Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে এল শক্তিশালী ব্যাটারি ও চমৎকার ফিচারের গ্যালাক্সি এফ২২

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 13 September 2021
দেশের বাজারে এল শক্তিশালী ব্যাটারি ও চমৎকার ফিচারের গ্যালাক্সি এফ২২
Share on FacebookShare on Twitter

সম্প্রতি, দেশের বাজারে শক্তিশালী ও উদ্ভাবনী প্রযুক্তির নতুন গ্যালাক্সি এফ২২ স্মার্টফোন নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মিলেনিয়াল প্রজন্ম ও তরুণ প্রফেশনালদের চাহিদা অনুযায়ী চমৎকার ফিচারের সমন্বয়ে মোবাইলটি তৈরি করা হয়েছে।

এই উপলক্ষে স্যামসাং বাংলাদেশ’র হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “ইন্ডাস্ট্রির নেতৃত্বস্থানীয় স্পেসিফিকেশন ও ফিচারসমৃদ্ধ ফ্ল্যাগশিপ সিরিজের সংখ্যার পরিপ্রেক্ষিতে স্যামসাং বরাবরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে প্রিয় একটি ব্র্যান্ড। তবে, উন্নত ফিচারের ফ্ল্যাগশিপ মোবাইল সাধারণত বেশ ব্যয়বহুল হয়। চলমান কোভিড-১৯ মহামারির ফলে অসংখ্য মানুষ আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন; ফলে, সবার পক্ষে উন্নত ফিচারের স্মার্টফোন ব্যবহার করা সম্ভব নয়। তাই, স্যামসাং বাংলাদেশ দেশের বাজারে ক্রেতাদের জন্য অসাধারণ ফিচারের সাশ্রয়ী মূল্যের নতুন গ্যালাক্সি এফ২২ স্মার্টফোন এনেছে। আমরা আশা করছি, এ মোবাইলটি ব্যবহারকারীদের চমৎকার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে তাদের সেরা বন্ধু হয়ে উঠবে।”

এ ফোনে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি; ফলে, ব্যবহারকারীরা ব্যাটারি লাইফ শেষ হওয়ার চিন্তা না করেই হোম অফিস, অনলাইন ক্লাস, সিনেমা ও গেমিং উপভোগ করতে পারবেন। মাল্টি-টাস্কিং-এর জন্য বর্তমানে শক্তিশালী ব্যাটারি অপরিহার্য এবং এমন সাশ্রয়ী মূল্যের মোবাইলে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকা সত্যিই অবিশ্বাস্য।

অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর সমৃদ্ধ এ স্মার্টফোনটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ- এর দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। সফটওয়্যারের দিক থেকে এ ফোনে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম ও প্রতিষ্ঠানের ওয়ান ইউআই ৩.১ রয়েছে। এর দ্রুত গেমিং ও ভিডিও পারফরমেন্স ব্যবহারকারীদের দিবে চমৎকার স্মার্টফোনের অভিজ্ঞতা। জেন জি ও সহস্রাব্দ প্রজন্মের ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি করা গ্যালাক্সি এফ২২ – এ রয়েছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ও মিনিমালিস্ট স্ল্যাব-লাইক ডিজাইনের বড় ডিসপ্লে। এর ৯০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের দিবে মসৃণ স্ক্রলিং, ট্রানজিশন ও দ্রুত ওয়েব ব্রাউজিংয়ের দুর্দান্ত অভিজ্ঞতা।

কর্নিং গরিলা গ্লাস ৫ থাকায় গ্যালাক্সি এফ২২ –এর স্ক্রিন দাগ পড়া থেকে সুরক্ষিত থাকে। ফলে, মোবাইলের ক্ষতি হতে পারে এমন দুশ্চিন্তা ছাড়াই ব্যবহারকারীরা যেকোনো অ্যাডভেঞ্চারে যেতে পারেন এবং ছবি তুলতে পারেন। এসব স্পেসিফিকেশন ছাড়াও স্মার্টফোনটিতে আরও অসাধারণ ফিচার রয়েছে। এতে আছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক ও মাইক্রোএসডি কার্ড স্লট।

সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফিচারের স্মার্টফোনের আদর্শ উদাহারণ হলো স্যামসাং গ্যালাক্সি এফ২২। তাই, পরিবর্তিত সময়ের সাথে তাল মিলিয়ে স্মার্টফোন ব্যবহার করতে চাইলে যে কেউ নির্ধিদ্বায় এ মোবাইলটি ব্যবহার করতে পারেন।

স্টাইলিশ ডিজাইনের ডেনিম ব্ল্যাক ও ডেনিম ব্লু কালারে উপলব্ধ গ্যালাক্সি এফ২২ ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের রুচিশীল পছন্দের বহিঃপ্রকাশ ঘটাতে পারেন। কালার দুটি জেন জি ও সহস্রাব্দ প্রজন্মের ব্যবহারকারীদের জন্য আদর্শ। দুর্দান্ত ফিচারের এ স্মার্টফোনটির বর্তমান বাজার মূল্য মাত্র ১৮,৪৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যালাক্সি এফ২২স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিবন্ধনবিহীন মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ নিতে হবে
নির্বাচিত

নিবন্ধনবিহীন মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ নিতে হবে

নকিয়া তাক লাগানো স্মার্টফোন আনল
নির্বাচিত

নকিয়া তাক লাগানো স্মার্টফোন আনল

এই ফোনের পেছনের ক্যামেরার দিয়েও সেলফি তোলা যাবে
নির্বাচিত

এই ফোনের পেছনের ক্যামেরার দিয়েও সেলফি তোলা যাবে

বিপাকে পড়তে পারেন অ্যানড্রয়েড ব্যবহারকারীরা
নির্বাচিত

বিপাকে পড়তে পারেন অ্যানড্রয়েড ব্যবহারকারীরা

হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাটের সুবিধা এলো
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে ভয়েস চ্যাটের সুবিধা এলো

প্রান্তিক আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে নকিয়া
নির্বাচিত

প্রান্তিক আয়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে নকিয়া

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

রাজস্ব ও নিরাপত্তা রক্ষায় বড় হাতিয়ার ‘এনইআইআর’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের নিবন্ধন দুই ধাপে চালুর পরিকল্পনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 September 2021

দেশের বাজারে এল শক্তিশালী ব্যাটারি ও চমৎকার ফিচারের গ্যালাক্সি এফ২২

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix