Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোল্ডেবল স্মার্টফোনের বাজার ১৪৮ শতাংশ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 16 February 2022
তিনটি ডিসপ্লের ফোল্ডেবল ফোন আনছে স্যামসাং?
Share on FacebookShare on Twitter

২০১৯ সালে প্রথম যখন ফোল্ডেবল স্মার্টফোন বাজারজাত করা হয়, সে সময় থেকে ২০২৪ সাল পর্যন্ত বার্ষিক বিক্রির হার ১২২ শতাংশ থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছিলেন প্রযুক্তিবিদরা। ক্যানালিসের তথ্যানুযায়ী, ২০২১ সালে স্যামসাং ৮৯ লাখ ফোল্ডেবল স্মার্টফোন বাজারজাত করেছে। বিশ্বজুড়ে ২০২৪ সাল নাগাদ ফোল্ডেবল স্মার্টফোনের বার্ষিক বিক্রি ৫৩ শতাংশ হারে বেড়ে তিন কোটি ইউনিট ছাড়িয়ে যাবে।

গবেষণা সংস্থাটি জানায়, উচ্চমূল্য থাকলেও ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ফোল্ডেবল স্মার্টফোনের বাজার ১৪৮ শতাংশ বেড়েছে। যেখানে পুরো স্মার্টফোন বাজার মাত্র ৭ শতাংশ বেড়েছে।

ক্যানালিসের রিসার্চ অ্যানালিস্ট রুনার বোরহোভডে বলেন, কভিড-১৯ মহামারীর সময় বড় স্ক্রিনের ডিভাইস ব্যবহারের হার বেড়ে যাওয়ায় ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রি বেড়েছে। মহামারী-পরবর্তী সময়ে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। ফলে উৎপাদনকারীরা গ্রাহকদের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে ফোল্ডেবল স্মার্টফোনসহ বিভিন্ন ডিভাইস উৎপাদন ও সরবরাহের সুযোগ পাবে।

প্রতিষ্ঠানটির আরেক গবেষক টবি ঝু বলেন, ২০১৯ সাল বা নভেল করোনাভাইরাস সংক্রমণ পূর্ববর্তী অবস্থার তুলনায় ৮০০ ডলারের প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজার ১৮ শতাংশ হ্রাস পাওয়ায় উৎপাদনকারীরা চাপের মুখে ছিল। যেখানে একই সময়ে আইওএস ডিভাইসের বিক্রি ৬৮ শতাংশ বেড়েছে।

ঝু জানান, স্মার্টফোন কেনার ক্ষেত্রে গ্রাহকদের আকর্ষণ করতে গুগলসহ অন্যান্য বড় অ্যান্ড্রয়েড ডিভাইস উৎপাদনকারীদের অত্যাধুনিক প্রযুক্তি, ফিচার ও হার্ডওয়্যারের ব্যবহার নিশ্চিতে বিনিয়োগ বাড়াতে হবে।

ক্যানালিসের অন্য একজন রিসার্চ অ্যানালিস্ট অ্যাম্বার লিউ বলেন, বিগত বছরগুলোয় ফোল্ডেবল ডিভাইসের সরবরাহ চেইনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এজন্য স্যামসাংকে ধন্যবাদ। সামনের দিনগুলোয় একাধিক উৎপাদনকারী প্রতিষ্ঠান ফোল্ডেবল স্মার্টফোন ক্যাটাগরিতে প্রতিযোগিতা করবে, যা তাদের বাণিজ্যিক প্রচার কৌশল ও পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

শিগগিরই বাজারে আরো কিছু ফোল্ডেবল স্মার্টফোন উন্মুক্তের বিষয়ে পূর্বাভাস দিয়েছে ক্যানালিস। কেননা বেশকিছু প্রতিষ্ঠান এরই মধ্যে তাদের ডিভাইসের ওজন, দাম ও পুরুত্ব কমিয়েছে। বাজারে প্রবেশের ক্ষেত্রে এ বিষয়গুলো ভালো প্রভাব ফেলবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

স্মার্টফোনের বিক্রি বাড়ার পাশাপাশি সেমিকন্ডাক্টর বা চিপ বিক্রিতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ভালো আয় করতে সক্ষম হয়েছে। কেননা স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বাজার দখলে নিতে চিপ ক্রয় বাড়িয়েছে। বৈশ্বিক চিপস্বল্পতার মধ্যেও রেকর্ড আয় করেছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি)। বার্ষিক আয়ের প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, ২০২১ বর্ষে তাদের আয় ৩৯ শতাংশ বেড়ে ৫৪০ কোটি ডলারে দাঁড়িয়েছে। রেফিনিটিভ ডাটার বরাতে জানা গেছে, ২০১০-এর পর এটি সর্বোচ্চ বার্ষিক আয়।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘আইসিএসবি করপোরেট গভর্নেন্স গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন
নির্বাচিত

‘আইসিএসবি করপোরেট গভর্নেন্স গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন

ময়মনসিংহের ই-কমার্স সমস্যা ও সম্ভাবনা
ই-কমার্স

ময়মনসিংহের ই-কমার্স সমস্যা ও সম্ভাবনা

বাজেট ১৩ হাজার হলে কিনতে পারেন এসব স্মার্টফোন
নির্বাচিত

বাজেট ১৩ হাজার হলে কিনতে পারেন এসব স্মার্টফোন

বাণিজ্য মেলায় ক্যাশলেস কেনাকাটা
নির্বাচিত

বাণিজ্য মেলায় ক্যাশলেস কেনাকাটা

স্যামসাংকে ছাড়িয়ে প্রথমবারের মতো শীর্ষে অ্যাপল
নির্বাচিত

স্যামসাংকে ছাড়িয়ে প্রথমবারের মতো শীর্ষে অ্যাপল

ইনস্টাগ্রাম গ্রুপ বয়িস লকার রুম: গ্রেপ্তার ভারতীয় কিশোর
নির্বাচিত

লাইট অ্যাপ ফেরালো ইনস্টাগ্রাম, মিলবে ১৭০ দেশে

Load More

ট্রেন্ডিং টপিক

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 February 2022

ফোল্ডেবল স্মার্টফোনের বাজার ১৪৮ শতাংশ বেড়েছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix