Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিগগিরই আসছে হুয়াওয়ে ওয়াচ জিটি-৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 5 March 2022
শিগগিরই আসছে হুয়াওয়ে ওয়াচ জিটি-৩
Share on FacebookShare on Twitter

বিগত কয়েক বছর ধরে, আইসিটি অবকাঠামো এবং স্মার্ট ডিভাইস সরবরাহে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে নিয়মিতই চিত্তাকর্ষক স্মার্ট ওয়ারেবল পণ্য বাজারজাত করছে। এর ফলে প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টওয়াচ মার্কেট শেয়ারে হুয়াওয়ে এগিয়ে রয়েছে। এরই ধারাবাহিকতায় হুয়াওয়ে আনতে যাচ্ছে স্মার্টওয়াচ ক্যাটাগরিতে সর্বশেষ সংযোজন জিটি-৩।

এক বিজ্ঞপ্তিতে চীনের শীর্ষ এ প্রযুক্তি কোম্পানিটি জানিয়েছে, শিগগিরই বাংলাদেশের বাজারে এ স্মার্ট ওয়াচটি কিনতে পাওয়া যাবে। ইতোমধ্যে বিশ্বের কয়েকটি দেশে নতুন এই স্মার্ট ডিভাইসটি লঞ্চ করা হয়েছে।

জিটি-৩ স্মার্টওয়াচটি আগের ওয়াচগুলো থেকে আরও বেশি স্টাইলিশ আউটলুক, টেকসই ব্যাটারি লাইফ, ওয়্যারলেস চার্জিং, দিনব্যাপী এসপিও২ মনিটরিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) রানিং কোচ, অ্যাপ ইনস্টলেশন এবং আরো অনেকগুলো আকর্ষণীয় ফিচার নিয়ে আসবে।

নতুন এ ডিভাইসটি তৈরি করা হয়েছে, শহুরে জীবনে অভ্যস্ত নাগরিক এবং খেলাধুলায় আগ্রহীদের কথা মাথায় রেখে। চলতি মার্চ মাসের শুরুর দিকে ওয়াচটি দেশের বাজারে পাওয়া যাবে বলে গুঞ্জন রয়েছে।

স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “হুয়াওয়ে তাদের প্রতিটি প্রজন্মের স্মার্টওয়াচে ব্যবহারকারীদের জন্য অসাধারণ সব অভিজ্ঞতা ও ফিচার যুক্ত করে আসছে। স্মার্টওয়াচটিতে স্বাস্থ্য এবং ফিটনেস ধরে রাখায় সচেতন ব্যবহারকারীদের বহুমুখি চাহিদা, চ্যালেঞ্জ এবং নিত্য নতুন ফিচার থাকবে। আনুষ্ঠানিক ঘোষণার আগে হুয়াওয়ে ওয়াচ জিটি ৩ এর স্পেসিফিকেশন থেকে শুরু করে দাম ও ফিচার সম্পর্কে এখনি নির্দিষ্ট করে কিছু বলা না গেলে আশা করা যাচ্ছে তা ক্রেতাদের হাতের নাগালের মধ্যে থাকবে।”

স্থানীয় বাজার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, হুয়াওয়ের নতুন স্মার্টওয়াচটি প্রতিটি প্রজন্মের ব্যবহারকারীদের জন্য একটি অভূতপূর্ব অভিজ্ঞতা দিতে এটি তৈরিতে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ব্যাক এবং স্টেইনলেস-স্টিল ফ্রেম ব্যবহার করা হবে। এটি ৫০ মিটার পানি প্রতিরোধী (+ ৫ এটিএম এবং দুটি ভিন্ন ধরনের ২২ মিমি স্ট্র্যাপ (৪৬ মিমি মডেল) এবং ২০ মিমি স্ট্র্যাপ (৪২ মিমি মডেল) এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ৪৫.৯ x ৪৫.৯ x ১১ মিমি এবং ৩৫ গ্রাম ওজন (৪২ মিমি)/ ৪২.৬ গ্রাম (৪৬ মিমি)।

এছাড়াও, নতুন স্মার্টওয়াচটিতে একটি ১.৪৩-ইঞ্চি এমোলেড ডিসপ্লে থাকবে, যার রেজুলিউশন হবে ৪৬৬ x ৪৬৬ পিক্সেল এবং এর ঘনত্ব হবে ৩২৬ পিপিআই৷ স্মার্টওয়াচটিতে একটি ৪৫৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং ব্যবহারকারীরা ক্যাবলছাড়াই স্মার্টওয়াচটিকে চার্জ করতে পারবেন৷

নতুন এ ডিভাইসে অ্যাক্সেলারোমিটার, জাইরো, হার্ট রেট, ব্যারোমিটার, কম্পাস, এসপিও২ এবং থার্মোমিটারের মতো সেন্সরগুলোর যুক্ত থাকবে, যা শরীরের তাপমাত্রা সমন্বয়ে কাজ করবে।

বিভিন্ন দেশে ব্ল্যাক, স্টিল এবং গোল্ডসহ বিভিন্ন রঙে এই স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে। হুয়াওয়ে ওয়াচ জিটি-৩ তে ব্লুটুথ ৫.১, জিপিএস এবং অন্যান্য স্পেসিফিকেশন ও ফিচারের সমাহার থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২০ সালে বাজারে ২০ কোটি ফাইভজি ফোন!
নির্বাচিত

২০২০ সালে বাজারে ২০ কোটি ফাইভজি ফোন!

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল হুয়াওয়ে
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনল হুয়াওয়ে

চীনে বোরিংয়ের শাখা খুলছেন মাস্ক
নির্বাচিত

চীনে বোরিংয়ের শাখা খুলছেন মাস্ক

হুয়াওয়ে মোবাইল নিয়ে আসছে হুয়াওয়ে এনজয় ২০ এসই
নির্বাচিত

হুয়াওয়ে মোবাইল নিয়ে আসছে হুয়াওয়ে এনজয় ২০ এসই

ফেসবুকে কেয়ার ইমোজি পাবেন কীভাবে?
কিভাবে করবেন

ফেসবুকে কেয়ার ইমোজি পাবেন কীভাবে?

ভিভোর এই ফোন বাটন চাপলেই ঠান্ডা হবে
নির্বাচিত

ভিভোর এই ফোন বাটন চাপলেই ঠান্ডা হবে

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ডেস্কটপ আনল এমএসআই
প্রযুক্তি বাজার

এআই ডেস্কটপ আনল এমএসআই

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার
ই-কমার্স

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

অনার ৬০০এস ৫জি

অনার ৬০০এস ৫জি (HONOR 600S 5G) রিভিউ: ৮,১০০ এমএএইচ ব্যাটারি কি সত্যিই কার্যকর?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভোর নতুন স্মার্টফোন ‘ভিভো এস৭০ প্রো’ (vivo S70...

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 March 2022

শিগগিরই আসছে হুয়াওয়ে ওয়াচ জিটি-৩

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix