Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আসুস রগ ফোন ৫ বনাম শাওমি ১১ টি প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
আসুস রগ ফোন ৫ বনাম শাওমি ১১ টি প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন
Share on FacebookShare on Twitter

আসুস এবং শাওমি এখনকার বাজারে বেশ পরিচিত এবং জনপ্রিয় মোবাইল ব্র্যান্ডের নাম। আজকে আমরা আলোচনা করব আসুস এবং শাওমি এর দুইটি ফোন নিয়ে। ফোন দুইটি হল আসুস রগ ফোন ৫ এবং শাওমি ১১ টি প্রো। এগুলো হতে চলেছে উক্ত কোম্পানীর হাই বাজেটের ফোন। ফিচারের কোন কমতি রাখা হয়নি এই ফোন গুলোতে। অসাধারণ হতে চলেছে ফোন দুইটি। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।

প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
আসুস রগ ফোন ৫ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চি বিশিষ্ট ও এল ই ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪৪৮ পিক্সেল। এই ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১৪৪ হার্জ। কর্নিং গরিলা গ্লাস এর নিরাপত্তা দেওয়া হয়েছে এই ফোনটিতে।

শাওমি ১১ টি প্রোঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৫। এছাড়া এর ডিসপ্লে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ। কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস এর নিরাপত্তা দেওয়া হয়েছে এই ফোনটিতে।

এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।
আসুস রগ ফোন ৫ঃ এই মোবাইলটির আয়তন হবে ১৭২.৮X৭৭.২X১০.২৯ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ২৩৮ গ্রাম।
শাওমি ১১ টি প্রোঃ উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৪.১X৭৬.৯X৮.৮ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ২০৪ গ্রাম।

এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে।
আসুস রগ ফোন ৫ঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬৬০। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৮/১২ জিবি র‍্যাম ও ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৬,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.২, ৬৫ ওয়াটের ফাস্ট চার্জ, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলকের সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
শাওমি ১১ টি প্রোঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৫জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬৬০। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৮/১২ জিবি র‍্যাম ও ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৫,০০০ এম এ এইচ এর ব্যাটারি, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.২, ১২০ ওয়াটের ফাস্ট চার্জ, ধূলা ও জলপ্রতিরোধী ক্ষমতা, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলকের সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।

এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে।
আসুস রগ ফোন ৫ঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও অপরটি হবে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ২৪ মেগাপিক্সেলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/১২০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট, স্লো মোশন, এ আই ক্যামেরা এর সুবিধা।

শাওমি ১১ টি প্রোঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও অপরটি হবে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/১২০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে এইচ ডি আর, গাইরো- ই আই এস ও পোরট্রেইট, প্যানোরামা, লেজার অটোফোকাস, এ আই ক্যামেরা ও ৪কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা।

এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
আসুস রগ ফোন ৫ঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭,৯০৮ টাকা।
শাওমি ১১ টি প্রোঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫,২৭৫ টাকা।

এখানে দুইটি ফোনের তূলনা করা হয়েছে তার দুইটি ফোনেই দেওয়া হয়েছে অসাধারণ ফিচার। তবে একেকটি ফোনে একেক রকম সুবিধা বেশি পাওয়া যাবে। আমার ব্যক্তিগতভাবে ফোন দুটির মধ্যে শাওমি ১১ টি প্রো ফোনটিই বেশি ভাল লেগেছে।

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

তিন দিন ব্যাকআপ দেবে যে ফোন
নির্বাচিত

তিন দিন ব্যাকআপ দেবে যে ফোন

কোয়ারেন্টাইন মানতে বাধ্য করতে মোবাইল ফোন ট্র্যাকিং
নির্বাচিত

কোয়ারেন্টাইন মানতে বাধ্য করতে মোবাইল ফোন ট্র্যাকিং

স্মার্টফোনের দাম কমালো অপো
নির্বাচিত

স্মার্টফোনের দাম কমালো অপো

২০১৯সালে ইউটিউব আয়ের হিসেবে শীর্ষে যারা
নির্বাচিত

ইউটিউবে আসছে কেনাকাটার ফিচার

ফরচুন চায়না ২০২৩ ইমপ্যাক্ট ৬৫ লিস্ট অব স্টার্টআপসে রিয়েলমি
নির্বাচিত

ফরচুন চায়না ২০২৩ ইমপ্যাক্ট ৬৫ লিস্ট অব স্টার্টআপসে রিয়েলমি

‘ঘুমিয়েই’ পয়সা কামাচ্ছেন টুইচ স্ট্রিমাররা
নির্বাচিত

‘ঘুমিয়েই’ পয়সা কামাচ্ছেন টুইচ স্ট্রিমাররা

Load More

ট্রেন্ডিং টপিক

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ
ই-কমার্স

পাঠাও এবং ডান অ্যান্ড ব্রাডস্ট্রিট-এর মধ্যে পার্টনারশিপ

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix