Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়াটার প্রুফ ৫ স্মার্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 15 August 2021
ওয়াটার প্রুফ ৫ স্মার্টওয়াচ
Share on FacebookShare on Twitter

ওয়াটার প্রুফ স্মার্টওয়াচের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ব্যবহারকারীরা চান এমন স্মার্টওয়াচ যেটা পরে সাঁতার কাটা যাবে। বৃষ্টিতে ভেজা যাবে। এমনই পাঁচটি ওয়াটার প্রুফ স্মার্টওয়াচের খবর জেনে নিন।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৩

এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪ ইঞ্চির সুপার অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লের ঠিক উপরেই রয়েছে কর্নিং গরিলা গ্লাস ডিক্স সুরক্ষা। পারফরম্যান্সের জন্য একটি এক্সিনোস ৯১১০ চিপসেট দেওয়া হয়েছে এই স্মার্টওয়াচে। সাঁতার কাটার সময় এই স্মার্টওয়াচ ব্যবহার করা যাবে। রয়েছে অ্যাক্সিলারোমিটার, জাইরোস্কোপ, হার্ট-রেট সেন্সর ও ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। হঠাৎ পড়ে গেলে আপৎকালীন কন্ট্যাক্টে সতর্কবার্তা পাঠাবে এই স্মার্টওয়াচ। রক্তে অক্সিজেনের মাত্রা মাপার জন্য রয়েছে এলইডি ও ইনফ্রারেড সেন্সর।

অ্যাপল ওয়াচ সিরিজ ৬

বাজারের অন্যতম সেরা স্মার্টওয়াচ অ্যাপল ওয়াচ সিরিজ ৬। অ্যাপল ইকোসিস্টেমের সঙ্গে এই স্মার্টওয়াচ আরও উপযোগী হয়ে ওঠে। শুধুমাত্র আইফোন গ্রাহকরাই এই স্মার্টওয়াচ ব্যবহার করতে পারবেন। ৪০ মিলিমিটার ও ৪৪ ৪৪ মিলিমিটাার ডায়ালে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। রয়েছে হার্ট রেট সেন্সর, রক্তে অক্সিজেনের মাত্রা মাপার সুবিধাও। সেলুলার ও নন সেলুলার ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে ওয়াচটি। এই স্মার্টওয়াচে রয়েছে একগুচ্ছ ফিটনেস ফিচার, যা অন্য কোনও স্মার্টওয়াচে পাবেন না।

অ্যামাজফিট জিটিএস২ মিনি

অ্যামাজফিট জিটিএস২ মিনি স্মার্টওয়াচে রয়েছে ১.৫৫ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে। এই স্মার্টওয়াচের ওয়াচফেস সহজেই বদলানো যাবে। ডিভাইসটির মাধ্যমেও রক্তে অক্সিজেনের মাত্রা মাপতে পারবেন। সঙ্গে রয়েছে হার্ট রেট সেন্সর। এই স্মার্টওয়াচে ৭০টির বেশি স্পোর্টস মোড রয়েছে। সঙ্গে থাকছে ৫ এটিএম রেজস্ট্যান্ট। তাই ওয়াচটি পরে সাঁতারও কাটা যাবে। কোম্পানির দাবি, এক চার্জে ২১ দিন চলবে এই স্মার্টওয়াচ।

ফায়ার বোল্ট বিস্ট

এ স্মার্টওয়াচে রয়েছে ১.৬৯ ইঞ্চির এইচডি ডিসপ্লে। আয়তকার ডায়ালে এই স্মার্টওয়াচ পাওয়া যাবে। ডিভাইসটি ব্যবহার করে হার্ট রেট ও রক্তে অক্সিজেনের পরিমাণ মাপা যাবে। এছাড়াও, রয়েছে স্লিপ ট্র্যাকিং। কোম্পানির দাবি, এক চার্জে ৮ দিন চলবে এই স্মার্টওয়াচ। শুধু তাই নয়, স্ট্যান্ড বাইতে ১৫ দিন ব্যাক আপ পাওয়া যাবে। এই স্মার্টওয়াচের একাধিক স্পোর্টস মোড ব্যবহার করে একাগুচ্ছ স্পোর্টস অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে।

টাগ ভার্ভ

টাগ ভার্ভ স্মার্টওয়াচে রয়েছে ১.৪ ইঞ্চির ডিসপ্লে। এই ঘড়ির ডায়ালে খুবই পাতলা বেজেল দেখা যাবে। হাতঘড়িটিতে রয়েছে আইপি৬৮ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন। তাই, পানি লেগে অথবা ধুলায় এই স্মার্টওয়াচ খারাপ হওয়ার সম্ভাবনা নেই। এই স্মার্টওয়াচের সাহায্যে আপনি হার্ট-রেট ও রক্তে অক্সিজেনের পরিমাণও মাপতে পারবেন। এছাড়াও, রয়েছে স্লিপ ট্র্যাকিং। কোম্পানির দাবি, এক চার্জে ১০ দিন চলবে এই স্মার্টওয়াচ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে যেসব ফোন
নির্বাচিত

অ্যানড্রয়েড ১১ আসছে সেপ্টেম্বরেই

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!
নির্বাচিত

সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন

চীনা বাজারে উন্মোচিত হলো রিয়েলমি ১১ প্রো ফাইভজি সিরিজের স্মার্টফোন
নির্বাচিত

চীনা বাজারে উন্মোচিত হলো রিয়েলমি ১১ প্রো ফাইভজি সিরিজের স্মার্টফোন

বাজারে এলো সাশ্রয়ী বাজেট গেমিং ফোন ইনফিনিক্স হট ৫০
নির্বাচিত

বাজারে এলো সাশ্রয়ী বাজেট গেমিং ফোন ইনফিনিক্স হট ৫০

অ্যান্ড্রয়েড ফোনেও চালু হবে স্যাটেলাইট সংযোগ
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ফোনেও চালু হবে স্যাটেলাইট সংযোগ

বিকাশে অ্যাড মানি করলেই ১০০ টাকা ক্যাশব্যাক
ছাড় ও অফার

বিকাশ অ্যাপের নতুন যত সেবা

Load More

ট্রেন্ডিং টপিক

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 August 2021

ওয়াটার প্রুফ ৫ স্মার্টওয়াচ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix