Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কে সেরা? স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ এপ্রিল ২০২১
কে সেরা? স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের বাজারে দ্বন্দ্বের শুরু প্রসেসর নিয়েই। প্রথমদিকে মিডিয়াটেকের চিপসেট দিয়েই হ্যান্ডসেট তৈরি করত অধিকাংশ প্রতিষ্ঠান। ধীরে ধীরে বাজার দখলে নেয় কোয়ালকম স্ন্যাপড্রাগন। এর পর থেকে মিডিয়াটেকের ফ্যান খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে পড়ে! ফোন কেনার ক্ষেত্রে তাই কোন প্রসেসরের ফোন ভালো, কেন এ প্রসেসর নেব এ নিয়ে দ্বিধা, দুশ্চিন্তায় ঘুম হারাম হয়ে যায় স্মার্টফোন ব্যবহারকারীদের।

মিডিয়াটেক কী?

মিডিয়াটেক মূলত তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান। ১৯৯৭ সালের ২৮ মে এর যাত্রা হয়। মিডিয়াটেক চিপসেটের পাশাপাশি প্রতিষ্ঠানটি বর্তমানে হেলিওর মতো শক্তিশালী এবং সুলভ মূল্যের চিপসেটও তৈরি করছে। মূলত সনির স্মার্টফোন এবং চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কম দামি ফোনে এ প্রসেসর ব্যবহার করা হয়। বেঞ্চ মার্ক পরীক্ষায় মিডিয়াটেকের নতুন প্রসেসর এক্স ২০ স্ন্যাপড্রাগন ৮২০ এবং এক্সিনোস ৮৮৯০ এর সমতুল্য হলেও ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে এখনো জায়গা করে নিতে পারেনি এটি।

মিডিয়াটেকের বৈশিষ্ট্য

খুব বেশি সুলভ মূল্যের না বেশি ব্যাটারি খরচ করে হিটিং ইস্যু খুবই বেশি, ফোন দ্রুতই গরম হয়ে যায় প্রসেসিংয়ের ক্ষেত্রেও সময় বেশি লাগে

স্ন্যাপড্রাগন কী?

কোয়ালকমের একটি উৎপাদিত পণ্য হচ্ছে স্ন্যাপড্রাগন চিপসেট। কোয়ালকম মূলত আমেরিকাভিত্তিক মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান। এটি সেমিকন্ডাক্টর, সফটওয়্যার এবং ওয়্যারলেস প্রযুক্তি সংশ্লিষ্ট পণ্য তৈরি করে থাকে। স্মার্টফোনের বাজারে থাকা এমআই ফাইভ, ওয়ানপ্লাস থ্রি, এলজি জি ফাইভসহ বিভিন্ন প্রিমিয়াম হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগনের ৮২০ চিপসেট ব্যবহার করা হয়েছে। স্যামসাং ও বর্তমানে এক্সিনোস চিপসেট ব্যবহার করা থেকে সরে এসে স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করছে।

স্ন্যাপড্রাগনের বৈশিষ্ট্য

সব থেকে নিরাপদ চিপসেট খুব কম ব্যাটারি খরচ করে থাকে ইন্টেল ও মিডিয়াটেকের প্রসেসর তুলনায় কম গরম হয় স্ন্যাপড্রাগনের অ্যাড্রেনো ও জিপিইউও কোয়ালকম নির্মিত

স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেকের পার্থক্য

১. উৎপাদন কেন্দ্র: মিডিয়াটেক মূলত তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে এর যাত্রা শুরু হয়। অন্যদিকে স্ন্যাপড্রাগন কোয়ালকম নির্মিত প্রসেসর। প্রসেসর নির্মাণের পাশাপাশি কোয়ালকম প্রযুক্তিগত আরো অনেক কাজ করে থাকে। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোয়ালকমের যাত্রা শুরু হয়।

২. প্রসেসর কোরের সংখ্যা: মিডিয়াটেক ও স্ন্যাপড্রাগন দুটোই মাল্টিকোর (১-২-৪-৬-৮-১০) প্রসেসর। এ প্রতিযোগিতায় সম্প্রতি মিডিয়াটেক ১২ কোরের চিপসেটের পরীক্ষামূলক ব্যবহার চালাচ্ছে। তবে কোরের সংখ্যার চেয়ে কোরের কার্যক্ষমতা নিয়েই ভাবা উচিত।

৩. সিপিইউ ও জিপিইউ: সিপিইউর দিক থেকে খুব বেশি পার্থক্য না হলেও জিপিইউর দিক থেকে এগিয়ে স্ন্যাপড্রাগন। কেননা স্ন্যাপড্রাগনের জিপিইউ ভালো গ্রাফিক্স প্রদানে সক্ষম।

৪. ব্যাটারির ব্যবহার: পারফরম্যান্সের দিক থেকে মিডিয়াটেক ও স্ন্যাপড্রাগন দুটোই ভালো এবং মাল্টি টাস্কিংয়ে ভালো ফল দেয়। তবে ব্যাটারি ব্যবহারে স্ন্যাপড্রাগন মিডিয়াটেকের থেকে এগিয়ে।

৫. ফোন গরম হয়ে যাওয়া: মিডিয়াটেক প্রসেসরের হ্যান্ডসেটের তুলনায় স্ন্যাপড্রাগন প্রসেসরের হ্যান্ডসেট কম গরম হয়। স্মার্টফোন ব্যবহারকারীদের অন্যতম প্রধান অভিযোগ এ হিটিং ইস্যু।

৬. প্রসেসরভিত্তিক ফোনের দাম: মিডিয়াটেক প্রসেসরের হ্যান্ডসেটগুলোর দাম স্ন্যাপড্রাগন প্রসেসরের হ্যান্ডসেটের তুলনায় কম। তবে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি—এ নীতিতেই এখন বিশ্বাস করেন স্মার্টফোন ব্যবহারকারীরা।

Tags: মিডিয়াটেকস্ন্যাপড্রাগন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েডের সেরা ৫ অফলাইন গেম
কিভাবে করবেন

অ্যান্ড্রয়েডের সেরা ৫ অফলাইন গেম

স্মার্টফোনে ‘সার্কেল টু সার্চ’ নামে বিশেষ ফিচার এলো
নির্বাচিত

স্মার্টফোনে ‘সার্কেল টু সার্চ’ নামে বিশেষ ফিচার এলো

১২০ হার্জ এর রিফ্রেশ রেটে আসছে রেডমি কে৪০এস
নির্বাচিত

১২০ হার্জ এর রিফ্রেশ রেটে আসছে রেডমি কে৪০এস

তিন ক্যামেরার সেরা পাঁচ বাজেট ফোন
নির্বাচিত

তিন ক্যামেরার সেরা পাঁচ বাজেট ফোন

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব
নির্বাচিত

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব

ওয়ানপ্লাস ওপেন নাকি স্যামসাং, সেরা ফোল্ডেবল ফোন কোনটি?
নির্বাচিত

ওয়ানপ্লাস ওপেন নাকি স্যামসাং, সেরা ফোল্ডেবল ফোন কোনটি?

Load More

ট্রেন্ডিং টপিক

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix