Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৯ মিনিটে ফোন পূর্ণ চার্জ করবে অপোর ‘নতুন চার্জার’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 3 March 2022
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন চার্জিংয়ে সর্বোচ্চ গতির নতুন রেকর্ড গড়ছে অপো। ৪৫০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি শূন্য থেকে একশ’ শতাংশে নিতে সক্ষম অপোর নতুন ২৪০ ওয়াট ‘সুপারকভক’ প্রযুক্তি।

চলতি ‘মোবাইল ওয়ার্লড কংগ্রেস’-এ ২৪০ ওয়াট ‘সুপারকভক’ প্রযুক্তির প্রথম প্রোটোটাইপ দেখিয়েছে অপো। এই প্রযুক্তি স্মার্টফোনের ৪৫০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি অর্ধেক চার্জ করতে পারে সাড়ে তিন মিনিটে; অর্থাৎ, প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে ব্যাটারি এক শতাংশ করে চার্জ হতে থাকে।

এই প্রযুক্তি সম্ভাবনাময় এবং আকর্ষণীয় মনে হলেও, ব্যাটারির সার্বিক স্থায়িত্বের উপর এর বিরূপ প্রভাবের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা। তাই, এই প্রযুক্তির প্রতিশ্রুতি আর সংশ্লিষ্ট অনিশ্চয়তার মধ্যবর্তী পথ খুঁজে নিয়েছে অপো।

এখনই বাজারে আসছে না ২৪০ ওয়াটের চার্জিং প্রযুক্তি; তার বদলে এ বছরেই নিজস্ব স্মার্টফোনে ১৫০ ওয়াটে ‘সুপারভক’ ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। একই উদ্যোক্তার প্রতিষ্ঠান ওয়ানপ্লাসের একটি ডিভাইসেও এ বছরেই নতুন চার্জিং প্রযুক্তির অভিষেক হবে বলে জানিয়েছে আর্স টেকনিকা।

ওয়াটের হিসেবে কম হলেও সক্ষমতার বিচারে ‘১৫০ ওয়াট সুপারভক ফ্ল্যাশ চার্জ’ প্রযুক্তিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই প্রযুক্তিতে স্মার্টফোনে ব্যবহৃত ৪৫০০ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি ৫০ শতাংশ চার্জ হবে পাঁচ মিনিটে; আর ১০০ শতাংশ চার্জে সময় লাগবে ১৫ মিনিট।

অপো বলছে, ব্যাটারির কোনো ক্ষতি না করে এতো দ্রুত চার্জ করা সম্ভব হবে “ব্যাটারি হেলথ ইঞ্জিন (বিএইচই)’ প্রযুক্তির বদৌলতে। প্রতিষ্ঠানটির বলছে, “কাস্টোমাইজড ব্যাটারি ম্যানেজমেন্ট চিপ” বানিয়েছে তারা যা তাপ এবং ব্যাটারির সার্বিক স্থায়িত্ব নিশ্চিত করতে আনুসাঙ্গিক খুঁটিনাটি ব্যবস্থাপনার কাজ করবে। এ ছাড়াও ব্যাটারি নির্মাণেও নতুন ফর্মুলা ব্যবহারের কথা বলেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির দাবি, এক হাজার ৬০০ চার্জ সাইকেল শেষে, নতুন অবস্থায় ব্যাটারির যে সক্ষমতা ছিল তার ৮০ শতাংশ পর্যন্ত ধরে রাখতে পারবে বিএইচই, যা বর্তমান শিল্পমানের দ্বিগুণ। প্রতিদিন একবার করে চার্জ করলেও এক হাজার ৬০০ চার্জ সাইকেল সম্পন্ন করতে চার বছরের বেশি সময় লাগবে।

আর্স টেকনিকা বলছে, সাম্প্রতিক বছরগুলোতে স্মার্টফোন শিল্প থেকে উঠে আসা সেরা প্রযুক্তিগুলোর একটি হলো এই ফাস্ট চার্জিং প্রযুক্তিগুলো। অপো, শাওমি এবং ওয়ানপ্লাস গেল কয়েক বছর ধরেই এই প্রযুক্তির উপর আলাদা গুরুত্ব দিচ্ছে। বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে এই প্রযুক্তির দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে গুগল ও স্যামসাং।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপো

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২০ এর অ্যান্ড্রয়েডের জন্য ৯টি সেরা ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন
কিভাবে করবেন

২০২০ এর অ্যান্ড্রয়েডের জন্য ৯টি সেরা ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পারফেক্ট পছন্দ ভিভো ভি২১
নির্বাচিত

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পারফেক্ট পছন্দ ভিভো ভি২১

ডিসেম্বরেই ফাইভ-জি যুগে বাংলাদেশ
টেলিকম

ডিসেম্বরেই ফাইভ-জি যুগে বাংলাদেশ

ওয়াই-ফাই নেটওয়ার্ক উন্নত করতে কিছু টিপস
কিভাবে করবেন

ওয়াই-ফাই নেটওয়ার্ক উন্নত করতে কিছু টিপস

একনজরে দেখে নেওয়া যাক অপো এ ৯৪ মোবাইলটির স্পেসিফিকেশন
নির্বাচিত

একনজরে দেখে নেওয়া যাক অপো এ ৯৪ মোবাইলটির স্পেসিফিকেশন

‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ বিজয়ীর নাম ঘোষণা
নির্বাচিত

‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ বিজয়ীর নাম ঘোষণা

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
অর্থ ও বাণিজ্য

ডব্লিউপিপিএফের সুদ নিয়ে ফের হাইকোর্টে গ্রামীণফোন, সাবেক কর্মীদের দাবিতে নতুন অনিশ্চয়তা

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

ফিশিং লিংকের মাধ্যমে ৯ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 March 2022

৯ মিনিটে ফোন পূর্ণ চার্জ করবে অপোর ‘নতুন চার্জার’

Techzoom.TV |
TechzoomTV