Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আল্ট্রা ওয়াইড ভিউয়িং মোডের ট্যাব আনবে লেনোভো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 11 January 2022
আল্ট্রা ওয়াইড ভিউয়িং মোডের ট্যাব আনবে লেনোভো
Share on FacebookShare on Twitter

লিজিওন ওয়াই৯০ গেমিং স্মার্টফোনের পাশাপাশি বাজারে আল্ট্রা ওয়াইড ভিউয়িং মোডের গেমিং ট্যাব আনতে যাচ্ছে লেনোভো। লিজিয়ন ওয়াই৭০০ নামে এটি আনা হবে। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসব ডিভাইস বাজারজাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খবর গিজমোচায়না।

দীর্ঘদিন থেকেই ডিভাইসগুলোর বেশকিছু ফিচারের টিজার প্রকাশ করে আসছিল লেনোভো। সম্প্রতি গেমিংয়ের জন্য ট্যাবের ইউনিক স্ক্রিন মোড ও চিপসেট-সংক্রান্ত টিজার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। উইবোতে দেয়া এক পোস্টে লেনোভোর প্রডাক্ট ম্যানেজার লিন লিন বলেন, লিজিওন ওয়াই৭০০ গেমিং ট্যাবলেটে আল্ট্রা ওয়াইড ভিউয়িং মোড থাকবে।

পোস্টে তিনি আরো বলেন, অধিকাংশ ট্যাবে ১৬:১০ বা ১৬:৯ আসপেক্ট রেশিও দেয়া হয়ে থাকে। লিজিয়ন ওয়াই৭০০ ট্যাবেও একই রেশিও রয়েছে। তবে এর মাধ্যমে গেমাররা ডিসপ্লেতে খুব বেশি কনটেন্ট দেখতে পান না। এ সমস্যা সমাধানে লেনোভোর গেমিং ট্যাবে আল্ট্রা ওয়াইড ভিউয়িং মোড ফিচার দেয়া হবে। এটি চালুর মাধ্যমে গেমাররা অনর অব কিংস, লিগ অব লিজেন্ডসসহ নির্ধারিত কিছু মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটল অ্যারেনা (এমওবিএ) গেমসে আরো স্ক্রিন কনটেন্ট দেখতে পারবেন।

ডিসপ্লের উপরে ও নিচে থাকা ব্ল্যাকবার ব্যবহারের মাধ্যমে ট্যাবটি আসপেক্ট রেশিওকে ২১:১০তে পরিবর্তনের মাধ্যমে অধিক কনটেন্ট দেখার সুযোগ করে দেয়। ডিসপ্লের উপরে বড় একটি অংশ কালো রেখে ব্যবহারকারীরা কনটেন্টের বড় একটি অংশ নিচের দিকে স্থানান্তর করে দিতে পারবেন।

ডিসপ্লে ফিচারের পাশাপাশি ট্যাবের প্রসেসর-সংক্রান্ত তথ্যও জানা গেছে। লেনোভো লিজিয়ন ওয়াই৭০০ ট্যাবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট ব্যবহার করা হতে পারে। পূর্বে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন ট্যাবটি অ্যাপল আইপ্যাড মিনির ষষ্ঠ প্রজন্মের তুলনায় কিছুটা বড় হতে পারে বলে জানা গেছে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার, একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ৮ দশমিক ৮ ইঞ্চির ২৫৬০X১৬০০ পিক্সেলের ডিসপ্লে, ১২০ হার্টজের রিফ্রেশ, ২৪০ হার্টজের টাচ স্যাম্পলিং রেট এবং শতভাগ ডিসিআই পিথ্রি কালার গ্যামটও থাকতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লেনোভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

এন্ট্রি লেভেল স্মার্টফোনে আইটেলের নতুন চমক

বাবার দৈনন্দিন কাজে আসতে পারে সেসব গ্যাজেট
নির্বাচিত

বাবার দৈনন্দিন কাজে আসতে পারে সেসব গ্যাজেট

সোস্যাল মিডিয়ায় প্রতারণায় লোপাট ৭৭ কোটি ডলার
নির্বাচিত

সোস্যাল মিডিয়ায় প্রতারণায় লোপাট ৭৭ কোটি ডলার

স্লো বন্ধুদের ভিডিও করে ওয়ালটনের নতুন হ্যান্ডসেট জেতার সুযোগ
নির্বাচিত

স্লো বন্ধুদের ভিডিও করে ওয়ালটনের নতুন হ্যান্ডসেট জেতার সুযোগ

শুক্রবার বাংলাদেশে আসছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট
নির্বাচিত

শুক্রবার বাংলাদেশে আসছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট

আসছে অপো রেনো ৬ সিরিজের দু’টি ফোন
নির্বাচিত

আসছে অপো রেনো ৬ সিরিজের দু’টি ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো
অটোমোবাইল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন
নির্বাচিত

আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কারণ ও সমাধানের উপায় জানুন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)...

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 January 2022

আল্ট্রা ওয়াইড ভিউয়িং মোডের ট্যাব আনবে লেনোভো

Techzoom.TV |
TechzoomTV