Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কুয়েটে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’ রোড শো নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
কুয়েটে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’ রোড শো নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত
Share on FacebookShare on Twitter

হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ রোড শো সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত হয়েছে। রোড শোটি বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো এবং সেবাদাতা প্রতিষ্ঠানটির মাসব্যাপী উদ্যোগের একটি অংশ।

অনুষ্ঠানে কুয়েটের ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ সাইফুর রহমান; কুয়েটের অন্যান্য অনুষদ সদস্য এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার মোঃ তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।

এ’বছরের এপ্রিল মাসের শুরু থেকে, এই প্রোগ্রামের নিবন্ধন প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং আগ্রহী শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ বিভাগের সাথে যোগাযোগ করে বিনামূল্যে ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ -এ অংশ নেয়ার জন্য নিবন্ধন করতে পারবে।

কুয়েটের ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ সাইফুর রহমান বলেন, “এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, আইসিটি, ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড কম্পিউটিং ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত মূল প্রযুক্তিগুলো সম্পর্কে বিষদ ধারণা পায়। এর পাশাপাশি, তাদের নেতৃত্বের ক্ষমতা বাড়ানোর জন্য তারা একটি বিশেষ সেশনের আয়োজন করা হয়। আমার মতে সিডস ফর দ্য ফিউচার আমাদের শিক্ষার্থীদের আইসিটি সেক্টরে পারদর্শী করে তুলতে খুব ভালো কাজ করছে। এমন উদ্যোগ নেওয়ার জন্য আমি হুয়াওয়েকে ধন্যবাদ জানাই।”

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন্স বিভাগের পরিচালক সিডস ফর দ্যা ফিউচার অন্য একটি আলোচনায় বলেন, “আমরা বিশ্বাস করি টেকসই ও যথাযথ উন্নয়নে সহায়তা করে এমন শিক্ষার গুরুত্ব অপরিহার্য। ২০১৪ সাল থেকে প্রতি বছর আমরা বাংলাদেশে সিডস ফর দ্যা ফিউচার প্রোগ্রাম আয়োজন করে আসছি। তরুণ প্রতিভা গড়ে তোলা এবং টেক স্যাভি ও চেঞ্জ রেজিলিয়েন্ট তরুণদের ভবিষ্যত কর্মক্ষেত্রের প্রতিযোগিতায় টিকে থাকতে যে দক্ষতা ও মানসিকতা থাকা প্রয়োজন সেটা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ।

উল্লেখ্য যে, হুয়াওয়ের ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার’ শীর্ষ পর্যায়ের সায়েন্স, টেকনোলোজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথম্যাটিকস শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে এবং তাদের উৎসাহদানে কাজ করে। ২০১৪ সালে বাংলাদেশে প্রথম শুরু হওয়া এ প্রোগ্রাম এর যাত্রার শুরু থেকেই আইসিটি ট্যালেন্টদের মেধা বিকাশে কাজ করে চলেছে এবং অ্যাকাডেমিক ও শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এ বছর হুয়াওয়ে অষ্টমবারের মতো এ প্রোগ্রাম আয়োজন করবে।

এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) এবং আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইউএসটি) প্রোগ্রামে অংশগ্রহণ করছে। হুয়াওয়ে ও বিশ্ববিদ্যালয়গুলোর সুবিধা সাপেক্ষে রোড শো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও অনুষ্ঠিত হবে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

রাশিয়ায় এখনো ডিভাইস পাঠাচ্ছে অ্যাপল

ডিএসএলআর ‘কিলার’ স্মার্টফোন আসছে
নির্বাচিত

ডিএসএলআর ‘কিলার’ স্মার্টফোন আসছে

বিনোদনপ্রেমীদের জন্য ওয়ালটনের অত্যাধুনিক সাউন্ডবার
নির্বাচিত

বিনোদনপ্রেমীদের জন্য ওয়ালটনের অত্যাধুনিক সাউন্ডবার

শিগগিরই নতুন ফ্লিপ ফোন আনবে অনর
নির্বাচিত

শিগগিরই নতুন ফ্লিপ ফোন আনবে অনর

ব্রিটেনে ভোটে এবার প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে এআই স্টিভ
নির্বাচিত

ব্রিটেনে ভোটে এবার প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে এআই স্টিভ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ইনফিনিক্সের ইনবুক সিরিজের দুই ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ইনফিনিক্সের ইনবুক সিরিজের দুই ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!
প্রযুক্তি বাজার

৭০০০mAh ব্যাটারি ও ওআইএস ক্যামেরাসহ আসছে ‘OPPO Reno 16C’!

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি পরামর্শ

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

খাবার নিয়ে টিভি অনুষ্ঠান করবে ফুডপান্ডা
ই-কমার্স

অনুমতি ছাড়াই বিকাশ থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ ফুডপান্ডার বিরুদ্ধে

স্মার্টফোনে বড় ব্যাটারির নতুন প্রবণতা
প্রযুক্তি বাজার

স্মার্টফোনে বড় ব্যাটারির নতুন প্রবণতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি
নির্বাচিত

মোবাইল গেমস অ্যাওয়ার্ডস ২০২৬-এ মনোনয়ন পেল হুয়াওয়ে অ্যাপগ্যালারি

মোবাইল গেমিং ইন্ডাস্ট্রির অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘Pocket...

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

কয়েক মাসের মধ্যেই আসছে ফোল্ডেবলসহ ৫ নতুন মডেলের আইফোন

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলা কিউআরের প্রসারে মাঠে গভর্নর, স্বল্পমূল্যের স্মার্টফোন ও মানসম্পন্ন ইন্টারনেট নিশ্চিতের দাবি

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ এপ্রিল ২০২২

কুয়েটে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২ বাংলাদেশ’ রোড শো নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix