Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাড়ছে মোবাইল সেটের দাম, সংকটের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 November 2021
দেশের বাজারে কোন মোবাইলের দাম কত?

দেশের বাজারে কোন মোবাইলের দাম কত

Share on FacebookShare on Twitter

বিশ্বে দীর্ঘদিন ধরে মোবাইলের চিপ সংকট রয়েছে। এই সংকট দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। মোবাইলের প্যানেলেও সংকট দেখা দিয়েছে। এসব কারণে মোবাইলের দাম বাড়ছে বিশ্বে। সেই প্রভাব পড়েছে বাংলাদেশর মোবাইল ফোনের বাজারেও। এ ছাড়া নতুন যুক্ত হয়েছে ডলারের দাম ও জাহাজ ভাড়া বৃদ্ধির চাপ। ফলে এরই মধ্যে দেশে মোবাইলের দাম আগের চেয়ে ১০ থেকে ২০ শতাংশ বেড়েছে। কয়েকটি ব্র্যান্ড এরই মধ্যে দাম বাড়িয়েছে, কেউ কেউ বাজার পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে প্রতি মাসে ১০ লাখের মতো স্মার্টফোন বিক্রি হয়। বাজার চাহিদা এটাই। তবে বাজারে বর্তমানে সরবরাহ রয়েছে সাড়ে সাত থেকে ৮ লাখের মতো স্মার্টফোন। আরও জানা গেলো, বছরে এখন ১ কোটি ১০ লাখ থেকে ২০ লাখ স্মার্ট ফোন বিক্রি হয়। যার মার্কেট শেয়ার মোট বিক্রি হওয়া মোবাইলের ৪০ শতাংশের মতো।

 

বিএমপিআইএ’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, নতুন বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশে মোবাইল সংকট তীব্র হবে। চিপসেটের সংকট আরও বাড়বে, ফলে দামও বেড়েছে। আগামীতে প্যানেলের সংকট তৈরি হবে। টেলিভিশনের প্যানেল সংকটের কারণে টিভির দাম বেড়েছে। মোবাইলের প্যানেল সংকট না কমলে দাম আরও বাড়বে। তিনি মনে করেন, প্রথম প্রান্তিকের পরে বোঝা যাবে সংকট কাটতে কতদিন লাগতে পারে। তিনি জানান, ক্রিসমাসের ছুটি ও চাইনিজ নিউ ইয়ার না গেলে এ সংকট হয়তো কাটবে না।

তিনি আরও জানান, দেশে এরই মধ্যে কয়েকটি মোবাইল ব্র্যান্ড দাম বাড়িয়েছে। এরমধ্যে গত ১ নভেম্বর থেকে অপো, ভিভোসহ আরও কয়েকটি ব্র্যান্ড দাম বাড়িয়েছে। স্যামসাং, রিয়েলমি এখনও দাম বাড়ায়নি বলে জেনেছি। তবে কিছু দিনের মধ্যে হয়তো সবাই দাম বাড়াবে। সংকট যেভাবে বাড়ছে তাতে করে দাম না বাড়িয়ে কোনও উপায় থাকবে না।

দেশে মটোরোলা মোবাইল ফোনের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বললেন, ডলারের দাম বেড়েছে, চিপসেটের দাম তো আগেই বেড়েছে। জাহাজ ভাড়াও বেড়েছে। ফলে তার প্রভাব পড়েছে মোবাইল মার্কেটে। এরই মধ্যে মোবাইলের দাম ১০ থেকে ২০ শতাংশ বেড়েছে। সামনে আরও বাড়বে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন।

নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক মোবাইল ফোন ব্যবসায়ী বলেন, আমাদের কয়েকজনের কাছে কিছু মোবাইল ফোনের স্টক রয়েছে। এই কারণে বাজারে নেতিবাচক প্রভাব সেভাবে পাওয়া যাচ্ছে না। এভাবে চললে ডিসেম্বর মাসের মধ্যে স্টক শেষ হয়ে যাবে। ফলে নতুন বছরের শুরুতে একটা বড় চাপ আসতে পারে।

ট্রানশান বাংলাদেশ লিমিটেড দেশে তিন ব্র্যান্ড- আইটেল, টেকনো ও ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ফোন তৈরি করে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেজওয়ানুল হক জানালেন, আগামী আগস্ট পর্যন্ত দেশে মোবাইল সংকট চলতে পারে। চিপ সংকট না কাটলে মোবাইলের দাম কমবে না, বরং বাড়তেই থাকবে। তিনি বলেন, এরই মধ্যে দাম বেড়েছে মোবাইলের। সামনে আরও বাড়বে। প্রায় ১৫-২০ শতাংশের মতো দাম বেড়েছে বলে তিনি মনে করেন।

ওয়ালটন মোবাইলের পর্যাপ্ত মজুদ থাকায় ব্র্যান্ডটি বাজারে সরবরাহ ঠিক রেখেছে বলে জানালেন ওয়ালটন মোবাইলের প্রধান বিক্রয় কর্মকর্তা এম এ হানিফ। তিনি বলেন, চলতি প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ওয়ালটনের ফোনের পর্যাপ্ত মজুত আছে। ফিচার ফোন প্রতি মাসে বিক্রি হচ্ছে ৪-৫ লাখ। গত মাসে বিক্রি হয়েছে ৫ লাখ ইউনিট। আর স্মার্টফোন মাসে চলছে ৫০ হাজারের মতো। তিনি জানান, ওয়ালটন মোবাইলের দাম বাড়ায়নি, বরং কমিয়েছে। তবে নতুন বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মোবাইলের সংকট হতে পারে বলে তিনি মনে করেন। তবে অন্যান্য ব্র্যান্ডগুলোর মতো সংকটে পড়তে হবে না ওয়ালটনকে। চলতি প্রান্তিকে স্টক শেষ না হলে নতুন বছরে মোবাইলের সরবরাহ ঠিক থাকবে বলে তিনি মনে করেন।

প্রসঙ্গত, দেশে বছরে ৩ কোটি ৬০ লাখের মতো মোবাইল ফোন বিক্রি হয়। এর মধ্যে ১ কোটি ১০ থেকে ২০ লাখ হলো স্মার্টফোন। তবে ৭০- থেকে ৮০ শতাংশ মোবাইলফোন দেশের কারখানায় উৎপাদিত হয়। আর অবশিষ্ট ফোন আমদানি করা হয়। এর বাইরে রয়েছে গ্রে মার্কেট বা অবৈধ পথে আসা মোবাইল ফোন। এ সংখ্যা দেশে মোট বিক্রি হওয়া মোবাইলের ২৫-৩০ শতাংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১১.১১ ক্যাম্পেইনের আগে দারাজের দেশব্যাপী ফ্যানমিট
ই-কমার্স

১১.১১ ক্যাম্পেইনের আগে দারাজের দেশব্যাপী ফ্যানমিট

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও গ্রামীণফোন
নির্বাচিত

চট্টগ্রামকে স্মার্ট সিটি রূপান্তরে একসাথে কাজ করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও গ্রামীণফোন

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
নির্বাচিত

নগদে হাজারে ক্যাশআউট চার্জ ৯ টাকা

মোবাইল ফটোগ্রাফিরদের  হুয়াওয়ের ‘নেক্সট ইমেজ অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতা
নির্বাচিত

মোবাইল ফটোগ্রাফিরদের হুয়াওয়ের ‘নেক্সট ইমেজ অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতা

বিজনেস নিয়ারবাই নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
কিভাবে করবেন

হোয়াটসঅ্যাপে নিজের অ্যাকাউন্টে মেসেজ পাঠানোর উপায়

আইফোন ১৩-এ থাকবে ১ টেরাবাইট স্টোরেজ সমর্থন
নির্বাচিত

ইইসির অনুমোদন পেয়েছে আইফোন ১৩ সিরিজ

Load More

ট্রেন্ডিং টপিক

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট
প্রযুক্তি সংবাদ

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি
অটোমোবাইল

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি...

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 November 2021

বাড়ছে মোবাইল সেটের দাম, সংকটের আশঙ্কা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix