Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩ সিরিজের নতুন ডেস্কটপ বাজারে ছেড়েছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৮ আগস্ট ২০২১
৩ সিরিজের নতুন ডেস্কটপ বাজারে ছেড়েছে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

দেশের কম্পিউটার বাজারের জনপ্রিয় নাম ওয়ালটন। সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক বিভিন্ন প্রযুক্তিপণ্য দিয়ে আসছে বাংলাদেশি এই ব্র্যান্ড। এরই প্রেক্ষিতে নতুন ৩টি সিরিজের ডেস্কটপ পিসি বাজারে ছেড়েছে ওয়ালটন। আকর্ষণীয় টাওয়ার কেসিংয়ের কাইমান সিরিজের ওই ডেস্কটপগুলোতে থাকছে ইন্টেলের সর্বশেষ ১০ম প্রজন্মের প্রসেসর। দ্রুতগতির এসএসডি স্টোরেজের পাশাপাশি ডেস্কটপগুলোতে আরো রয়েছে ৭২০০ আরপিএম ১ টেরাবাইট হার্ড ড্রাইভ। মেমোরি হিসেবে আছে ৮ গিগাবাইট ২৬৬৬ মেগাহার্জ ডিডিআর৪ র‌্যামসহ অত্যাধুনিক সব ফিচার।

উল্লেখ্য, বাজারে ওয়ালটনের আভিয়ান ও কাইমান সিরিজের ডেস্কটপগুলো ব্যাপক গ্রাহকচাহিদা পেয়েছে। আভিয়ান সিরিজের ডেস্কটপগুলোতে ব্যবহার করা হয়েছে এএমডি’র রাইজেন সিরিজের প্রসেসর। কাইমান সিরিজের ডেস্কটপে আছে বিশ্বখ্যাত ইন্টেলের প্রসেসর। ওয়ালটনের এসব ডেস্কটপ কেনায় গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। শিক্ষার্থী এবং করপোরেট ক্লায়েন্টদের জন্য রয়েছে কিস্তি সুবিধা এবং বিশেষ মূল্যছাড়।

ওয়ালটন কম্পিউটার বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আসা ডেস্কটপের সিরিজগুলো হলো ‘কাইমান ইএক্স বি’, ‘কাইমান ইএক্স জি’ এবং ‘কাইমান ইএক্স প্রো’। এই সিরিজের ডেস্কটপগুলোর দাম শুরু হয়েছে ৩৪ হাজার ৫০০ টাকা থেকে। মডেলভেদে থাকছে ৩ বছর পর্যন্ত বিক্রয়োত্তর সেবা।

হাই ডেফিনিশন অডিও ফিচারের সঙ্গে এসব ডেস্কটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল ইউএইচডি৬৩০ ইন্টার্নাল গ্রাফিক্স ও ইন্টেল এইচ৪১০ চিপসেট। সব মডেলের ডেস্কটপে থাকছে ১ টেরাবাইট হার্ড ড্রাইভ। পাশাপাশি একটি মডেলে ১২৮ গিগাবাইট এসএসডি এবং অন্য মডেলগুলোতে ২৫৬ গিগাবাইট এসএসডি’র সমন্বয়ে রয়েছে ডুয়েল স্টোরেজ ব্যবস্থা। পাওয়ার সেকশনে ব্যবহৃত হয়েছে ওয়ালটনের নিজস্ব ৮০ প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউনিট। যা গ্রাহকদের জন্য আলাদাভাবেও বাজারজাত করছে ওয়ালটন।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী বলেন, দেশের কম্পিউটার মার্কেটে ওয়ালটন ব্যাপক পরিচিত ও সমাদৃত নাম। বিশেষ করে করোনা মহামারির সময়ে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট কম্পিউটারসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস কেনায় গ্রাহকদের আকর্ষণীয় সব সুবিধা দিয়ে আসছে ওয়ালটন। বর্তমানে বিশ্বব্যাপী আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, গ্রাফিক্স কার্ডের ব্যাপক সংকট থাকায় প্রসেসর, র‌্যাম ও গ্রাফিক্স কার্ড ইত্যাদি কম্পিউটার পণ্য কেনায় ক্রেতাদের চড়া মূল্য গুণতে হয়। কিন্তু এ সময় সাশ্রয়ী মূল্যে ব্যালেন্সড স্পেকের বিল্ড ডেক্সটপ দিচ্ছে ওয়ালটন। তার বিশ্বাস- নতুন এই ডেস্কটপগুলো প্রযুক্তিপ্রেমীদের মন জয় করে নেবে।

জানা গেছে, ডিজিটাল ডিভাইস কেনায় ওয়ালটন প্লাজা ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই সুবিধা দিচ্ছে। পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকছে ব্যাপক মূল্যছাড়। এছাড়া, ওয়ালটন ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট পিসি, ডেস্কটপ কিংবা অল-ইন-ওয়ান কম্পিউটার কিনলেই ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে নিশ্চিত শিক্ষাবৃত্তি। শিক্ষার্থীরা ওয়ালটনের প্রতিটি ডিজিটাল ডিভাইস কেনায় ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি পাচ্ছেন। এ সুযোগ থাকছে ৩১ আগস্ট পর্যন্ত।

বর্তমানে নানা মডেল ও ফিচারের ডেক্সটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, ট্যাব, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, স্পিকার, এসএসডি, এক্সটারর্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ক্যাবল ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। খুব শিগগিরই এক্সেস কন্ট্রোল ডিভাইস, প্রিন্টার, নেটওয়ার্কিং সুইচ, ওয়েবক্যাম ইত্যাদি পণ্যও বাজারে ছাড়বে ওয়ালটনের কম্পিউটার বিভাগ।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটকের ভয়ঙ্কর ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ যেন সাক্ষাৎ মরণফাঁদ
নির্বাচিত

টিকটকের ভয়ঙ্কর ‘ব্ল্যাকআউট চ্যালেঞ্জ’ যেন সাক্ষাৎ মরণফাঁদ

সাশ্রয়ী মূল্যে বাজারের সেরা স্মার্টফোন গ্যালাক্সি এম০২
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে বাজারের সেরা স্মার্টফোন গ্যালাক্সি এম০২

বিশ্বের সবচেয়ে হালকা-পাতলা ফোন
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে হালকা-পাতলা ফোন

স্টেডফাস্ট কুরিয়ারে ক্ষতিগ্রস্ত ২০০+ ব্যবসা: উদ্যোক্তাদের ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া
ই-কমার্স

স্টেডফাস্ট কুরিয়ারে ক্ষতিগ্রস্ত ২০০+ ব্যবসা: উদ্যোক্তাদের ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া

নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৪-তে প্রি-ইনস্টলড অ্যাপ ডিলিটের সুবিধা থাকবে

বন‌্যার্তদের পাশে দাঁড়ালো শাওমি বাংলাদেশ
নির্বাচিত

বন‌্যার্তদের পাশে দাঁড়ালো শাওমি বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix