Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘরের বাতাস দূষণমুক্ত করবে এয়ার পিউরিফায়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৩ মে ২০২১
ঘরের বাতাস দূষণমুক্ত করবে এয়ার পিউরিফায়ার
Share on FacebookShare on Twitter

দেশের বড় শহরগুলোতে বায়ু দূষণের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। সরকার দেশের বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা বন্ধসহ বিভিন্ন উদ্যোগ নিলেও পরিস্থিতি দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে। গত বছর বেশ কয়েক দফায় দিল্লী, লাহোরের মতো দূষিত শহরকে পেছনে ফেলে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় এক নম্বরে উঠে আসে। চলতি বছরের শুরুতে স্মরণকালের সবচেয়ে বিপজ্জনক অবস্থায় ছিল ঢাকার বাতাস। ঢাকার প্রতি ঘনমিটার বাতাসে সুক্ষ ধূলিকনার (পিএম ২.৫) উপস্থিতি পাওয়া গেছে ৩৭৯.৪ মাইক্রোগ্রাম। এমন দূষিত বাতাস মানব স্বাস্থ্যের জন্য চরম হুমকি বলে মনে করছেন চিকিৎসকরা।

এ তো গেল ঘরের বাইরের খবর। দূষণ রয়েছে ঘরের ভেতরের বাতাসেও। ঘরের ভিতরের বায়ু দূষণ নিয়ে কয়েক বছর আগেও বিজ্ঞানীরা খুব একটা ভাবতেন না, সচেতন নয় বেশিরভাগ সাধারণ মানুষ। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে, ঢাকায় ঘরের ভেতরে ও বাইরের বায়ু প্রায় সমান দূষিত। অনেকে ঘরে ধুলোবালি ঢুকবে ভেবে ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখেন। অথচ বাইরের পরিবেশ সম্পূর্ণ খোলামেলা বিধায় সেখানে বায়ুর মান অনেক সময় ঘরের ভেতরের চাইতেও ভালো থাকে। ঘরের ভেতর বদ্ধ পরিবেশে বসবাস করা একাধিক মানুষের শ্বাসক্রিয়ার ফলে নির্গত কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন গ্যাস, ধূলিকণা বাড়ির ভিতরের বাতাসের গুণমান কমিয়ে দেয়।

অন্যদিকে, সারা বিশ্ব জর্জরিত করোনাভাইরাসের প্রাদুর্ভাবে। চলমান লকডাউনে ঘরেই যখন সবার দিন কাটছে, তখন বাইরের চেয়ে ঘরের ভেতরের দূষিত বাতাসে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই, চার দেয়ালে বন্দি জীবনে জীবাণুমুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে ঘরে লাগাতে পারেন এয়ার পিউরিফায়ার।

বাজারের বিভিন্ন ধরনের এয়ার পিউরিফায়ারের মাঝে গুণেমানে সেরা স্যামসাংয়ের এয়ার পিউরিফায়ারগুলো। এর চার ধাপের পরিশোধন প্রক্রিয়া ৯৯.৯ শতাংশ অতি ক্ষুদ্র কণা, ক্ষতিকর গ্যাস ও জীবাণু শোধন করে। এয়ার পিউরিফায়ারগুলোয় অ্যাক্টিভেটেড চারকোল থাকায় অ্যামোনিয়ার মতো দুর্গন্ধযুক্ত গ্যাস দূর হবে। থ্রি-ওয়ে এয়ার ফ্লো প্রযুক্তি থাকার ফলে খুব কম সময়ে স্বস্তিদায়ক বিশুদ্ধ বাতাস নিশ্চিত করে এই পিউরিফায়ারগুলো। উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সর থাকায় খুব সহজেই ধূলিকণা ও গ্যাসসহ পিএম ২.৫ মাইক্রোমিটারের মতো অতি ক্ষুদ্র জীবাণু শনাক্ত করতে সক্ষম এগুলো। এছাড়া, স্যামসাং এয়ারপিউরিফায়ারের ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ঘরের ভেতরের বাতাসের মান সম্পর্কেও জানা যাবে।

‘ক্লিন এয়ার ইন্ডিয়া মুভমেন্ট’-এর অন্তর্ভুক্ত আর্টেমিস হাসপাতালের এক গবেষণায় দেখা গেছে যে, বায়ুবাহিত রোগের জন্য ঘরের অস্বাস্থ্যকর পরিবেশ ৩১ শতাংশ দায়ী। ঘরের ভেতরের বায়ুদূষণ থেকে হতে পারে অ্যালার্জি, হাঁপানি, রাইনাইটিস, ডিসোনিয়া, জটিল ফুসফুসের রোগসহ নানা রকম ব্যাধি। এছাড়া, করোনাভাইরাসকেও এখন অনেকে বায়ুবাহিত বলে দাবি করছেন।

যেখানে স্বাস্থ্য সুরক্ষার প্রশ্ন আসে, সেখানে কোন আপোষ করা চলে না। তাই, এয়ার পিউরিফায়ার কিনতে হবে টেকসই ও ভালো মানের। বর্তমানে বাজারে স্যামসাংয়ের চার ধরনের এয়ার পিউরিফায়ার পাওয়া যাচ্ছে। এগুলোর মূল্য ২৫,৯০০ থেকে শুরু করে ৪৭,৯০০ টাকা পর্যন্ত। এয়ার পিউরিফায়ার কিনলে স্যামসাংয়ের পক্ষ থেকে থাকবে বিনামূল্যে ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা। এর সাথে রয়েছে ৬ মাসের কিস্তি সুবিধা। এয়ার পিউরিফায়ার ছাড়াও আকর্ষণীয় মূল্যে পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের এয়ার পিউরিফায়ার ফিল্টার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এয়ার পিউরিফায়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রাইম ব্যাংক’র সাথে পেরোল চুক্তি করলো ডটলাইনস
নির্বাচিত

প্রাইম ব্যাংক’র সাথে পেরোল চুক্তি করলো ডটলাইনস

প্রযুক্তি খাত তিন বছরে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে
নির্বাচিত

প্রযুক্তি খাত তিন বছরে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে

ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির
নির্বাচিত

ওয়েব ট্রাফিকে চ্যাটজিপিটির হিস্যা কমছে, বাড়ছে জেমিনির

আইফোনের মতো দেখতে শাওমির নতুন ফোন
নির্বাচিত

আইফোনের মতো দেখতে শাওমির নতুন ফোন

২৫ হাজার টাকা বাজেটে সেরা স্মার্টওয়াচ
নির্বাচিত

২৫ হাজার টাকা বাজেটে সেরা স্মার্টওয়াচ

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
নির্বাচিত

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক

Load More

ট্রেন্ডিং টপিক

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’
অটোমোবাইল

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা
নির্বাচিত

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী
প্রযুক্তি সংবাদ

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ মে ২০২১

ঘরের বাতাস দূষণমুক্ত করবে এয়ার পিউরিফায়ার

Techzoom.TV |
TechzoomTV