Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইংল্যান্ডে স্কুলে কিশোররা শিখবে পর্ন ও বাস্তবের পার্থক্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
ইংল্যান্ডে স্কুলে কিশোররা শিখবে পর্ন ও বাস্তবের পার্থক্য
Share on FacebookShare on Twitter

ইংল্যান্ডের স্কুলগুলোতে কিশোরদের পর্নোগ্রাফি আর বাস্তব জীবনে সম্পর্কের পার্থক্য শেখানো হবে। লক্ষ্য হচ্ছে, অনলাইনে ছড়ানো নারী বিদ্বেষ, বিষাক্ত পৌরুষবাদ এবং সহিংস আচরণ ঠেকানো।

সরকারের নতুন কৌশলের অংশ হিসেবে যে শিশুদের বয়স ১১ বছর বা তার বেশি এবং যাদের আচরণে নারী বিদ্বেষের লক্ষণ দেখা যাচ্ছে, তারা এই কৌশলের আওতায় আসবে বলে এ নিয়ে এক প্রতিবেদনে লিখেছে দেশটির দৈনিক পত্রিকা গার্ডিয়ান।

শিক্ষকদের জন্য বাড়তি প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে বা অনলাইনে উদ্বেগজনক আচরণ দেখলে কীভাবে তারা হস্তক্ষেপ করবেন, সেটাও শেখানো হবে। পাশাপাশি ক্ষতিকর আচরণের ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের পাঠানো যাবে বিশেষ আচরণগত কোর্সে।

এই উদ্যোগের ঘোষণা দিতে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “প্রত্যেক অভিভাবকের নিশ্চিন্ত থাকার কথা যে, তার মেয়েটি স্কুল, অনলাইন এবং ব্যক্তিগত সম্পর্কে নিরাপদ রয়েছে।”

“কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিষাক্ত ধারণা খুব অল্প বয়সেই গড়ে উঠছে এবং সেই ধারণাগুলোকে কেউ চ্যালেঞ্জ করছে না।”

সরকারি কৌশলে প্রযুক্তি সংশ্লিষ্ট ঝুঁকির দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। এতে ডিপফেইক, অনলাইন হয়রানি, নিপীড়ন, সহপাঠীদের চাপ, স্টকিং এবং পর্ন লিটারেসির মতো বিষয় থাকছে। পর্ন লিটারেসির অংশ হিসেবে শেখানো হবে কল্পনার জগৎ আর বাস্তব সম্পর্কের পার্থক্য।

২০২৬ সালের সেপ্টেম্বর থেকে বাধ্যতামূলক হতে যাওয়া আরএসএইচই পাঠ্যক্রমের সঙ্গেও এই উদ্যোগ যুক্ত হবে। নতুন পাঠ্যক্রমে এআই লিটারেসি, ডিপফেইক এবং অনলাইন ক্ষতির বিষয়ে হালনাগাদ পাঠ যুক্ত থাকছে।

মাধ্যমিক পর্যায়ের শিশুদের জন্য আরও বিস্তৃত বিষয়াদি থাকবে পাঠ্যক্রমে। এ পর্যায়ে সম্মতি, সুস্থ সম্পর্ক এবং নিজেদের প্রাইভেট ছবি শেয়ার করার ঝুঁকি নিয়ে তাদের সচেতন করতে বিশেষজ্ঞদের যুক্ত করে একটি পাইলট প্রকল্প চালাবে সরকার।

এই নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নারী ও শিশু সুরক্ষাবিষয়ক মন্ত্রী জেস ফিলিপস বলেন, “একটি কৌশল কাগজে লেখা কিছু শব্দ মাত্র। আমরা জানি, শুধু শব্দ যথেষ্ট নয়। আসল বিষয় হলো বাস্তব পদক্ষেপ।”

ইংল্যান্ড ও ওয়েলসের ডোমেস্টিক অ্যাবিউজ কমিশনার নিকোল জ্যাকবস বলেন, “আজ ঘোষিত কৌশলটি সমস্যার ব্যাপকতা এবং এর পেছনে থাকা নারী বিদ্বেষী মনোভাব মোকাবিলার প্রয়োজন সঠিকভাবেই চিহ্নিত করেছে।”

তবে, এ উদ্যোগের সীমাবদ্ধতার বিষয়টিও উঠে এসেছে তার বক্তব্যে। “এই লক্ষ্য অর্জনের লক্ষ্যে বিনিয়োগের পরিমাণটি একেবারেই অপর্যাপ্ত।”

তিনি আরও বলেন, “এখনো বিশেষায়িত সেবাগুলোর জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থায়ন নেই, ফলে ভুক্তভোগীরা নিজেদের এলাকায় প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না। এই উদ্যোগগুলোতে রেফারাল বাড়বে ধরে নেওয়া হচ্ছে, কিন্তু সেই চাপ সামলানোর মতো অবকাঠামো স্কুলগুলোতে নেই।”

গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মনে করেন, এই লড়াইয়ের শুরুটা আসলে ছেলেদের কীভাবে বড় করা হচ্ছে, সেখান থেকে। তার ভাষায়, বিষাক্ত পৌরুষবাদ আর নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা একে অপরের সঙ্গে জড়িত।

“একজন বাবা হিসেবে চাই, আমার ছেলেরা জানুক যে পুরুষত্ব মানে দয়ালু ও সহানুভূতিশীল হতে পারা; আর আমার মেয়ে যেন ভীতি ছাড়াই বাঁচতে পারে।”

নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে সহিংসতা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে নেওয়া এই কৌশলের তিনটি মূল স্তম্ভ থাকছে। এর মধ্যে আছে অনলাইনে অ্যান্ড্রু টেইটের মতো ‘ম্যানোস্ফিয়ার’ প্রভাবকদের ক্ষতিকর প্রভাব থেকে কিশোরতরুণদের দূরে রাখা, ধর্ষণ ও যৌন অপরাধ দমনে বিশেষ দল গঠন এবং ভুক্তভোগীদের সহায়তায় প্রায় ৫৫ কোটি পাউন্ডের তহবিল বরাদ্দ।

নারী অধিকার সংগঠন ‘এন্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন কোয়ালিশনে’র পরিচালক আন্দ্রেয়া সাইমনও সতর্ক করে বলেন, উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য হলেও বিদ্যমান সরকারি ও স্বেচ্ছাসেবী সেবায় সীমাবদ্ধতার কারণে এটি বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে।

ডিজিটাল দুনিয়ায় বড় হওয়া নতুন প্রজন্মের জন্য এই উদ্যোগ কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে শিক্ষা, প্রযুক্তি সচেতনতা এবং ভুক্তভোগীদের বাস্তব সহায়তা একসঙ্গে এগোতে পারার ওপর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এআই লিটারেসিডিপফেক

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম্পিউটারে যে জ্ঞানগুলো না থাকলেই নয়
নির্বাচিত

কম্পিউটারে হঠাৎ গেম বন্ধ হয়ে যাওয়ার কিছু কারণ

আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন আনছে শাওমি
প্রযুক্তি সংবাদ

যেসব স্মার্টফোন পাচ্ছে এমআইইউআই ১৪ আপডেট, তালিকা প্রকাশ

৪ ন্যানোমিটার প্রযুক্তিতে আসছে স্ন্যাপড্রাগন ৫১০০ চিপসেট
নির্বাচিত

৪ ন্যানোমিটার প্রযুক্তিতে আসছে স্ন্যাপড্রাগন ৫১০০ চিপসেট

আপডেট ফিচার নিয়ে ৭ হাজার টাকায় নকিয়ার স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

আপডেট ফিচার নিয়ে ৭ হাজার টাকায় নকিয়ার স্মার্টফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন
নির্বাচিত

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

২০২০: শীর্ষ আইফোন অ্যাপ
প্রযুক্তি সংবাদ

২০২০: শীর্ষ আইফোন অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ
নির্বাচিত

ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

রপ্তানিতে আইটিইএস খাতে নীতিসহায়তা চাইল বাক্কো
প্রযুক্তি সংবাদ

রপ্তানিতে আইটিইএস খাতে নীতিসহায়তা চাইল বাক্কো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন
অর্থ ও বাণিজ্য

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন

অ্যাপভিত্তিক সিএনজি অটোরিকশা সেবা বন্ধ না করার দাবিতে...

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সিল প্যাকে ব্যবহৃত ফোন, কান্ট্রি লকড সেটের অভিযোগ মোবাইল বাজ বিডি বিরুদ্ধে

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ ডিসেম্বর ২০২৫

ইংল্যান্ডে স্কুলে কিশোররা শিখবে পর্ন ও বাস্তবের পার্থক্য

Techzoom.TV |
TechzoomTV