Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাতের চাপেই ভেঙে গেল ওয়ানপ্লাস ১০ প্রো!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 24 February 2022
হাতের চাপেই ভেঙে গেল ওয়ানপ্লাস ১০ প্রো!
Share on FacebookShare on Twitter

সম্প্রতি প্রযুক্তি পণ্যের বাজারে অভিষেক হয়েছে ওয়ানপ্লাস ১০ প্রো’র, হার্ডওয়্যারের হিসেবেও বেশ আকর্ষণীয় এটি। কিন্তু ডিভাইসটি এতোটাই নাজুক যে ইউটিউবারের হাতের চাপেই ভেঙে ভাঁজ হয়ে যাচ্ছে ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনটি।

স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এবং পাঁচ হাজার মিলিঅ্যাস্পিয়ার ব্যাটারি আছে ডিভাইসটিতে। কিন্তু ইউটিউবার জ্যাক নেলসনের পরীক্ষা বলছে, টেকসই নয় ফোনটি। ডিভাইসের মাঝ বরাবর চাপ দেওয়ায় প্রায় দ্বিখণ্ড হয়ে যাচ্ছিল ওয়ানপ্লাস ১০ প্রো।

ওয়ানপ্লাস ১০ প্রো নিয়ে রিভিউ ভিডিও বানিয়ে ‘জেরি রিগ এভরিথিং’ চ্যানেলে পোস্ট করেছেন নেলসন। ভিডিওর ছয় মিনিট ৫৭ সেকেন্ডে ‘বেন্ড টেস্ট’ শুরু করেন তিনি। প্রথমবার চাপ দেওয়ার পরপরই বাঁকা হওয়া শুরু করে ফোনের কেসিং, ফাটল ধরে ফোন কেসিংয়ের পেছনের গ্লাসে।

আর ‍দ্বিতীয়বার চাপ প্রয়োগ করার ক্যামেরার নিচ থেকে ভেঙে ভাঁজ হওয়া শুরু করে ডিভাইসটি। ব্যাটারির ঠিক উপরেই ভেঙে যায় ফোনের কেসিং। ডিভাইসের কেসিংয়ের চারপাশে থাকা ধাতব ফ্রেমটিও ছিল নেলসনের প্রত্যাশার চেয়ে পাতলা।

নেলসন শুরু থেকেই ফোনটি কতোটা টেকসই সেটা যাচাই করার চেষ্টা করছিলেন। তবে, ডিভাইসটি যে বেশ নাজুক এবং সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে, নেলসনের ভিডিও থেকে সেটাই উঠে এসেছে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

ডিভাইসের দুর্বলতা প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়ানপ্লাস। বৈশ্বিক বাজারের জন্য ডিভাইসটিতে আরো মজবুত করে নির্মাণের কোনো পরিকল্পনা আছে কি না, সে বিষয়েও মুখ খোলেনি প্রতিষ্ঠানটি।

চাপে পড়ে মাঝখান দিয়ে বেঁকে যাওয়ার ঘটনা কেবল ওয়ানপ্লাসের ডিভাইসের সঙ্গে ঘটছে এমনটা নয়। ডিভাইস বেঁকে যাচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন আইফোন ৬ এবং ৬ প্লাসের ক্রেতারাও। পরবর্তীতে মামলার অংশ হিসেবে প্রকাশিত অভ্যন্তরীণ নথিপত্র থেকে উঠে আসে, অ্যাপল জানতো যে আইফোন ৫এস-এর তুলনায় বেশ দুর্বল ছিল আইফোন ৬।

এ ছাড়াও, ২০১৮ সালে নেলসন আবিষ্কার করেন চাপে বেঁকে যাচ্ছে ওই বছরের আইপ্যাড প্রো মডেল। ২০২১ সালে একই ভাগ্যের মুখোমুখি হয়েছিল আসুস-এর ‘রোগ ফোন ৫’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ানপ্লাস ১০ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংকে পেছনে ফেলে সেরা শাওমি!
নির্বাচিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে স্যামসাং!

নকিয়ার ৬ জিবি ফোন, সাথে ৬টি ক্যামেরা
নির্বাচিত

নকিয়া ৯ পিওরভিউ আসছে

স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ এসএসডি ৯৯০ প্রো
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ এসএসডি ৯৯০ প্রো

হুয়াওয়ে মেট বুক ১৩ ম্যাকবুক কিলার
নির্বাচিত

হুয়াওয়ে মেট বুক ১৩ ম্যাকবুক কিলার

আপনার কবে মৃত্যু হবে, বলে দেবে এআই!
নির্বাচিত

আপনার কবে মৃত্যু হবে, বলে দেবে এআই!

সমস্যা সমাধানের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করতে হবে: পলক
নির্বাচিত

সমস্যা সমাধানের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করতে হবে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের নতুন সুবিধা

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?
কিভাবে করবেন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি
টেলিকম

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

ফেরারি নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
অর্থ ও বাণিজ্য

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

দেশে অবৈধ মোবাইল ফোন উৎপাদন, চোরাচালান এবং অনুমোদনহীন...

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

শাওমি রেডমি আনছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী প্রসেসরের ফোন

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 February 2022

হাতের চাপেই ভেঙে গেল ওয়ানপ্লাস ১০ প্রো!

Techzoom.TV |
TechzoomTV