। এছাড়া পেটেন্ট ফাইলটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, Galaxy Tab S Pen-এর মতই আলোচ্য ডিভাইসটির S Pen-এও ওয়্যারলেস চার্জের সাপোর্ট থাকবে। তদুপরি, ভাঁজযোগ্য এই ডিভাইসটির পেছনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনের দিকে একটি ডুয়াল পাঞ্চহোল ক্যামেরা থাকতে পারে বলে পেটেন্টের ছবি দেখে মনে হচ্ছে।

সেক্ষেত্রে পুরো ডিজাইন দেখে মনে হচ্ছে সংস্থাটি বড় স্ক্রিনযুক্ত ফোল্ডেবল ট্যাবলেট বা স্মার্টফোনের ওপর কাজ করছে। যদিও এই রকম ডিজাইন, স্মার্টফোনের জন্য ততটাও ব্যবহারিক হবে না। সুতরাং আগামী দিনে Samsung কী বিশেষ ডিভাইসের ওপর থেকে পর্দা তুলবে, তা বলবে সময়ই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

হ্যাক হচ্ছে ফোনের ক্যামেরাও
নির্বাচিত

হ্যাক হচ্ছে ফোনের ক্যামেরাও

৭ ন্যানোমিটার ৫জি চিপ আনছে মিডিয়াটেক
নির্বাচিত

স্মার্টফোনের চিপ বিক্রিতে শীর্ষস্থানে মিডিয়াটেক

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
ছাড় ও অফার

হুয়াওয়ে ডিভাইস কিনে প্রতিদিন পুরস্কার জেতার সুযোগ

গেমিং শিল্প বিকাশে জাতীয় নীতিমালা দরকার
নির্বাচিত

গেমিং শিল্প বিকাশে জাতীয় নীতিমালা দরকার

নতুন স্মার্টফোনে যেসব অ্যাপ রাখবেন
নির্বাচিত

নতুন স্মার্টফোনে যেসব অ্যাপ রাখবেন

ই-কমার্স দিবস: চলতি বছর হবে দেশি পণ্যে ই-কমার্সের বছর
ই-কমার্স

ই-কমার্স দিবস: চলতি বছর হবে দেশি পণ্যে ই-কমার্সের বছর

Load More

ট্রেন্ডিং টপিক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন
প্রযুক্তি বাজার

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 April 2021

তিনটি ডিসপ্লের ফোল্ডেবল ফোন আনছে স্যামসাং?

Techzoom.TV |
TechzoomTV