Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আ. লীগ সরকারের আমলে উপেক্ষিত স্থানীয় প্রযুক্তিবিদরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 16 September 2024
আ. লীগ সরকারের আমলে উপেক্ষিত স্থানীয় প্রযুক্তিবিদরা
Share on FacebookShare on Twitter

শেখ হাসিনা সরকারের ১৫ বছরে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের পরিমাণ ৬৫ হাজার কোটি টাকার বেশি। নেয়া হয় একের পর এক প্রকল্প। সেবার পরিধি বিস্তার এবং দক্ষ জনবল তৈরির পাশাপাশি আইসিটিতে স্থানীয় প্রযুক্তিবিদদের সম্পৃক্ততার কথা বলা হলেও বাস্তবে ঘটেছে উল্টো চিত্র। দুই হাজারের বেশি প্রযুক্তিবিদ উপেক্ষিত থেকেছেন।

বিদেশনির্ভর প্রযুক্তি ও পরামর্শকদের দাপট ছিল এই খাতে। বেশুমার লুটপাটের জন্যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বরাবরই স্থানীয় প্রযুক্তিবিদদের এড়িয়ে চলতেন। তৃতীয় পক্ষ কিংবা নামকাওয়াস্তে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হয়েছে শত শত কোটি টাকার প্রকল্প।

বিশ্লেষকরা বলছেন, এতে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের পাশাপাশি বিদেশি নির্ভরতা বাড়ানো হয়েছে। যার জন্যে কাঙ্ক্ষিত সফলতা আসেনি ডিজিটাল খাতে।

গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের সভাপতি তমিজ উদ্দীন আহমেদ বলেছেন, আমাদের কনসালটেন্ট যারা আছে, তাদের মাধ্যমে বিশেষ কতিপয় আমলা নিজেদের সুবিধার্তে কোনো প্রকল্প বাস্তবায়ন বা কাজ দুই বা তিনবার করাতে পারেন। আর একই টাকা বারবার নিতে পারেন।

আইসিটির বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান তলানিতে। ডেভেলপমেন্ট ইনডেক্সে স্কোর ১০০ এর মধ্যে ৬২-তে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি সূচকে ১৭৪ এর মধ্যে ১১৩-তে। ইন্টারনেটের গতিতে ১৪৭ দেশের মধ্যে ১০৯-এ বাংলাদেশ। ফ্রিল্যান্সিংয়ে তালিকাতেও পেছনের সারিতে বাংলাদেশ।

সংশ্লিষ্টরা বলছেন, অর্থ লুটপাট করতে নন-টেকনিক্যাল ব্যক্তিদের প্রাধান্য দেয়া এবং ইচ্ছে পূরণের বিভিন্ন প্রকল্পে বিপুল বিনিয়োগ করায় সূচকে এগুতে পারেনি বাংলাদেশ।

গভর্নমেন্ট আইসিটি অফিসার্স ফোরামের যুগ্ম সম্পাদক মো. মুনিরুজ্জামান বলেন, বিদেশি লোকবল বা রিসোর্সে যদি প্রকল্প বাস্তবায়ন করা হয়, তাহলে বেশ কয়েকটা ঘটনা ঘটে। প্রথমত ওনারশিপে ঘাটতি হয়, বিদেশি পরামর্শক একটি সময়ের পর চলে যাবেন বা প্রকল্পের কাজ শেষ হবে। সেক্ষেত্রে তাদের অবর্তমানে তা ঝুঁকির মুখে পড়ে।

অর্থ লোপাটের সুযোগ তৈরি করতে নানা ধরনের ছকে ফেলে বিনিয়োগ পরিকল্পনা করেছিল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দুর্নীতির হোতাদের বিচারের আওতায় আনার দাবি প্রযুক্তি সংশ্লিষ্টদের।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সাবেক সভাপতি ফাহিম মাশরুর বলেন, এই টাকা যদি আমাদের অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নে সঠিকভাবে ব্যবহার হতো, তাহলে কিন্তু আমাদের এই খাতের চেহারাটাই পাল্টে যেতো। স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনায় এই প্রকল্পগুলোকে নষ্ট করা হয়েছে। আমি মনে করি, এসব প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।

গেল ১৫ বছরে প্রকল্পের নামে এ খাতে কী পরিমাণ অর্থ লোপাট হয়েছে তা খতিয়ে দেখতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস
নির্বাচিত

ডেলের সেরা সল্যুশন প্রোভাইডার স্মার্ট টেকনোলজিস

ই-প্লাজায় ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৫% ডিসকাউন্ট
ছাড় ও অফার

ই-প্লাজায় ওয়ালটন কম্পিউটার পণ্যে ১৫% ডিসকাউন্ট

ইন্টারনেটের গতি বাড়াতে স্পেসএক্সের স্যাটেলাইট
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটের গতি বাড়াতে স্পেসএক্সের স্যাটেলাইট

ঢাকায় শুরু ব্রডব্যান্ড এক্সপো, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

ঢাকায় শুরু ব্রডব্যান্ড এক্সপো, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত

৫ কোটি গ্রাহক পাচ্ছে নগদ
প্রযুক্তি সংবাদ

আতঙ্কে নগদের গ্রাহক: চলছে ক্যাশ আউটের হিড়িক

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি বনাম ওয়ানপ্লাস নর্ড সি ই ৫জিঃ কোনটি সেরা ফোন দেখে নিন
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস নর্ড ২ ৫জি বনাম ওয়ানপ্লাস নর্ড সি ই ৫জিঃ কোনটি সেরা ফোন দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 September 2024

আ. লীগ সরকারের আমলে উপেক্ষিত স্থানীয় প্রযুক্তিবিদরা

Techzoom.TV |
TechzoomTV