Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নয় বছরের মধ্যে ওয়ালটন হবে অন্যতম গ্লোবাল ব্র্যান্ড : গোলাম মুর্শেদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 24 September 2021
নয় বছরের মধ্যে ওয়ালটন হবে অন্যতম গ্লোবাল ব্র্যান্ড : গোলাম মুর্শেদ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন। এবার বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এজন্য ‘গো গ্লোবাল’ স্লোগানে তারা নির্ধারণ করেছে ‘ভিশন-২০৩০’। অর্থাৎ আগামি নয় বছর বা ২০৩০ সালের মধ্যে গ্লোবাল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হবে বাংলাদেশের ওয়ালটন। এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের টেক জায়ান্ট খ‌্যাত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ।

বুধবার রাতে (২২ সেপ্টেম্বর, ২০২১) সুইজারল্যান্ডের জেনেভা শহরের হোটেল প্রেসিডেন্ট উইলসনের বলরুমে অনুষ্ঠিত রোড শো’র সমাপনী অধিবেশনে ধন্যবাদ জ্ঞাপনকালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ এ প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক ওই রোড শো’র আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোড শো’তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, জেনেভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোঃ মোস্তাফিজুর রহমান, বিএসইসি চেয়ারম‌্যান অধ‌্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, আইসিটি বিভাগের সিনিয়র সেক্রেটারি এন এম জিয়াউল আলম, অর্থ বিভাগের সিনিয়র সেক্রেটারি আব্দুর রউফ তালুকদার, যুগ্ম সচিব সিরাজুন নূর চৌধুরী, বেপজার এক্সিকিউটিভ চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস, বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহম্মেদ, নির্বাহী পরিচালক সাইফুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক ভিডিও বার্তায় বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।

গোলাম মুর্শেদ বলেন, এক যুগ আগেও মানুষকে প্রতিবেশির বাড়ির রেফ্রিজারেটরে খাবার সংরক্ষণের জন্য যেতে হতো। যা তাদের জন্য ছিলো অবমাননাকর। কারণ অন্যের বাড়ির ফ্রিজে খাবার রাখতে গিয়ে অনেক সময়ই কটু কথা শুনতে হতো। কিন্তু ১২ বছরের মধ্যে সেই চিত্র পাল্টে গেছে। বাংলাদেশের সব শ্রেণীর মানুষই এখন রেফ্রিজারেটর কেনার সামর্থ অর্জন করেছে। কারণ বর্তমানে রেফ্রিজারেটরসহ অন্যান্য ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য মূল্য সাশ্রয়ী। যা সম্ভব হয়েছে বর্তমান সরকারপ্রধান এবং সরকারের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের নেয়া সময়োপযোগী পদক্ষেপগুলোর কারণে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। যা তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলার স্বপ্ন সফল করতে আমরা কাজ করছি। আমি সবাইকে আশ্বস্ত করছি আগামি নয় বছরে গ্লোবাল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হবে বাংলাদেশের ওয়ালটন। আসুন বিশ্বদরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সবাই একযোগে কাজ করি।

উল্লেখ‌্য, বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ সুযোগ-সুবিধা এবং উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশ্বের বিভিন্ন দেশে ‘দি রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক রোড শো করছে বিএসইসি। এর আগে গত ২০ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জুরিখে রোড শোর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। বিএসইসির ওই আয়োজনে অন্যতম সহযোগি ওয়ালটন।
রোড শো’তে সম্পৃক্ততার জন্য বিএসইসি চেয়ারম্যান ওয়ালটনকে ধন্যবাদ জানান।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিইউভি রাইনল্যান্ড কোয়ালিটি সার্টিফাইড রিয়েলমি সি২১ এখন বাংলাদেশে
নির্বাচিত

টিইউভি রাইনল্যান্ড কোয়ালিটি সার্টিফাইড রিয়েলমি সি২১ এখন বাংলাদেশে

ভিভোর ঈদ অফারে লাখ টাকা ক্যাশব্যাক
ছাড় ও অফার

ভিভোর ঈদ অফারে লাখ টাকা ক্যাশব্যাক

এসি ও এয়ার কুলারের পার্থক্য কী, কোনটা কিনবেন?
নির্বাচিত

এসি ও এয়ার কুলারের পার্থক্য কী, কোনটা কিনবেন?

প্লে স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড অ্যাপ
নির্বাচিত

প্লে স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড অ্যাপ

নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন
নির্বাচিত

নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েন

আগামী বছর সেপ্টেম্বরে আসতে পারে ফোল্ডেবল আইফোন
নির্বাচিত

আগামী বছর সেপ্টেম্বরে আসতে পারে ফোল্ডেবল আইফোন

Load More

ট্রেন্ডিং টপিক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 September 2021

নয় বছরের মধ্যে ওয়ালটন হবে অন্যতম গ্লোবাল ব্র্যান্ড : গোলাম মুর্শেদ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix