Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তৃতীয় প্রান্তিকে বিশ্বে ওয়্যারেবলের বিক্রি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 December 2021
তৃতীয় প্রান্তিকে বিশ্বে ওয়্যারেবলের বিক্রি বেড়েছে

Set of Smart Watches

Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে ওয়্যারেবল ডিভাইসের চাহিদা ক্রমবর্ধমান থাকায় তৃতীয় প্রান্তিকে বিক্রি বেড়েছে। এ সময় বিক্রির হার ৯ দশমিক ৯ শতাংশ বেড়ে ১৩ কোটি ৮৪ লাখ ইউনিটে পৌঁছেছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সর্বশেষ ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি ওয়্যারেবল ডিভাইস ট্র্যাকার প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর গিজমোচায়না।

ওয়্যারেবলের পাশাপাশি হিয়ারেবল ডিভাইসের বাজার গত বছরের তুলনায় ২৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে, যা মোট বিক্রীত ডিভাইসের ৬৪ দশমিক ৭ শতাংশ। প্রথমবারের মতো স্মার্টওয়াচের বিক্রি ফিটনেস ট্র্যাকারকে ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে ওয়্যারেবল ডিভাইসের বাজারে দ্বিতীয় বৃহত্তম ক্যাটাগরি হচ্ছে স্মার্টওয়াচ।

স্মার্টওয়াচের বিক্রি বাড়ার পেছনে অন্যতম কারণ হিসেবে ব্যবহারকারীদের পছন্দের বিষয়টিকেই চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা। অধিক ফিচার ও বিবিধ কার্যক্রমের কারণে ব্যবহারকারীরা ফিটনেস ব্যান্ডের পরিবর্তে স্মার্টওয়াচের দিকে বেশি ঝুঁকেছেন। পাশাপাশি ফিটনেস ট্র্যাকার ও স্মার্টওয়াচের দামের মধ্যে খুব বেশি পার্থক্য না থাকায় বিক্রি বেড়েছে।

কভিড-১৯ মহামারীতে স্বাস্থ্য সুরক্ষায় ফিটনেস ব্যান্ডের চাহিদা বাড়লে শাওমি তাদের সাশ্রয়ী মূল্যের ব্যান্ডের মাধ্যমে বাজারে প্রভাব বিস্তার করেছিল। কিন্তু বছরের তৃতীয় প্রান্তিকে অ্যাপল ও হুয়াওয়ের স্মার্টওয়াচের কাছে রাজত্ব হারায় শাওমি। এ সময় দুটি প্রতিষ্ঠানই যৌথভাবে প্রথম স্থান দখল করে।

আইডিসির মোবিলিটি অ্যান্ড কনজিউমার ডিভাইস ট্র্যাকার বিভাগের গবেষণা পরিচালক জিতেশ উবরানি বলেন, ব্যবহারকারীরা ধীরে ধীরে স্মার্টব্যান্ড থেকে স্মার্টওয়াচের দিকে ঝুঁকেছেন। বিশেষ করে অধিক ফিচার ও দামের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য না থাকায় ব্যবহারকারীরা স্মার্টওয়াচকেই প্রাধান্য দিয়েছেন।

তিনি বলেন, ১০০ ডলারের কম মূল্যের স্মার্টওয়াচের সংখ্যা বর্তমানে স্মার্টব্যান্ডের সমানুপাতিক। সাশ্রয়ী মূল্যের স্মার্টওয়াচের বাজারে ভারত ও চীনের প্রতিষ্ঠানগুলো নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে বেশি মূল্যের স্মার্টওয়াচের বাজারে শীর্ষস্থানে রয়েছে অ্যাপল, হুয়াওয়ে ও স্যামসাং।

আইডিসির ওয়্যারেবল দলের গবেষণা পরিচালক র্যামন টি লামাস বলেন, এক বছরের হিসাবে ওয়্যারেবলের সামগ্রিক বাজার কমলেও স্মার্টওয়াচের বাজার ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। স্মার্টওয়াচ বেশ জনপ্রিয় হলেও কিডস ওয়াচ, এক্সারসাইজ ওয়াচ, হাইব্রিড ওয়াচসহ অন্যান্য ক্যাটাগরির ডিভাইস বিক্রি ও বাজার বাড়াতে সাহায্য করেছে।

তিনি বলেন, স্মার্টওয়াচ যে ধীরে ধীরে ভোক্তাদের আগ্রহ হারাচ্ছে, সেটি বলার অপেক্ষা রাখে না। অ্যাপলের ওয়াচ সিরিজ ৭ ও ওয়্যার অপারেটিং সিস্টেম দেরিতে উন্মুক্ত করা হলেও অন্য ব্যান্ডের তুলনায় এটি ব্যবহারকারীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করবে।

বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টওয়াচ বিক্রি ৩৫ দশমিক ৩ শতাংশ পতন হলেও শীর্ষস্থানে ছিল অ্যাপল। এয়ারপড ও বিটস প্রতিষ্ঠানটিকে ওয়্যারেবলের বাজারে শীর্ষস্থান ধরে রাখতে সাহায্য করেছে। গ্যালাক্সি ওয়াচ ৪ সিরিজ উন্মুক্তের মাধ্যমে স্যামসাং বাজারে ভালো প্রভাব বিস্তার করতে পেরেছে। স্মার্টওয়াচের অপারেটিং সিস্টেম হিসেবে টাইজেন থেকে বেরিয়ে এসে গুগলের ওয়্যার ওএস ব্যবহারের মাধ্যমে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে এ প্রযুক্তি জায়ান্ট।

স্মার্টওয়াচে আগ্রহী হওয়ার কারণে তৃতীয় প্রান্তিকে শাওমির ওয়্যারেবল ডিভাইস বিক্রি ২৩ দশমিক ৮ শতাংশ হ্রাস পায়। এ পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি বর্তমানে চীনের বাজার থেকে বিশ্ববাজারে স্মার্টওয়াচ বাজারজাতে কাজ করছে। স্মার্টফোনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ভালো অবস্থান তৈরি করতে পারায় এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গাড়ির ইন্স্যুরেন্স না থাকলে মামলা নয়: বিআরটিএ
অটোমোবাইল

গাড়ির ইন্স্যুরেন্স না থাকলে মামলা নয়: বিআরটিএ

ডিজিটাল গভর্ন্যান্সে বাংলাদেশ এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: জয়
নির্বাচিত

ডিজিটাল গভর্ন্যান্সে বাংলাদেশ এখন বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: জয়

কর্মী আস্থা সংকটে গুগল: সুন্দর পিচাই
টিপস

কতদিন পরপর পাসওয়ার্ড বদলানো উচিত?

ফেসবুকে থ্রিডি ছবি তৈরি করবেন যেভাবে
নির্বাচিত

ফেসবুকে থ্রিডি ছবি তৈরি করবেন যেভাবে

২০২০ সালে আসতে পারে ৫জি ম্যাকবুক
নির্বাচিত

২০২০ সালে আসতে পারে ৫জি ম্যাকবুক

জাকারবার্গ-ডরসির প্রকাশ্য দ্বন্দ্ব শুরু!
নির্বাচিত

জাকারবার্গ-ডরসির প্রকাশ্য দ্বন্দ্ব শুরু!

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 December 2021

তৃতীয় প্রান্তিকে বিশ্বে ওয়্যারেবলের বিক্রি বেড়েছে

Techzoom.TV |
TechzoomTV