Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হারমোনিওএস ২ অপারেটিং সিস্টেমের সাতটি নতুন ডিভাইস আনল হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 3 June 2021
হারমোনিওএস ২ অপারেটিং সিস্টেমের সাতটি নতুন ডিভাইস আনল হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

গতকাল হারমোনিওএস ২ অপারেটিং সিস্টেম সম্বলিত সাতটি নতুন ডিভাইস বাজারে এনেছে হুয়াওয়ে। বিস্তৃত পরিসরের এই স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং ট্যাবলেটের মধ্যে রয়েছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ এর নতুন সংস্করণ ও হুয়াওয়ে মেট এক্স২, হুয়াওয়ে ওয়াচ ৩ সিরিজ এবং হুয়াওয়ে মেটপ্যাড প্রো।

চীনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে হুয়াওয়ে আরও উন্মোচন করেছে হুয়াওয়ে ফ্রিবাডস ৪, ওপেন-ফিট অ্যাক্টিভ নয়েস ক্যানসেলেশন (এএনসি) ওয়্যারলেস ব্লুটুথ ইয়ারবাড, এবং দুইটি অত্যাধুনিক প্রযুক্তির মনিটর – হুয়াওয়ে মেটভিউ ও হুয়াওয়ে মেটভিউ জিটি। গ্রাহকগণ যাতে বিভিন্ন পরিস্থিতিতে একাধিক ডিভাইসে ঝামেলাহীনভাবে ইন্টেলিজেন্ট অভিজ্ঞতা উপভোগ করতে পারেন, সেজন্য হুয়াওয়ের প্রায় একশোটি স্মার্টফোন ও ট্যাবলেটকে হারমোনিওএস ২ অপারেটিং সিস্টেমের আওতায় আনা হবে বলেও হুয়াওয়ে এই অনুষ্ঠানে ঘোষণা করে।

হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্ট ওয়াচ হুয়াওয়ে ওয়াচ ৩ সিরিজ কার্ভড গ্লাস স্ক্রিনযুক্ত এবং এতে রয়েছে ৩১৬এল স্টেইনলেস স্টিলের কেস। এতে আরও আছে অভিনব থ্রি-ডি রোটেটিং ক্রাউন, যা বিভিন্ন স্তরের চাপ অনুভবে সক্ষম এবং ব্যবহারকারীর ইনপুট অনুযায়ী তাকে হ্যাপটিক ফিডব্যাক প্রদান করতে পারে। ফলে, এই ঘড়ি পরতে যেমন আরামদায়ক, তেমনি এটি চালানোও সহজ। এছাড়াও, হুয়াওয়ে ওয়াচ ৩ সিরিজের মাধ্যমে ফোন কল করা ও গ্রহণ করা যায় এবং স্মার্টফোনের মতো একই ফোন নম্বর এবং ডেটা প্ল্যান ব্যবহার করে গান শোনা যায়। ভ্রমণ, প্রফেশনাল ফিটনেস ও স্বাস্থ্য বিষয়ে বহুমুখী গাইড হিসেবে কাজ করতে এই হারমনিওএস ২ ভিত্তিক ওয়াচ হুয়াওয়ে স্মার্টফোনের সাথে নির্বিঘ্নে সমন্বয় করা যাবে।

নতুন হুয়াওয়ে মেটপ্যাড প্রো’তে রয়েছে ৯০ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওযুক্ত আকর্ষণীয় ১২.৬ ইঞ্চির ওএলইডি ফুলভিউ ডিসপ্লে, যা বর্তমান বাজারের সকল ট্যাবলেটের মধ্যে সর্বোচ্চ। হুয়াওয়ে মেটপ্যাড প্রো ১,০০০,০০০:১ উচ্চ কনট্রাস্ট রেশিওযুক্ত এবং এটি ডিসিআই-পি৩ রঙের পরিসর সমর্থন করে। কিরিন ৯০০০ সিরিজের চিপসেটযুক্ত হুয়াওয়ে মেটপ্যাড প্রো চমকপ্রদ পারফরমেন্স নিশ্চিত করবে। হুয়াওয়ে মেটপ্যাড প্রো দিয়ে পিসির সাথে মাল্টি-স্ক্রিন সমন্বয়ও করা যায়। ট্যাবলেটটি মিরর মোডে ড্রইং বোর্ডে এবং এক্সটেন্ড মোডে মনিটরে পরিণত করা যায়।

হুয়াওয়ে মেটাপ্যাড প্রো এর পাশাপাশি একইসাথে উন্মোচন করা হয় দ্বিতীয় প্রজন্মের হুয়াওয়ে এম-পেন্সিল। নির্ভুলভাবে কম সময়ে লেখার জন্য এই নতুন স্মার্ট পেন- এ প্লাটিনামের প্রলেপ দেয়া নিব ব্যবহার করা হয়েছে। হুয়াওয়ে এম-পেন্সিল ‘ফ্রি-স্ক্রিপ্ট’ কে সাপোর্ট করে, যা হাতের লেখাকে রিয়াল টাইমে ডিজিটাল লেখায় রূপান্তর করতে পারে।

‘হারমোনি ওএস’ মাল্টি ডিভাইস ইন্টার‍্যাকশনকে একটি ডিভাইস নিয়ন্ত্রের মতো সহজ করে। এর মাধ্যমে অনেকগুলো ডিভাইস একসাথে চালানোর সময় একটি ডিভাইস চালনার মতোই সহজ মনে হয়। এই নতুন কন্ট্রোল প্যানেলটি ‘ড্র্যাগ-অ্যান্ড-ইন্টিগ্রেট’ ফিচারের মাধ্যমে সহজ ও স্বয়ংক্রিয় সংযোগ তৈরি করে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট ডিভাইসের সাথে একে সংযুক্ত করে নিতে পারেন।
‘হারমোনি ওএস ২’- এর নতুন ‘টাস্ক সেন্টার’ ফিচারের মাধ্যমে একটি ডিভাইসে অ্যাপ ইন্সটল করে বাকী ডিভাইসগুলোতে অ্যাপ ইন্সটল করা ছাড়াই সেই অ্যাপ দিয়ে সংযুক্ত থাকা সব ডিভাইসে কাজ করা যাবে। ব্যবহারকারীগণ এই সেবাটি তাদের ইচ্ছামত যেকোনো সময় যেকোনো জায়গা থেকে গ্রহণ করতে পারবেন।

হুয়াওয়ে ছাড়াও অন্য ডিভাইসকে স্মার্ট ফিচারের আওতাভুক্ত করতে হুয়াওয়ে হাইলিংককে আপগ্রেড করে ‘হুয়াওয়ে ওএস কানেক্ট’ করা হয়েছে। ঘরের স্মার্ট ডিভাইসগুলো এখন হাতের এক চাপেই মোবাইল ফোনের সাথে সংযুক্ত করা যাবে। ব্যপারটা এতোটাই সহজ হবে যে, মোবাইলে স্পর্শ করলেই হুয়াওয়ে ওএস কানেক্ট কে সাপোর্ট করা মিডিয়া ওভেনে আপনি খাবার তৈরি করতে পারবেন। এর পাশাপাশি, এর মাধ্যমে হায়ারের ফ্রিজগুলোকে খাবারের ধরণ অনুয়ায়ী তাপমাত্রা নির্ধারণ করে নিরাপদ রাখা যায়।

হারমোনি ওএস ২ সর্বশেষ প্রজন্মের ইএমইউআই এর চেয়েও আরো সাবলীলভাবে কাজ করে। হারমোনি ওএস ২ মোবাইলগুলো ৩৬মাস ব্যবহারের পরেও নতুন মোবাইলের গতির মতোই কাজ করে। এমনকি অল্প স্টোরেজ থাকা সত্ত্বেও এটি একই গতিতে ব্যবহার করা যায়।

এই ফোনটি একসাথে চলমান অ্যাপগুলোকে ব্যকগ্রাউন্ডে রেখে দেয়, ফলে প্রয়োজন অনুযায়ী ব্যকগ্রাউন্ড থেকে বের করে বাকী থাকা কাজগুলো সম্পন্ন করা যায়। ব্যবহারকারীরা যেকোন অ্যাপ বা পেজে সর্বশেষ যেখানে কাজ করেছেন, অনেক অ্যাপ চালু থাকা সত্ত্বেও তারা পরবর্তীতে এসে ঠিক সেখান থেকেই কাজ শুরু করতে পারবেন। হারমোনি ওএস ২ -তে আপগ্রেড হওয়ার পর হুয়াওয়ে মেট ৪০ প্রো ব্যবহার করে এখন শান্তিতে টানা ৫.১ ঘণ্টা গেম খেলা যাবে।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের সিইও ও এক্সিকিউটিভ ডিরেক্টর রিচার্ড উ বলেন, ‘আমরা এমন একটি বিশ্বে বসবাস করি যেখানে সবাই সবার সাথে সংযুক্ত।’ তিনি বলেন, ‘আমরা সবাই এবং সব ডিভাইস সম্পূর্ণ কানেক্টেড এ বিশ্বের অংশ। এক্ষেত্রে, একটি অনবদ্য হারমোনি ওএস ইকোসিস্টেম গড়ে তুলতে আমরা আরো অংশীদার ও ডেভেলপারদের সাথে কাজ করতে চাই, যার মাধ্যমে আমরা গ্রাহকদের আরো ভাল অভিজ্ঞতা, পণ্য ও সেবা দিতে পারি।’

গ্রাহকদের আরও সুবিধাজনক, সাবলীল ও নিরাপদ অভিজ্ঞতা প্রদানে স্মার্ট ডিভাইসের পরবরতী-প্রজন্মের অপারেটিং সিস্টেম হিসেবে হারমোনিওএস, বিভিন্ন ডিভাইস সংযুক্ত ও সমন্বয় করার জন্য একটি কমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। এটি একক সিস্টেমের মাধ্যমে সকল ধরণের ডিভাইসের প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউশন প্রযুক্তি ব্যবহার করে। হারমোনিওএস আগের স্বতন্ত্র ডিভাইসগুলোকে একটি সম্মিলিত এবং সামগ্রিক সুপার ডিভাইসে পরিণত করে, যা ব্যবহারকারীদের প্রয়োজনের ভিত্তিতে ডিভাইসের সক্ষমতা অর্জনের জন্য সব হার্ডওয়্যার ইন্টিগ্রেট করে। বিভিন্ন ডিভাইসে অ্যাপের উপযোগিতার বিকাশ আগের চেয়ে সহজতর করে তোলার মাধ্যমে হারমোনিওএস ডেভেলপারদের বিভিন্ন অ্যাপ ক্রস-প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট এবং ক্রস-ডিভাইস ডেপ্লয়পমেন্ট সুবিধা প্রদান করবে।

গ্রাহকদেরকে অত্যাধুনিক সুবিধাদানে হারমোনি ওএস ২ এর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে চীনে ইতোমধ্যে ১০০ হুয়াওয়ে ডিভাইস হারমোনি ওএস ২ এ আপগ্রেড করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই ডিভাইসগুলোর মধ্যে রয়েছে হুয়াওয়ে মেট ৪০ সিরিজ, মেট ৩০ সিরিজ, পি৪০ সিরিজ, মেট এক্স টু, নোভা ৮ সিরিজ, এবং মেটাপ্যাড প্রো সিরিজ। যেসব ব্যবহারকারীরা দ্রুত এই নতুন ওএস এর অভিজ্ঞতা নিতে চান, তারা হুয়াওয়ে ক্লাবে বা মাই হুয়াওয়ে অ্যাপে আবেদন করতে পারেন। অথবা তারা চীনে হুয়াওয়ের যেকোনো ৬৬ অফলাইন স্টোরে হারমোনি ওসএস এক্সপেরিয়েন্স অফিসার প্রোগ্রামে নিবন্ধন করতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েহারমোনিওএস ২হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২২ সালে আসা স্মার্টফোনের আলোচিত যত প্রযুক্তি
নির্বাচিত

২০২২ সালে আসা স্মার্টফোনের আলোচিত যত প্রযুক্তি

অপো এফ১৯ প্রো: সাধ্যের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

যেই কয়টি কারণে আপনি অপো এফ১৯ প্রো ফোনটি কিনবেন

টেলিগ্রাম অ্যাপ বন্ধের পায়তারা চলছে, দাবি পাভেল দুরভের
নির্বাচিত

টেলিগ্রাম অ্যাপ বন্ধের পায়তারা চলছে, দাবি পাভেল দুরভের

বাংলাদেশ নিয়ে স্ট্যাটাস দিলেন মার্ক জাকারবার্গ (ভিডিও)
নির্বাচিত

জাকারবার্গের ভয়

হুয়াওয়ের ওএস অ্যান্ড্রয়েডের থেকে ৬০ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে
নির্বাচিত

হুয়াওয়ের ওএস অ্যান্ড্রয়েডের থেকে ৬০ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে

২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ৫টি ফোন: গেমিং, ক্যামেরা ও স্পিডে সেরা
নির্বাচিত

২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ৫টি ফোন: গেমিং, ক্যামেরা ও স্পিডে সেরা

Load More

ট্রেন্ডিং টপিক

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 June 2021

হারমোনিওএস ২ অপারেটিং সিস্টেমের সাতটি নতুন ডিভাইস আনল হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix