Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে প্রথম ‘হেলিও জি৯৬ প্রসেসরের’ ফোন আনছে ইনফিনিক্স!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 3 November 2021
দেশে প্রথম ‘হেলিও জি৯৬ প্রসেসরের’ ফোন আনছে ইনফিনিক্স!
Share on FacebookShare on Twitter

র্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স খুব শিগগিরই তার পোর্টফোলিওতে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস ‘নোট ১১ প্রো’ যুক্ত করতে যাচ্ছে। কাঙ্ক্ষিত এই মোবাইলকে ঘিরে বিগত কয়েক সপ্তাহ ধরে টেকপাড়ায় নানা গুঞ্জন শুরু হয়েছে এবং দেশের ক্রমবর্ধমান স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে দেখা দিয়েছে তুমুল আগ্রহ।

বিভিন্ন সূত্রমতে, ‘নোট ১১ প্রো’ স্মার্টফোনের মাধ্যমে বাংলাদেশে এবারই প্রথম ‘হেলিও জি৯৬ প্রসেসর’ আনতে যাচ্ছে ইনফিনিক্স। এটির অক্টা-কোর প্রসেসরে রয়েছে সর্বোচ্চ ২.০৫গিগাহার্টজ ক্লক স্পিড সম্বলিত দুটি শক্তিশালী আর্ম কর্টেক্স-এ৭৬ সিপিইউ কোর এবং নির্বিঘ্ন ও কার্যকরী গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য আরো আছে আর্ম এমএএলআই-জি৫৭ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)। ‘নোট ১১ প্রো’ তার চমকপ্রদ ফিচার ও সক্ষমতার সমন্বয়ে ব্যবহারকারীদের উচ্চ-রেজ্যুলেশনের চলচ্চিত্র সহ নানাবিদ বিনোদন উপভোগের অভাবনীয় অভিজ্ঞতা এনে দেবে।

আরো জানা যাচ্ছে, ‘নোট ১১ প্রো’তে থাকতে পারে ১২০হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত ৬.৯৫ এফএইচডি+ আলট্রা-ফ্লুয়িড ডিসপ্লে এবং ১৮০হার্টজ টাচ স্যাম্পলিং রেট। স্বনামধন্য ‘টিউভি রেইনল্যান্ড’ স্বীকৃত এই ফিচার স্মার্টফোন ব্যবহারকালে চোখের অবসাদ কমিয়ে আনে, তাই গ্রাহকরা দীর্ঘসময় ধরে স্বাচ্ছন্দ্যের সঙ্গে স্ক্রিনে মনোযোগ ধরে রাখতে সক্ষম হয়। ইনফিনিক্স ‘নোট ১১ প্রো’তে ৩০ এক্স আল্ট্রা জুমের ৬৪ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা থাকবে। এটিতে আরো আছে ৩০ এক্স ডিজিটাল জুমের ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স, যেটি যেকোনো আলোতে ব্যবহাকারীদের আকর্ষণীয় ছবি তুলতে সাহায্য করবে। এছাড়া, দ্রুত অটোফোকাস সুবিধার ফ্রন্ট-ফেসিং ১৬ মেগাপিক্সেল নাইট সেলফি ক্যামেরায় স্পষ্ট ছবি তুলতে পারবেন ব্যবহারকারীরা।

অধিকন্তু, আসন্ন ইনফিনিক্স নোট ১১ প্রো স্মার্টফোনে থাকতে পারে ৮জিবি র‌্যাম, যেটি ১১জিবি পর্যন্ত বর্ধিত করা সম্ভব হবে এবং ডিভাইসটি ‘এক্সওএস ১০’ সিস্টেমে অপারেট করবে। ইনফিনিক্স ভক্তরা নোট ১১ প্রো তিনটি বিশেষ রঙ ‘মিথরিল গ্রে’, ‘হ্যাজ গ্রিন’ এবং ‘মিস্ট ব্লু’তে পাবেন বলে আশা করা যাচ্ছে।

সবমিলিয়ে ‘নোট ১১ প্রো’ অভিনব ও সমৃদ্ধ ফিচারের গেমিং অভিজ্ঞতা এবং অত্যাধুনিক প্রযুক্তির মিশেলে স্টাইল ও ব্যতিক্রমী পারফরম্যান্স উপহার দিবে গ্রাহকদের। যদিও স্মার্টফোনটি ঠিক কবে বাজারে আসবে তা এখনো জানায়নি ইনফিনিক্স। তবে আশা করা যাচ্ছে চলতি বছরের নভেম্বরেই ‘নোট ১১ প্রো’ হাতে পেতে পারেন গ্রাহকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নচ ডিজাইন ছাড়াই আসবে আইফোন ১৪
নির্বাচিত

নচ ডিজাইন ছাড়াই আসবে আইফোন ১৪

সি সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি
নির্বাচিত

সি সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

চলতি বছর বাজারে আসছে না সারফেস নিও
নির্বাচিত

চলতি বছর বাজারে আসছে না সারফেস নিও

স্যামসাং-শাওমি নয়, সর্বাধিক বিক্রিত স্মার্টফোন কোনটি জানুন
নির্বাচিত

স্যামসাং-শাওমি নয়, সর্বাধিক বিক্রিত স্মার্টফোন কোনটি জানুন

বস্তি থেকে মাইক্রোসফটের ম্যানেজার
নির্বাচিত

বস্তি থেকে মাইক্রোসফটের ম্যানেজার

ডেলের নতুন রাগড ট্যাবলেট ল্যাটিটিউড ৭২৩০
নির্বাচিত

ডেলের নতুন রাগড ট্যাবলেট ল্যাটিটিউড ৭২৩০

Load More

ট্রেন্ডিং টপিক

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার
প্রযুক্তি সংবাদ

প্রি-অর্ডারে ভিভো ভি৮০ লাইট ৫জি, থাকছে ০% ইএমআই ও বিশেষ উপহার

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 November 2021

দেশে প্রথম ‘হেলিও জি৯৬ প্রসেসরের’ ফোন আনছে ইনফিনিক্স!

Techzoom.TV |
TechzoomTV