Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে উন্মোচিত হলো বিশ্বের দ্রুততম চার্জিং রিয়েলমি জিটি নিও ৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 30 March 2022
চীনে উন্মোচিত হলো বিশ্বের দ্রুততম চার্জিং রিয়েলমি জিটি নিও ৩
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আজ জিটি নিও সিরিজের; জিটি নিও ৩ স্মার্টফোন উন্মোচন করেছে, যা বিশ্বব্যাপী তরুণ ব্যবহারকারীদের দ্রুততম চার্জিং অভিজ্ঞতা প্রদান করবে। এই প্রথম মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করে স্মার্টফোনটি তৈরি করা হয়েছে, যা স্মার্টফোনটির কর্মক্ষমতা বৃদ্ধি করেছে এবং করে তুলেছে দারুণ পাওয়ার অ্যাফিশিয়েন্ট।

এছাড়াও অসাধারণ ফিচার যেমন দারুণ ট্রিপল ক্যামেরা সেটআপ, সুপার স্মুথ ডিসপ্লে, ১৫০ ওয়াট ব্যাটারি এবং স্টাইলিশ ডিজাইনে প্রস্তুত করা হয়েছে জিটি নিও ৩ যা ব্যবহারকারীর মোবাইলের অভিজ্ঞতা আরও সুন্দর করে।

চীনে উন্মোচিত রিয়েলমি জিটি নিও ৩ (৬জিবি+১২৮জিবি) পাওয়া যাচ্ছে ১৯৯৯ উয়ান মূল্যে এবং রিয়েলমি জিটি নিও ৩ – ১৫০ ওয়াট (৮জিবি+২৫৬জিবি) পাওয়া যাচ্ছে ২৫৯৯ উয়ান মূল্যে৷

আধুনিক জীবনে গ্রাহকেরা তাদের স্মার্টফোন থেকে মাল্টিটাস্ক, যেকোনো সময় কাজ করা ও দৈনন্দিন সময়সূচীর নিয়ন্ত্রণ করার সুবিধা পেতে চান। তাদের এই চাহিদার কথা মাথায় রেখে এই স্মার্টফোনটিতে উচ্চ মানের পাওয়ার এবং ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার মধ্যে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ মোবাইল প্ল্যাটফর্ম, ইন্ডিপেন্ডেন্ট ডিসপ্লে চিপ এবং ১৫০ ওয়াটের আলট্রা ডার্ট চার্জিং প্রযুক্তি।

 

১৫০ ওয়াটের বিশ্বের দ্রুততম চার্জিং স্মার্টফোন

বেশিরভাগ প্রযুক্তিপ্রেমীরা চান দীর্ঘমেয়াদী ব্যাটারি, যার অর্থ নির্মাতাদের অবশ্যই ব্যাটারির ক্ষমতা ক্রমাগত উন্নত করতে হবে। তবে স্মার্টফোন পছন্দ করার ক্ষেত্রে গ্রাহকেরা ব্যাটারির স্থায়িত্বের পাশাপাশি ব্যাটারি চার্জ করার সময়ের উপর লক্ষ্য রাখেন। তাই, ব্যবহারকারীদের ব্যবহারের সময়ের মূল্যায়ন করতে রিয়েলমি সবসময় তাদের ডিভাইসগুলোর উপর গবেষণা করে সেগুলোকে সবচেয়ে আধুনিক দ্রুত চার্জিং প্রযুক্তির সাথে আপডেট করেছে।

একই দামের সেগমেন্টের অন্যান্য পণ্যের তুলনায়, জিটি নিও ৩ আরও শক্তিশালী। এর ১৫০ ওয়াটের আলট্রা ডার্ট ফাস্ট চার্জিং প্রযুক্তির মাধ্যমে গ্রাহকরা মাত্র ৫ মিনিটের মধ্যে ডিভাইসটি ০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারেন এবং কোনো বাধা ছাড়াই একটি উচ্চ-গতির কর্মক্ষমতা উপভোগ করতে দেয়।

দ্রুত চার্জিং প্রযুক্তির সাথে, নিরাপত্তা ব্যবহারকারীদের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। একারণেই জিটি নিও ৩ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে একটি ইন্ডিপেন্ডেন্ট চার্জিং চিপ যা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে তাত্ক্ষণিক চার্জিং সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এছাড়াও আরও ৩৮টি নিরাপত্তা-প্রতিরক্ষামূলক ব্যবস্থা সহ ডিভাইসটি নিরাপদ ফাস্ট-চার্জিংয়ে টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন পেয়েছে যা ব্যবহারকারীদের নিরাপত্তাকে শক্তিশালী করে।

 

এই প্রথম ডিমেনসিটি ৮১০০ মোবাইল প্ল্যাটফর্ম এবং স্বাধীন ডিসপ্লে চিপের ব্যবহার

জিটি নিও ৩ ডিমেনসিটি ৮১০০ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত স্মার্টফোনগুলোর মধ্যে প্রথম৷ টিএসএমসি-এর ৫ ন্যানোমিটার উত্পাদন প্রক্রিয়ার উপর ভিত্তি করে, জিটি নিও ৩-এ ২.৮৫ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন চারটি কর্টেক্স এ৭৮ প্রোসেসর এবং ২.০ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন চারটি কর্টেক্স এ৫৫ প্রোসেসর রয়েছে, যা উচ্চতর সিপিইউ দক্ষতা প্রদান করতে সাহায্য করে এবং একটি চিত্তাকর্ষক এবং স্থিতিশীল ৯০ এফপিএস অর্জন করতে পারে।

ডিভাইসটির স্ক্রিনে থাকছে ফুল এইচডি+ রেজোলিউশন সহ একটি ৬.৭ ইঞ্চি অ্যামোলেড প্যানেল। পাশাপাশি থাকছে ১২০ হার্টজ ক্ষমতাসম্পন্ন হাই রিফ্রেশ রেট, এইচডিআর ১০+ সার্টিফিকেশন। জিটি নিও ৩ নতুন প্রজন্মের সিওপি প্যাকেজিং প্রক্রিয়া ব্যবহার করেছে, যা ভবিষ্যতের পণ্যগুলোতে ব্যাজেল আরও ছোট করতে পারবে৷ ফলস্বরূপ, জিটি নিও ৩-এর স্ক্রীন-টু-বডি অনুপাত হল খুবই কম বেজেল সহ ৯৪.২ শতাংশ : ১.৪৮ (পার্শ্ব ) / ১.৮৪ (শীর্ষ) / ২.৩৭ (নীচে)।

তাছাড়াও, ইন্ডিপেন্ডেন্ট চিপের জন্য গ্রাফিক্স এবং ছবিগুলো দারুণ সুন্দর এবং উচ্চ-মানের দেখাবে। বিশেষভাবে, চিপ এবং অ্যালগরিদমের মাধ্যমে বস্তুর গতিপথ ধারণা করা হয় এবং দুটি ফ্রেমের মধ্যে একটি মোশন কম্পেন্সেশন ফ্রেম যুক্ত করা হয়, যা ছবির মান আরও উন্নত করে। উপরের স্পেসিফিকেশনগুলোর সাথে, জিটি নিও ৩ একটি স্মার্টফোনের বাইরে একটি ডেডিকেটেড ডিভাইস হয়ে উঠতে সক্ষম যা গেমার এবং স্ট্রিমারদের জন্যও উপযুক্ত।

 

এক্সক্লুসিভ স্ট্রিট ফটোগ্রাফি মোড সহ ওয়াইড-এঙ্গেল ট্রিপল ক্যামেরা

রিয়েলমি জিটি নিও ৩ এখনও একটি ট্রিপল-ক্যামেরা সিস্টেমের সাথে সজ্জিত, যেখানে প্রধান ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল রেজোলিউশনের এবং একটি সনি আইএমএক্স ৭৬৬ সেন্সর সম্বলিত। অন্য দুটি ক্যামেরার একটি ৮ মেগাপিক্সেল রেজোলিউশনের আল্ট্রা-ওয়াইড লেন্স সম্বলিত এবং অন্যটি ২ মেগাপিক্সেল রেজোলিউশনের ম্যাক্রো লেন্স সম্বলিত। ফলে পেশাদার-অপেশাদার উভয়ই ধরনের মানুষই খুব সহজেই সুন্দর ও প্রাণবন্ত ছবি তুলে পরিবার এবং বন্ধুদের সাথের মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে পারবে।

উপরের এই বৈশিষ্ট্যগুলির সাথে, জিটি নিও ৩ প্রযুক্তিপ্রেমীদের, বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের জন্য একটি আবশ্যক ডিভাইস হিসাবে প্রমাণিত হয়েছে। মোবাইলটি শীর্ষস্থানীয় আধুনিক প্রযুক্তি এবং একটি ফ্যাশনেবল ডিজাইন সরবরাহ করে যা এগুলোকে কেবল একটি প্রিমিয়াম ডিভাইসই নয় বরং ভবিষ্যতের দিকে একটি প্রবণতাপূর্ণ জীবনযাত্রায় পরিণত করেছে৷

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি জিটি নিও৩

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 
নির্বাচিত

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 

বিটিআরসির উপপরিচালক আমজাদ হোসেন বরখাস্ত
টেলিকম

বিটিআরসির উপপরিচালক আমজাদ হোসেন বরখাস্ত

সফটওয়্যার সেবায় দেশের সফল প্রতিষ্ঠান সিনটেক সল্যুশন নতুন অগ্রযাত্রায়
নির্বাচিত

সফটওয়্যার সেবায় দেশের সফল প্রতিষ্ঠান সিনটেক সল্যুশন নতুন অগ্রযাত্রায়

সৃজনশীলতা ও উদ্ভাবন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের প্রধানতম ভিত্তি: মোস্তাফা জব্বার
নির্বাচিত

প্রোগ্রামিং জানা থাকলে পৃথিবীর কোনো কাজই কঠিন মনে হবে না: মোস্তাফা জব্বার

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা যাবে
নির্বাচিত

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করা যাবে

এমথ্রি ম্যাক মিনি নিয়ে কাজ করছে অ্যাপল!
নির্বাচিত

এমথ্রি ম্যাক মিনি নিয়ে কাজ করছে অ্যাপল!

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক
প্রযুক্তি সংবাদ

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

চীনের বাজারে নতুন স্মার্টফোন Redmi M100 Pro উন্মোচন...

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 March 2022

চীনে উন্মোচিত হলো বিশ্বের দ্রুততম চার্জিং রিয়েলমি জিটি নিও ৩

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix