Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এ৫২এস ফাইভজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 September 2021
কোয়াড ক্যামেরা ও স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে গ্যালাক্সি এ৫২এস
Share on FacebookShare on Twitter

ভোক্তাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো উন্নত করে তুলতে এবং ফাইভজি প্রযুক্তির জগতে বিচরণের সুযোগ করে দিতে স্যামসাং বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে নিজেদের ‘এ’ সিরিজের নতুন ফোন গ্যালাক্সি এ৫২এস ফাইভজি। স্যামসাং ‘এ’ সিরিজের এই সর্বশেষ সংস্করণটির বাজার মূল্য মাত্র ৪৪,৯৯৯ টাকা।

এর আগে বাজারে আসে স্যামসাং গ্যালাক্সি এ৫২, যা স্মার্টফোনপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এই চাহিদাকে মাথায় রেখেই স্যামসাং গ্যালাক্সি এ৫২ -এর পরবর্তী উন্নত সংস্করণটি নিয়ে এসেছে, যা গ্যালাক্সি এ৫এক্স সিরিজের জনপ্রিয়তার ধারাবাহিকতাকে অটুট রাখবে বলে আশা করা যাচ্ছে।

“বি ফাইভজি রেডি উইথ ফিউচার কম্প্যাটিবিলিটি” এই নীতিতে অনুপ্রাণিত হয়ে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফাইভজি স্মার্টফোনটি তৈরি করেছে, যার দূর্দান্ত ফাইভজি ফিচারগুলো ব্যবহারকারীর সামনে সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

এসডিএম ৭৭৮জি অক্টা-কোর প্রসেসর, ৮ জিবি র‍্যাম (কাস্টোমাইজ যোগ্য) এবং ১২৮ জিবি স্টোরেজ সমৃদ্ধ গ্যালাক্সি এ৫২এস ফাইভজি ব্যবহারের ক্ষেত্রে দেবে স্বাচ্ছন্দ্য ও দ্রুতগতির পূর্ণ নিশ্চয়তা। ৬.৫-ইঞ্চির এফএইচডি এসঅ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজের স্ক্রিন রিফ্রেশ রেট সম্পন্ন ফোনটির সিল্কের মতো মসৃণ স্ক্রল এবং গেমিং যে কারো নজর কাড়বে। এছাড়া, সেটটির দ্রুতগতির প্রসেসর ও এআই গেম বুস্টারের চমৎকার সমন্বয় ব্যবহারকারীদের দিবে নিরবচ্ছিন্ন এবং দুর্দান্ত গেমিংয়ের মজা।

গ্যালাক্সি এ৫২এস ফাইভজিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল মূল ক্যামেরা, সাথে ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আলোকচিত্রপ্রেমীরা এই ক্যামেরা সেটআপের মাধ্যমে ঝকঝকে ও উজ্জ্বল ছবি তুলতে পারবেন, এবং কোনো ধরনের ঝাঁকুনি ছাড়াই অটোমেটিক মোডে পরিষ্কার সব ছবি তুলে প্রিয় মুহুর্তগুলোকে ফ্রেমবন্দী করে রাখতে পারবেন। যেকোনো সময় সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য স্মার্টফোনটির ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় তোলা সেলফিগুলোও দেখাবে প্রাণবন্ত।

ফোনটিতে রয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি এবং ২৫ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা, যা ব্যবহারকারীদের নিরবচ্ছিন্নভাবে সারাদিন কাজ করার নিশ্চয়তা দেয়। এছাড়াও, এ৫২এস ফাইভজি’র অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অলওয়েস অন ডিসপ্লে (এওডি) এবং ডুয়াল মেসেঞ্জার।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল, মো মুয়ীদূর রহমান বলেন, “উন্নত ফিচার সম্পন্ন গ্যালাক্সি এ৫২এস ফাইভজি ডিভাইসটিতে রয়েছে আকর্ষণীয় বৈশিষ্ট্য এবং অত্যাধুনিক প্রযুক্তির অনন্য সংযোজন। এই ফোনটি আমাদের ব্যবহারকারীদেরকে আসন্ন ফাইভজি প্রযুক্তির সুবিধাগুলি উপভোগ করতে এবং অফুরন্ত সম্ভাবনার এক নতুন জগতে বিচরণের সুযোগ করে দিবে।

এ বিষয়ে আরো তথ্য জানতে স্যামসাংয়ের ফেসবুক পেইজ এবং ওয়েবসাইট www.samsung.com -এ চোখ রাখুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যালাক্সি এ৫২এসস্যামসাং গ্যালাক্সি এ৫২এস

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এস২০ ও বাডস প্লাসের ছবি প্রকাশ
নির্বাচিত

গ্যালাক্সি এস২০ ও বাডস প্লাসের ছবি প্রকাশ

৫ আগস্টেই আসছে ফাইভজি গ্যালাক্সি জেড ফোল্ড ২
নির্বাচিত

৫ আগস্টেই আসছে ফাইভজি গ্যালাক্সি জেড ফোল্ড ২

স্যামসাংয়ের ৫জি ফোন গ্যালাক্সি এ৪২
নির্বাচিত

স্যামসাংয়ের ৫জি ফোন গ্যালাক্সি এ৪২

নতুন ইঞ্জিনের সাথে এল হোন্ডা এক্স ব্লাড
অটোমোবাইল

নতুন ইঞ্জিনের সাথে এল হোন্ডা এক্স ব্লাড

অ্যান্ড্রয়েড ফোনে বিনা মূল্যে স্যাটেলাইট সংযোগ আনছে গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ফোনে বিনা মূল্যে স্যাটেলাইট সংযোগ আনছে গুগল

করোনাকালেও অনলাইনে বিক্রি বেড়েছে গাড়ির
অটোমোবাইল

করোনাকালেও অনলাইনে বিক্রি বেড়েছে গাড়ির

Load More

ট্রেন্ডিং টপিক

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি
প্রযুক্তি সংবাদ

হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 September 2021

স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এ৫২এস ফাইভজি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix