Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি বছর আলোড়ন তুলবে রিয়েলমি’র প্রিমিয়াম সেগমেন্টে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
বৈশ্বিক বাজারে উন্মোচিত হলো রিয়েলমি জিটি ২ সিরিজের ডিজাইন
Share on FacebookShare on Twitter

দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, ২০২১ সালে বিশ্বের বিভিন্ন বাজারে অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করেছে এবং চলতি বছর এর জিটি সিরিজের ফোনের সাথে প্রিমিয়াম ও হাই-এন্ড স্মার্টফোন বাজারে ব্যাপক সাড়া ফেলতে যাচ্ছে।

নতুন বছরের আগমনের সাথে, রিয়েলমি ব্যবহারকারীদের জন্য আরও উদ্ভাবনী স্মার্টফোন নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই উপলক্ষে, রিয়েলমি’র প্রতিষ্ঠাতা এবং সিইও স্কাই লি গত বছর রিয়েলমি’র অর্জিত মাইলফলকসমূহ এবং নতুন বছরে এই স্মার্টফোন নির্মাণকারীর পরিকল্পনা বর্ণনা করে একটি খোলা চিঠি লিখেছেন।

গত বছরের আগস্টে, সবচেয়ে কম সময়ে সারা বিশ্বে ১০ কোটি স্মার্টফোন শিপমেন্টের মাধ্যমে দ্রুততম স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয় রিয়েলমি। এই রেকর্ডভাঙা অর্জনের পর, রিয়েলমি’র বার্ষিক স্মার্টফোন বিক্রির পরিমাণ ৬ কোটি ইউনিটের রেকর্ড ছোঁয়, যা আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি। ইতিমধ্যে, ২১টি ভিন্ন ভিন্ন বাজারে শীর্ষ ৫ ব্র্যান্ডের তালিকায় থাকা রিয়েলমি গত বছরের তৃতীয় পাক্ষিকে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি অ্যান্ড্রয়েড ব্র্যান্ডে পরিণত হয়েছে।

স্কাই লি বলেন, “প্রতিষ্ঠানের আরঅ্যান্ডডি রিসোর্সের ৭০ শতাংশ হাই-এন্ড প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেয়ার সাথে আমরা প্রিমিয়াম বিভাগে প্রবেশের জন্য প্রযুক্তি এবং ডিজাইনে আরও বেশি উদ্ভাবনের চেষ্টা করবো।”

২০২১ রিয়েলমি’র জন্য একটি সাফল্যমণ্ডিত বছর ছিলো। কারণ, গত বছর রিয়েলমি বিশ্বব্যাপী সর্বাধিক বিক্রিত ব্র্যান্ডে পরিণত হয়। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম আয়োজিত ব্ল্যাক ফ্রাইডে, ১১.১১ এবং দিওয়ালি উৎসবের মতো ক্যাম্পেইনে রিয়েলমি বিভিন্ন রেকর্ড গড়েছে এবং সর্বাধিক বিক্রিত পণ্যের তালিকার শীর্ষে জায়গা দখল করেছে।

বছরের সেরা ফ্ল্যাগশিপ ফোন রিয়েলমি জিটি নিও ২ বিশ্বের সবচেয়ে বড় সেল ক্যাম্পেইন দারাজের ১১.১১ সেলে ‘টপ ১ বেস্ট সেলিং ৫জি স্মার্টফোন’ এর স্বীকৃতি অর্জন করে। ভারতে, ফ্লিপকার্ট প্ল্যাটফর্মে ৪০ শতাংশের অধিক বিক্রয়ের সাথে এই প্ল্যাটফর্মেও রিয়েলমি শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ডের জায়গা দখল করে। এছাড়া, বাংলাদেশ, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়াতে দারাজের মতো স্থানীয় প্ল্যাটফর্মে রিয়েলমি টপ ১ সর্বাধিক বিক্রিত স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পায়।

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন ম্যাকবুক ও আইপ্যাড প্রো আনছে অ্যাপল
নির্বাচিত

ল্যাপটপের ক্যামেরা নিয়ে নতুন পরামর্শ অ্যাপলের

নোকিয়া এক্স ১০০ঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন
নির্বাচিত

নোকিয়া এক্স ১০০ঃ একনজরে দেখে নিন ফোনটির স্পেসিফিকেশন

দেড় কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস ‘এজেন্ট স্মিথ’ ম্যালওয়্যারে আক্রান্ত
নির্বাচিত

ম্যালওয়্যার ছড়িয়ে হাতিয়ে নিলো কোটি ডলার!

ফোনের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ৫ উপায়
কিভাবে করবেন

ফোনের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার ৫ উপায়

নকিয়ার ফিচার ফোনে ফোরজি কানেকশন
নির্বাচিত

নকিয়ার ফিচার ফোনে ফোরজি কানেকশন

দেশে নকল হ্যান্ডসেট শনাক্ত করার প্রযুক্তি আসছে
নির্বাচিত

নকল হ্যান্ডসেট বন্ধে আগামিকাল পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এনইআইআর

Load More

ট্রেন্ডিং টপিক

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix